আফতাবের সংগ্রহে ছিল বিভিন্ন ধরনের পারফিউম, শ্রদ্ধা হত্যায় নতুন সংযোজন বান্ধবীর বয়ান

Shraddha Murder Case : একজন নয়, শ্রদ্ধা ছাড়াও আফতাবের একাধিক সম্পর্কের কথা এসেছে সামনে

Kankana Mukherjee
৩ মিনিট
আফতাবের সংগ্রহে ছিল বিভিন্ন ধরনের পারফিউম, শ্রদ্ধা হত্যায় নতুন সংযোজন বান্ধবীর বয়ান

১২ নভেম্বরের ঘটনা, দিল্লির শ্রদ্ধা মার্ডার কেসের মূল অভিযুক্ত আফতাব পুনাওয়ালাকে গ্রেফতার করে পুলিশ। তারপর থেকে নিত্যদিন নয়া মোড় নিচ্ছে তদন্ত প্রক্রিয়া। ইতিমধ্যে আফতাবের পলিগ্রফি টেস্টেরও রিপোর্ট প্রকাশ্যে এনেছে পুলিশ। তা থেকে উঠে এসেছে আরও নানা কিছু। একজন নয়, শ্রদ্ধা ছাড়াও আফতাবের একাধিক সম্পর্কের কথা এসেছে সামনে।

শ্রদ্ধা হত্যাকাণ্ডের পরতে পরতে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। ঠিক যেন সিনেমার চিত্রনাট্য। ঘটনা যে দিকে মোড় নিচ্ছে তাতে রিল নাকি রিয়েল সেটা বোঝাই দায়! পুলিশ সূত্রে খবর, আফতাবের দাবি ছিল, ‘ডেক্সটার’ নামক একটি সিরিজ দেখেই শ্রদ্ধাকে খুনের পরিকল্পনা করেছিল সে। শ্রদ্ধা হত্যা মামলায় প্রতিদিনই বেরিয়ে আসছে নতুন নতুন তথ্য। অধিকারকিকদের অনেকেই সন্দেহ করছেন, শ্রদ্ধা হত্যা মামলার অভিযুক্ত আফতাব পুনাওয়ালা একা নয় তাকে আরও কেউ কেউ সাহায্য করে থাকতে পারেন। হত্যা এবং প্রমাণ লোপাটের কাজে অন্য কারোর সাহায্যের আশঙ্কা উড়িয়ে দিতে পারছে না দিল্লি পুলিশ।

আরও একটি ঘটনার প্রসঙ্গ উঠে এসেছে তদন্তে। ২০১০ সালে উত্তরাখণ্ডের দেরাদুনে খুন হন অনুপমা গুলাটি। তাঁকে খুন করেছিলেন তাঁরই স্বামী রাজেশ গুলাটি। রাজেশ তাঁর স্ত্রী অনুপমার দেহ ৭০ টুকরো করেছিল। জানা যায়, ছেলে-মেয়েদের স্কুলে ছাড়তে যাওয়ার সময় দফায় দফায় মুসৌরির বিভিন্ন জায়গায় স্ত্রীর দেহের টুকরোগুলি ফেলে আসত রাজেশ। আফতাব অবশ্য ৩২ টুকরো করেছিল কিন্তু পুরো ঘটনায় প্রচ্ছন্ন হলেও মিল রয়েছে দু-ক্ষেত্রের। শুধু তাই নয়, ঘটনা চেপে রাখার বিষয়ে রাজেশকেও ছাড়িয়ে যায় আফতাব। রাজেশ যেখানে দুমাস ঘটনা চেপে রাখতে পেরেছিল আফতাব সেখানে পেরেছে প্রায় ছয়মাস।

আফতাব একপ্রকার হতবাক করে দিয়েছে গোটা অপরাধ জগৎকে। খোদ পুলিশ আধিকারিকরা জানাচ্ছেন, এ ঘটনা বিরল থেকে বিরলতম। গোটা দেশ জুড়ে শিরোনাম দখল করে রেখেছে আফতাব। পলিগ্রফি, নারকো ইত্যাদির পর শ্রদ্ধার খুনের নতুন অস্ত্র এবার তার বান্ধবী। একাধিক ডেট অ্যাপে অ্যাকাউন্টের হদিশ পাওয়া গিয়েছে আফতাবের। বাম্বল অ্যাপের রেকর্ডও খুঁজে পেয়েছে পুলিশ। তার সঙ্গে মিলেছে ১৫ থেকে ২০ জন বান্ধবীর খোঁজও। সম্প্রতি দিল্লি পুলিশ সূত্রে জানা গেছে, শ্রদ্ধা হাতে যে আংটিটি পরতেন, তাকে খুনের পর সেটি খুলে রেখে দিয়েছিলেন আফতাব। তারপর সেই আংটিই আবার উপহার দেয় তার নতুন অন্য বান্ধবীকে। আরও জানা গিয়েছে যে, এই আংটিটি নাকি ছিল শ্রদ্ধার বাবার।

এহেন পরিস্থিতিতে দিল্লি পুলিশের তরফে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয় আফতাবকে। এতেই প্রকাশ্যে এসেছে আরও নতুন তথ্য। তিনি জানান, আফতাব নাকি খুব শান্ত স্বভাবের ছেলে। খুব খেয়ালও রাখত তার। ফলে তাকে দেখে কখনওই মনে হয়নি যে সে কাউকে খুন করতে পারে। আরও চাঞ্চল্যকর দিক হল, পুলিশ সূত্রে জানা গিয়েছে , আফতাবের এই বান্ধবী পেশায় একজন মনোবিদ। শ্রদ্ধাকে খুনের পর এই বান্ধবীকেই আফতাব তার ছতরপুরের ফ্ল্যাটেও নিয়ে এসেছিলেন। যদিও বান্ধবী সে সময় খুনের বিষয়ে কিছুই জানতেন না বলেই দাবি করেছেন। তিনি আরও জানান, আফতাবের সংগ্রহে ছিল বিভিন্ন ধরনের ডিওডোরেন্ট ও পারফিউমের। প্রায়শই তাঁকে উপহার হিসাবে দিতেন পারফিউম। এই বান্ধবীকে জেরার করায় আফতাবের ব্যক্তিগত পছন্দ সম্পর্কে নানা কিছুর হদিশ পায় পুলিশ। জানা যায়, প্রচুর সিগারেট খেত আফতাব। কিন্তু বান্ধবীকে নাকি কথা দিয়েছিলেন শীঘ্রই ছেড়ে দেবে ধূমপান। ফলে বাইরে থেকে দেখে বান্ধবীর স্বাভাবিকই লেগেছিল এই সম্পকর্কে। কিন্তু এই আকস্মিক ঘটনার জেরে তিনিও ভেঙে পড়েন, বর্তমানে আশ্রয় নিয়েছেন কাউন্সিলিং-এর। শুধু তাই নয়, বাইরের খাবারও খেতে পছন্দ করত আফতাব। নানা অ্যাপে অর্ডার দিত খাবার। প্রায়শই বাড়িতে বিভিন্ন রেস্তোরাঁ থেকে খাবার আসত। এমনকী শেফরা কীভাবে রেস্তোরাঁয় খাবার সাজায় সে সম্পর্কেও শখ ছিল তাঁর ৷

মানসিক বিকৃতি নাকি পরিকল্পিত খুন এসব প্রশ্ন তো ছিলই পাশাপাশি এই বান্ধবীর বয়ান আরও বাড়িয়ে দিলো ঘটনার ঘনঘটা। তবে আরও পথ চলা বাকি এই তদন্তের। পুলিশ সহ গোটা সমাজ এখন তাকিয়ে সেদিকেই।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।