মেয়েকে হারিয়ে ফের ক্যান্সার আক্রান্ত ঐন্দ্রিলার মা, এখন কেমন আছেন শিখাদেবী?

Oindrila Sharma's Mother : ফের মারণ রোগের কবলে শিখা শর্মা

Kankana Mukherjee
২ মিনিট
মেয়েকে হারিয়ে ফের ক্যান্সার আক্রান্ত ঐন্দ্রিলার মা, এখন কেমন আছেন শিখাদেবী?

এখনও জ্বলজ্বল করছে সেই হাসিমুখ। ঐন্দ্রিলা শর্মা। গোটা টলিপাড়া এখনও রেশ কাটিয়ে উঠতে পারেনি। গত বছর নভেম্বরে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে যান ঐন্দ্রিলা। এখনও সোশ্যাল মিডিয়ায় সেই মৃত্যু ঘিরে নিয়ত আলোচনা। এরই মাঝে বারবার ক্যামেরার সম্বে ধির দিয়েছেন প্রয়াত অভিনেত্রীর মা শিখা শর্মা। কখনও প্রশ্ন তুলেছেন ডাক্তারের গাফিলতির বিরুদ্ধে, কখনও আবার স্রেফ স্মৃতিচারণা নিয়ে সামনে এসেছেন তিনি। মেয়ের স্মৃতির উদ্দেশ্যে সেমিনারও করেছেন ইতিমধ্যেই।

সদ্য কোনো হারা মা এমনিতেই দিশে হারা। তাছাড়া ভিতরে মারণ রোগের বাসা তাঁরও ছিল ইতিমধ্যেই। আগে একবার তিনিও আক্রান্ত হয়েছিলেন ক্যান্সারে যদিও সেরে উঠেছিলেন। কিন্তু এবার চরম শোকের মধ্যেই আবারও সামনে এলো শরীরে মারণ রোগের ঝুঁকির বার্তা। জানা গিয়েছে, ঐন্দ্রিলার ব্রেন স্ট্রোক হওয়ার কিছুদিন আগেই দ্বিতীয়বার ক্যান্সার ফিরেছিল শিখা দেবীর শরীরে। এমনকী ঐন্দ্রিলা নিজেই দায়িত্ব নিয়ে মায়ের দেখভাল করেছিলেন বলেও জানিয়েছেন তিনি। কিন্তু এসবের মধ্যেই ঘটে যায় দুর্ঘটনা। চিরতরে তারাদের দেশে এখন ফিনিক্স পাখি। কিন্তু মা সেরে উঠে এটুকু তো সেও চায়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ছোট্ট ভুলেই মৃত্যু ঐন্দ্রিলার! কেন মারাত্মক এই অভিযোগ মায়ের?

Aindrila Sharma: ঐন্দ্রিলার মা শিখা শর্মা জানিয়েছেন, "...কিন্তু একজন চিকিৎসক একদম সাহায্য করেননি। এটা কিন্তু আমরা ভুলব না।''

ঐন্দ্রিলা নিজে শুরু করেছিল মায়ের চিকিৎসা। দিল্লিতে নিয়ে গিয়ে দুবার কেমো থেরাপি করেছিল নিজেই। ১৪ বছর পর তাঁর ক্যানসার রিল্যাপস করেছে শিখা দেবীর শরীরে। কেমো, রেডিয়েশন এসবের অসহ্য যন্ত্রণার মধ্যেই মেয়ের অমন আকস্মিক পরিণতি! নিজের চিকিৎসার ভ্রুক্ষেপ না করে মেয়েকে বাঁচানোর সব চেষ্টা করেছিল শিখাদেবী সহ গোটা পরিবার।

একদিকে মানসিক দোলাচল, অনুদিকে শারীরিক অবক্ষয়। তার ওপর সর্দি কাশিতে ভুগছেন শিক্ষা দেবী। আগামী ১৩ জানুয়ারি কলকাতার টাটা মেডিক্যাল সেন্টারে তাঁর অপারেশন হতে চলেছে। অপারেশনের আগে শরীর সুস্থ রাখতে ইতিমধ্যেই ওষুধও দিয়েছেন ডাক্তাররা। বেঁচে থাকতে ইচ্ছে না করলেও বেঁচে থাকতে হবে। পরিবারের বাকিদের মুখ চেয়ে শক্ত রাখছেন নিজেকে।

প্রসঙ্গত, ২০১৫ সালে ক্লাস ইলেভেনে পড়ার সময় প্রথম ক্যানসারে আক্রান্ত হন ঐন্দ্রিলা। ওই বয়সেই দাপুটে ব্যাটিং করেছিলেন ছোট ঐন্দ্রিলা। ক্যানসারকে জয় করেই পা রেখেছিলেন টলিপাড়ায়। তারপর পেরিয়ে যায় প্রায় বেশ কয়েক বছর। গত বছর সিরিয়ালের শ্যুটিং চলাকালীনই তিনি আবার আক্রান্ত হন ক্যানসারে। মেডিকেল ক্রিজে সেবারও হাল ধরেন স্বমহিমায়। একের পর এক চার ছয়ের ঝড় তুলে ম্যাচটা ঘুরিয়ে দেন। গো হারান হারিয়ে দেন ক্যানসারকে। এবারের তো এমনই অলৌকিক কিছু ঘটতে পারতো। কিন্তু মিরাক্কেল ঘটল না। দিন কুড়ির লড়াইয়ে প্রতিপক্ষ এবার প্রকৃতই বশ করেছে তাঁকে।

নতুন করে ব্লাডারে ক্যান্সার ধরা পড়েছে তাঁর। শোকের মধ্যে জিইয়ে রেখেছেন জীবনের লড়াইটুকু। বড় মেয়ে এবং স্বামীর মুখে দিকে তাকিয়ে ফিরে আসতেই হবে তাঁকে। কাজের মধ্যে ডুবে থেকেই ঐন্দ্রিলার শোক ভুলতে চাইছেন। পাশে পেয়েছেন কলিগ এবং বন্ধুদের। কিন্তু মারণ রোগের সঙ্গে যে লড়াইটা সেটা একান্তই ব্যক্তিগত। যার সবটুকু ভার বহনের দায় কেবল শিখা দেবীরই। ১৩ জানুয়ারির দিকে তাকিয়ে এখন শর্মা পরিবার।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

চিনির বিকল্প স্টেভিয়া! ঘরের বাগানে রাখা যায় যে ‘মধু পাতা’

Stevia benefits: গাছ থেকে সদ্য তোলা কাঁচা পাতা কিংবা রোদে শুকিয়ে নেওয়া পাতা সরাসরি চা বা যেকোনো পানীয়ের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়। এতে চিনির মতো একই রকম মিষ্টতা পাওয়া যায়। স্টিভিয়ার নির্যাস থেকে তৈরি মিষ্টান্ন ডায়াবেটিস রোগীরা খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির ঝুঁকি থাকে না বললেই চলে।

ফুটপাথের ধারের সেই খাবার যেভাবে হয়ে উঠল কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্য

Kolkata Street food history: সুতানুটি-গোবিন্দপুর-কলিকাতার শ্রমজীবী মানুষের তৃপ্তির জন্য জন্ম হয়েছিল ফুটপাতের খাবারের। ঈশ্বরচন্দ্র গুপ্তের 'সংবাদ প্রভাকর' থেকে হুতোম প্যাঁচার নকশা, এফএও সমীক্ষা থেকে এফএসএসএআই আইন হয়ে ২০২৫ সালে রাসেল স্ট্রিটে প্লাস্টিক-মুক্ত ফুড হাবের জন্ম। কলকাতার স্ট্রিট ফুড আজও এই শহরের প্রাণ। এই শহরের অন্যতম ঐতিহ্য।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কেন আরশোলার মৃত্যুতে দুঃখ পেয়েছিলেন?

Sanae Takaichi cockroach story: ঘটনাটি আপাতদৃষ্টিতে খুব সাধারণ। সরকারি বাসভবনে গভীর রাতে একা কাজ করতে গিয়ে তিনি একটি আরশোলা দেখতে পেয়েছিলেন। সচরাচর আরশোলা দেখলে তিনি চিৎকার করে ওঠেন, কিন্তু সেদিন তিনি সেটিকে মারেননি।

স্ট্রেস কি সবসময় খারাপ? কখন স্বাভাবিক চাপ হয়ে ওঠে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি?

mental stress: একটি ইঁদুরের উপর পরীক্ষা করতে গিয়ে তারা দেখেছেন, একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ইঁদুরটির মধ্যে স্ট্রেস বাড়ানোর সঙ্গে তার কাজকর্মের মান আরও উন্নত হয়েছে। কিন্তু নির্দিষ্ট সীমা পার করবার পর পরই তার ফলাফল করার সর্বোচ্চ সম্ভাবনা ক্রমশ কমতে কমতে শেষে সেটা প্রায় শূন্যতে নেমে গিয়েছে।

নিজের সর্বস্ব দিয়ে হাসপাতাল গড়েছিলেন রাধাগোবিন্দ কর

History of RG Kar Medical College and Hospital: আজ যে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বারবার খবরের শিরোনামে, তার দীর্ঘ ইতিহাস কী? কে ছিলেন রাধাগোবিন্দ কর, যিনি নিজের সম্পত্তি বিক্রি করে গরিব মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল গড়ে তুলেছিলেন? প্লেগের সময় মানুষের পাশে দাঁড়ানো, বাংলায় চিকিৎসাবিজ্ঞান চর্চা ও সমাজসেবায় তাঁর অবদান আজ কতটা মনে রাখা হয়েছে?

হিরোশিমা-নাগাসাকির আগুন থেকে বেঁচে যাঁরা, কেমন ছিল তাঁদের পরের জীবন?

Hiroshima, Nagasaki: বিস্ফোরণের বহু বছর পর এমিকোর ঘরে মেয়ে এল, আর তারও পর জন্ম নিল এমিকোর নাতনি কাজুমি কুওয়াহারা। নবজাতক নাতনিকে দেখে চিকিৎসকেরা পরিষ্কার জানিয়ে দিলেন, "এই বাচ্চা তিন দিনের বেশি বাঁচবে না।" জিনের ভিতরে লুকিয়ে থাকা কোনো অজানা দুর্বলতা যেন জন্ম থেকেই জাপটে ধরেছিল ছোট কাজুমিকে।

কেন কম ঘুমেও কেউ সুস্থ, কেউ হারাচ্ছেন স্মৃতি? জানালেন গবেষকরা

sleep deprivation and brain health: গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে AQP4 (Aquaporin-4) নামে একটি জিন। এই জিনকে অনেকটা মস্তিষ্কের 'সাফাই কর্মী' বলা যায়। আমরা যখন গভীর ঘুমে থাকি, তখন মস্তিষ্কে শুরু হয় এক বিশেষ পরিষ্কার করার কাজ। সারাদিনে জমে থাকা বর্জ্য এবং আলঝাইমার্স রোগের সঙ্গে যুক্ত ক্ষতিকর প্রোটিন এই সময় ধীরে ধীরে শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে। আর সেই গুরুত্বপূর্ণ কাজে বড় ভূমিকা পালন করে AQP4 জিন।