স্বামীর মৃত্যু বদলে দিয়েছিল জীবন, আজ এশিয়ার ধনীতম মহিলা সাবিত্রী জিন্দাল

চিনের ইয়াং হুইয়ানকে টপকে বর্তমানে এশিয়ার সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল। শুক্রবার ব্লুমবার্গের প্রকাশিত ইনডেক্স অনুযায়ী সাবিত্রী জিন্দাল এশিয়া তথা ভারতের ধনীতম মহিলা এবং দেশের ধনকুবেরদের তালিকায় দশ নম্বরে রয়েছে তাঁর নাম।

Piya Saha
৩ মিনিট
স্বামীর মৃত্যু বদলে দিয়েছিল জীবন, আজ এশিয়ার ধনীতম মহিলা সাবিত্রী জিন্দাল

হেলিকপ্টার দুর্ঘটনায় স্বামীর মৃত্যুর খবর চিরতরে বদলে দিয়েছিল পঞ্চাশোর্ধ্ব সাবিত্রীর জীবন। রাতারাতি স্বামীর হাতে তৈরি বিশাল ব্যবসার দায়িত্ব এসে পড়েছিল তাঁর কাঁধে। আজ নতুন পালক যোগ হয়েছে তাঁর সাফল্যে। চিনের ইয়াং হুইয়ানকে টপকে বর্তমানে এশিয়ার সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল। শুক্রবার ব্লুমবার্গের প্রকাশিত ইনডেক্স অনুযায়ী সাবিত্রী জিন্দাল এশিয়া তথা ভারতের ধনীতম মহিলা এবং দেশের ধনকুবেরদের তালিকায় দশ নম্বরে রয়েছে তাঁর নাম। এই মুহূর্তে তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১১.৩ বিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ৮ হাজার ৯৪৯ কোটি টাকা। তাঁর জিন্দাল গ্রুপ মূলত ধাতু এবং বিদ্যুৎ উৎপাদন শিল্পের সঙ্গে জড়িত।

ইয়াংয়ের পতন ও সাবিত্রীর উত্থান

গত পাঁচ বছর ধরে এশিয়ার সবচেয়ে ধনী মহিলা ছিলেন ইয়াং হুইয়ান। ২০০৫ সালে উত্তরাধিকার সূত্রে রিয়েল এস্টেট ব্যবসায় হাতে খড়ি ইয়াংয়ের। এই ব্যবসার দায়িত্ব নিয়েই তিনি হয়ে ওঠেন পৃথিবীর কনিষ্ঠতম বিলিয়নিয়রদের অন্যতম। ২০১৮ সালে তাঁর কোম্পানি মাত্র চারদিনে ২ বিলিয়ন মার্কিন ডলার আয়ের রেকর্ড গড়ে। কিন্তু সম্প্রতি চিনের সম্পত্তি-সংকটের মুখে পড়েছে ইয়াংয়ের কান্ট্রি গার্ডেন হোল্ডিংস কোম্পানি। ফলস্বরূপ, চলতি বছরে প্রতিদিন এক বিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন হয়েছে তাঁর সংস্থা এবং সম্পত্তির পরিমাণ প্রায় অর্ধেক হয়ে গেছে। আর সেই সুযোগেই ইয়াংকে পিছনে ফেলে এক নম্বরে উঠে এলেন সাবিত্রী জিন্দাল।

  • আপনার জন্য আরও কিছু লেখা
জঙ্গলে কাঠ কাটা থেকে শুরু, ভারতকে সোনা জেতানো মীরাবাঈ চানুর যাত্রা কেমন ছিল

মীরাবাঈ চানুর এই বিশ্ব-বিজয়ের রাস্তাটা খুব একটা সহজ ছিল না। ভারতের মতো ক্রিকেটনির্ভর দেশে থেকে ভারোত্তোলনের মতো একটি খেলাকে নিয়ে এগোনো সহজ না।

বর্তমানে সাবিত্রী জিন্দালের বয়স ৭২ বছর। তাঁর স্বামী ও জিন্দাল গ্রুপের প্রতিষ্ঠাতা ওমপ্রকাশ জিন্দালের হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যুর পর বাধ্য হয়েই কোম্পানির দায়িত্ব নিতে হয় সাবিত্রীকে। তাঁর তত্ত্বাবধানে কোম্পানির আয় প্রায় চারগুণ বেড়েছে। বর্তমানে ভারতের তৃতীয় ইস্পাত উৎপাদনকারী এবং সিমেন্ট, বিদ্যুৎ শক্তি, পরিকাঠামো বিভাগেও কাজ করে জিন্দাল গ্রুপ। সাম্প্রতিক সময়ে জিন্দাল গ্রুপের সম্পদের পরিমাণ ব্যাপকভাবে ওঠানামা করেছে। কোভিড অতিমারীর কারণে ২০২০ সালের এপ্রিলে কোম্পানির সম্পদ কমে দাঁড়ায় ৩.২ বিলিয়ন ডলারে। তারপর, ২০২২ সালের এপ্রিলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে পণ্যের মূল্যবৃদ্ধির কারণে তা বেড়ে হয় ১৫.৬ বিলিয়ন ডলার। সম্প্রতি তাঁর সম্পত্তির পরিমাণ কমলেও মাত্র দু'বছরে প্রায় ১২ বিলিয়ন ডলার সম্পত্তি বেড়েছে তাঁর।

সাবিত্রীর জীবন

১৯৫০ সালের ২০ মার্চ অসমের তিনসুকিয়ায় জন্ম হয় সাবিত্রীর। তাঁর স্কুলজীবন এবং বেড়ে ওঠা সবই আসামে। কলেজে পড়াশোনা না করলেও তিনি ডিপ্লোমা পাশ করেছিলেন। ১৯৭০ সালে ওমপ্রকাশ জিন্দালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাবিত্রী। তাঁর নয় সন্তানের মধ্যে চার ছেলে পৃথ্বীরাজ, সজ্জন, রতন এবং নবীন জিন্দালও বর্তমানে কোম্পানির গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন। ২০০৫ সালে ওপি জিন্দালের মৃত্যুর পরপরই জিন্দাল গ্রুপের চেয়ারপার্সন পদে বসেন তাঁর স্ত্রী সাবিত্রী জিন্দাল। ২০১০ সালে ফোর্বসের এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, "আমাদের পরিবারের মহিলারা মূলত ঘর-সংসার সামলান এবং পুরুষদের ওপর দায়িত্ব থাকত বাইরের কাজের। আমি জীবনে কোনওদিনও ব্যবসায়িক কাজকর্মে মাথা ঘামাইনি। জিন্দাল সাহেব বলতেন যে, বাইরের সকলেই নাকি আমাদের আত্মীয় এবং বয়োজ্যেষ্ঠ মানুষ। আর আমাদের পরিবারের মহিলাদের বাইরের বড় মানুষদের সঙ্গে কথা বলা বারণ ছিল।"

জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেডের বর্তমান চেয়ারম্যান ওম ও সাবিত্রীর ছেলে নবীন জিন্দাল। তবে শুধু ব্যবসা নয়, রাজনীতির সঙ্গেও যুক্ত রয়েছেন সাবিত্রী জিন্দাল। কংগ্রেসের হয়ে হরিয়ানার হিসর কেন্দ্র থেকে ২০০৫ সালে বিধায়ক নির্বাচিত হন তিনি। এর আগে ওই কেন্দ্রের বিধায়ক ছিলেন তাঁর স্বামী।

সাবিত্রীর হাতে জিন্দাল গ্রুপের সাফল্য

১৯৩০ সালে হরিয়ানার কৃষক পরিবারে জন্ম হয় সাবিত্রীর স্বামী ওমপ্রকাশ জিন্দালের। ২২ বছর বয়সে হরিয়ানার হিসরে প্রথম ব্যবসা শুরু করেন তিনি। লাভের পরিমাণ বাড়লে প্রথম বড় ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি হয় কলকাতা শহরের বুকে। ২০০৫ সালে ওমপ্রকাশের মৃত্যুর পর সাবিত্রীর হাত ধরেও জিন্দাল গ্রুপের সাফল্য আসতে থাকে। কোম্পানির আয় বৃদ্ধির পাশাপাশি চিলি, মোজাম্বিকের মতো দেশেও খনি কেনে জিন্দাল গ্রুপ। অন্যরা যেখানে মনে করতেন, সব আশা শেষ হয়ে গেছে, সেখানেও নতুন আশার আলো দেখতে পাওয়া সম্ভব- এমনটাই মনে করতেন ওম প্রকাশ জিন্দাল। স্বামীর এই সাফল্যের বাণীকে সঙ্গী করেই নতুন নতুন অঙ্ক ছুঁয়েছে জিন্দাল গ্রুপ। তাই তো আজ যখন চুলে পাক ধরেছে, তখনও অপরাজেয় সাবিত্রী জিন্দাল।

লিখেছেন
Piya Saha
Piya Saha
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।