১৪৫০ কোটির বিমানবন্দর অযোধ্যাতে! রাম মন্দিরের আগেই যা যা ঘটাচ্ছে বিজেপি

Ayodhya Airport Narendra Modi: বিমানবন্দরটি নির্মাণের প্রথম পর্যায়েই এখনও অবধি প্রায় ১,৪৫০ কোটি টাকা খরচ হয়েছে।

inscript
২ মিনিট
১৪৫০ কোটির বিমানবন্দর অযোধ্যাতে! রাম মন্দিরের আগেই যা যা ঘটাচ্ছে বিজেপি

মূল ঘটনার আগে, অনেকক'টা ছোট ছোট ঘটনা দিয়ে একটা আবহ তৈরি হয়। আর যদি তা হয় রাজনৈতিক কোনও বিশেষ অধ্যায় তাতে আয়োজনের খামতি রাখে না সেই দল। রামমন্দিরের আগে শাসকদলের তোড়জোড় বলে দিচ্ছে নতুন বছরের শুরুতে অযোধ্যায় রামমন্দির উন্মোচন দেশ কাঁপিয়ে দেওয়া এক ঘটনা হতে চলেছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে রামমন্দিরের উদ্বোধনই বিজেপির মাস্টারস্ট্রোক। রামমন্দিরে রামের অভিষেক অনুষ্ঠানের আগে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৩০ ডিসেম্বর একটি বিমানবন্দর উদ্বোধন করতে চলেছেন। বিমানবন্দরের পাশাপাশি অযোধ্যায় পুনর্নির্মিত রেল স্টেশনেরও উদ্বোধন করবেন, একটি রোড শো এবং একটি জনসভায় ভাষণও দেবেন। এ এক মহা আয়োজন, নির্বাচনের ঘণ্টা বেজে গিয়েছে ইতিমধ্যেই।

মহাকাব্য রামায়ণের লেখক কিংবদন্তি কবি বাল্মীকির নামানুসারেই বিমানবন্দরটির নাম পরিবর্তন করে 'মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দর অযোধ্যাধাম' রাখা হয়েছে। অযোধ্যায় নবনির্মিত বিমানবন্দরটি এই মন্দির শহরের একটি প্রধান প্রবেশদ্বার হয়ে উঠতে চলেছে। বিমানবন্দরটি নির্মাণের প্রথম পর্যায়েই এখনও অবধি প্রায় ১,৪৫০ কোটি টাকা খরচ হয়েছে।

৩০ ডিসেম্বর, ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস নতুন এই বিমানবন্দরে উদ্বোধনী বিমান অবতরণ করবে। এই দুই এয়ারলাইন্স ইতিমধ্যেই দিল্লি, মুম্বই এবং আহমেদাবাদ থেকে অযোধ্যার বিমান যাত্রা ঘোষণা করেছে। ২০২৪ সালের জানুয়ারিতেই শুরু হবে উড়ান। দিল্লি, মুম্বই, কলকাতা, হায়দরাবাদ, বেঙ্গালুরুর মতো প্রধান শহরগুলি থেকে সরাসরি বিমান চালু হবে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আগে জানিয়েছিলেন, রাজ্য সরকার এই প্রকল্পের জন্য ৮২১ একর জমি দিয়েছিল। ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ যুদ্ধকালীন তৎপরতায় কাজ করেছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
অযোধ্যার রামমন্দিরে ৬ কোটি বছরের পুরনো শালগ্রাম! ইতিহাস নাকি মিথ?

Shaligram Stones Ayodhya Ram Mandir : পবিত্র এই শিলা খোদাই করেই নাকি মন্দিরের জন্য রাম-সীতার মূর্তি তৈরি করা হবে বলে জানা গিয়েছে। তবে সেই কাজ শুরু হতে এখনও খানিক সময় লাগবে।

বিমানবন্দর সূত্রের খবর, অযোধ্যা শহরের এই নয়া মন্দিরের উন্মাদনাই বিমানবন্দরের নকশাতেও রয়েছে। নতুন বিমানবন্দরে রাম মন্দিরের গঠন, রামায়নের কাহিনিকেই গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়েছে। রাবণের বিরুদ্ধে যুদ্ধের পরে অযোধ্যায় রামের প্রত্যাবর্তনের কাহিনির নির্যাসই মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দর অযোধ্যাধামের মূল ভিত্তি।

টার্মিনাল বিল্ডিংয়ের ছাদটি বিভিন্ন উচ্চতার গম্বুজ দিয়ে সাজানো। পাশাপাশি, টার্মিনালটিতে রামায়ণ মহাকাব্যের মূল ঘটনাগুলির বিবরণের সজ্জাও রয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, কলোনেডের মধ্য দিয়ে হাঁটা ভ্রমণকারীদের এক ধর্মীয় অনুভূতির অভিজ্ঞতা দিতে রামের গল্প বর্ণনা করা হবে। টার্মিনালের কাচের সম্মুখভাগে অযোধ্যার প্রাসাদের পরিবেশকে পুননির্মিত করা হয়েছে।

৬,৫০০ বর্গ মিটার জুড়ে বিস্তৃত নতুন টার্মিনালে সবচেয়ে ব্যস্ত সময়ে ৬০০ যাত্রী থাকাতে পারবেন, বছরে ১০ লাখ যাত্রীকে পরিচালনা করতে প্রস্তুত এই নয়া বিমানবন্দর।

দ্বিতীয় পর্যায়ে ৫০,০০০ বর্গ মিটার জুড়ে বিস্তৃত একটি নতুন টার্মিনাল বিল্ডিং নির্মাণ করা হবে, যাতে সবচেয়ে ব্যস্ত সময়ে ৩,০০০ যাত্রী এবং বার্ষিক ৬০ লাখ যাত্রীকে পরিচালনা করা সম্ভব হবে। এই ধাপে কোড E B-777 ধরনের বিমান অবতরণ ক্ষেত্রে, ট্যাক্সি যাতায়াতের পথ এবং অতিরিক্ত ১৮টি বিমান পার্কিং স্ট্যান্ড গড়া হবে। ৩,৭৫০ মিটার পর্যন্ত রানওয়ে সম্প্রসারণ করা হবে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?