প্রেমে পড়েছেন বিল গেটস! ৬৭ বছরের প্রেমিক গেটসের সঙ্গীর পরিচয় অবাক করবে

Bill Gates Dating: মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস এবং বিল গেটস ২০২১ সালের মে মাসে বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেন।

inscript
২ মিনিট
প্রেমে পড়েছেন বিল গেটস! ৬৭ বছরের প্রেমিক গেটসের সঙ্গীর পরিচয় অবাক করবে

প্রেমে পড়েছেন বিল গেটস! শরীরের বয়স ৬৭, মন চিরকালই তরুণ। প্রায় এক বছর ধরেই প্রেমের সম্পর্কে জড়িয়েছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস এবং সমাজকর্মী পাওলা হার্ড। পাওলা স্বামীকে হারিয়েছেন বছর চারেক আগে। তারপরেই প্রায় এক বছর হলো বিল গেটসের সঙ্গে দেখা যাচ্ছে তাঁকে। সফটওয়্যার কোম্পানি ওরাকলের সিইও ছিলেন মার্ক হার্ড। দীর্ঘকাল ধরে ক্যান্সারে ভোগার পর ২০১৯ সালে ৬২ বছর বয়সে প্রয়াত হন তিনি। ৬০ বছর বয়সে এসে পাওলা হার্ড ফের প্রেমের স্নেহচ্ছায়াখানি খুঁজে পেলেন বিল গেটসের মধ্যে।

গত মাসে মেলবোর্নে অস্ট্রেলিয়ান ওপেনে দু'জনকে একসঙ্গে দেখা যায়। গ্যালারিতে খেলা দেখার সময় পাশাপাশি বসে থাকতে দেখা যায় তাঁদের। শোনা যায়, পাওলা হার্ড এবং বিল গেটস দু'জনেরই মধ্যে ভালোবাসার সূত্রপাত টেনিসের হাত ধরেই। এর আগেও বেশ কয়েকটি খেলায় দেখা গেছে এই জুটিকে। গত বছর সেপ্টেম্বরে বিল গেটস এবং পাওলা হার্ডকে লন্ডনে লেভার কাপে দেখা গিয়েছিল। তার আগে গেটস এবং পাওলাকে ২০২১ সালে ক্যালিফোর্নিয়ার ইন্ডিয়ান ওয়েলসে দেখা যায়। যদিও তখন তাঁদের প্রেম শুরু হয়নি। প্রায় সকলেই বিল ও পাওলার ডেটিং ও সম্পর্ক নিয়ে অনেকদিনই খোঁজখবর রাখেন। বিল গেটসের সন্তানদের সঙ্গে পাওলার এখনও সাক্ষাৎ না হলেও দুইজনেরই ঘনিষ্ঠ মহল এই প্রেমের সম্পর্ক বিষয়ে সবটাই জানে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
সাত বছর ধরে বানিয়েছিলেন তিনশো শ্রমিক, বিশ্বশ্রেষ্ঠ ধনী বিল গেটসের বাড়ির অন্দর কেমন?

বিশ্বের সেরা ধনী ব্যক্তি গেটসের বাড়ি তৈরি করতে সময় লেগেছিল সাত বছর। এটি আমেরিকার ওয়াশিংটনের মেডিনায় লেক ওয়াশিংটনের পাশে ৬৬ হাজার স্কোয়ারফুটের ওপর নির্মিত।

১৯৮৪ সালে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে অস্টিনের টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন পাওলা। কলেজের পরেই সফটওয়্যার কোম্পানি এনসিআরে (ন্যাশনাল ক্যাশ রেজিস্টার) সেলস এবং অ্যালায়েন্স ম্যানেজমেন্টে কর্মজীবন শুরু করেন তিনি। পাওলা হার্ড এখন একজন ইভেন্ট প্ল্যানার। বিভিন্ন সামাজিক কাজেও পাওলার ভূমিকা বেশ দৃঢ়। টেক এক্সিকিউটিভ হিসেবেও আগে কাজ করেছেন তিনি। পাওলা এবং মার্কের দুই মেয়ে রয়েছে, ক্যাথরিন এবং কেলি। বিল গেটস এবং মেলিন্ডার তিন সন্তান- জেনিফার, ররি এবং ফোবি।

বিল গেটসের ৩০ বছরের বৈবাহিক সম্পর্ক ভেঙে যায় ২০২১ সালে। মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস এবং বিল গেটস ২০২১ সালের মে মাসে বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেন। সেই বছরের অগাস্টে বিচ্ছেদ হয়। তবে তারা জানিয়েছিলেন বিল এবং মেলিন্ডা গেটস ফাউন্ডেশন একসঙ্গেই চালিয়ে যাবেন তারা। শোনা গিয়েছিল, মেলিন্ডা গেটস প্রাক্তন টেলিভিশন রিপোর্টার জন ডু প্রের সঙ্গে চুটিয়ে ডেটিং করছেন।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।