প্রবীণতম কুকুরের জন্মদিনে উত্তেজনা তুঙ্গে, কোন মন্ত্রে ৩১-এও তরুণ ‘ববি’?

Worlds oldest ever dog birthday : ৩১ বছরেও বহাল তবিয়তে গিনেস বুকে নাম তোলা বিশ্বের সবচেয়ে বয়স্ক কুকুর ববি...

Kankana Mukherjee
৩ মিনিট
প্রবীণতম কুকুরের জন্মদিনে উত্তেজনা তুঙ্গে, কোন মন্ত্রে ৩১-এও তরুণ ‘ববি’?

ঘরোয়া আয়োজন। সামনে টেবিলের ওপর রাখা রয়েছে একটা কেক, তার ওপর মোমবাতি জ্বলছে। বার্থডে বয়ও সেজেগুজে তৈরি। গত বৃহস্পতিবার পর্তুগালে এভাবেই পালিত হল ‘ববি’র ৩১ তম জন্মদিন। কিন্তু কে ববি? কেনোই বা তার জন্মদিন নিয়ে এত আলোচনা! যে সে কেউ নয়, রীতিমতো বিশ্ব রেকর্ড করা এই ববি কোনও মানুষ নয়, একটি কুকুর। ইতিমধ্যে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত কুকুর হিসেবে নাম তুলেছে ববি। গত ১১ মে ৩১ বছরে পা দিল ববি। এদিন সকাল থেকেই তাই ববির বাড়িতে সাজো সাজো রব। তুঙ্গে ছিল আয়োজনও। এমনকী এই আয়োজনের রেশ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার পাতাতেও। এই জন্মদিনের জমজমাট উৎসব ঘিরে ফের একবার আলোচনার কেন্দ্রে এল বিশ্বের সবচেয়ে বয়স্ক কুকুর ববি।

বাদামি চেহারা, চোয়ালের কাছ থেকে সাদা একটা লাইন নেমে গিয়েছে পেট অবধি। জুলজুল চোখে সে তাকিয়ে আছে ক্যামেরার দিকে। পাশেই রাখা ফ্রেমে বাঁধানো বড় একটা ছবি। এটি আসলে গিনেস বিশ্ব রেকর্ডের সার্টিফিকেট। সেখানে লেখা, এই কুকুরটিই বিশ্বের সবচেয়ে বয়স্ক কুকুর। এইরকম একটা ছবি নেট দুনিয়ায় এর আগেই ভাইরাল হয়েছে। আসল কথা হল, সাধারণত একটি কুকুরের সর্বাধিক আয়ু মেরেকেটে ওই দশ থেকে পনেরো বছর। সেখানে ববির বয়স পেরিয়েছে তার দ্বিগুণ। ফলে কুকুরদের মধ্যে যে ব্যতিক্রম ববি, এ আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। পৃথিবীর ইতিহাসে কুকুরের এত দিন বেঁচে থাকার এই বিরল ঘটনাই কার্যত প্রমাণ করে দেখাল পর্তুগালের ববি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
করোনা থেকে মাঙ্কি পক্স, দায়ী আসলে কারা? কেন দিনদিন এত বাড়ছে পশুবাহিত রোগের প্রভাব?

Zoonosis : পশুপাখি থেকে ছড়ানো রোগ খুঁজতে গা উজোর, কেন মাত্রা ছড়াচ্ছে পরিস্থিতি?

পর্তুগালের লেইরিয়ার একটি প্রত্যন্ত গ্রামে, কোস্টা পরিবারের সঙ্গেই থাকে ববি। এটি রাফেইরো দো আলেনতেজো গোত্রীয় কুকুর; আরও ভালো করে বললে লাইভস্টক গার্ডিয়ান প্রজাতির কুকুরের একটি ব্রিড। সাধারণত এই প্রজাতির কুকুররা ১২ থেকে ১৪ বছর পর্যন্ত জীবিত থাকে। কিন্তু তাদের মধ্যেই ব্যতিক্রম ববি। ১৯৯২ সালের ১১ মে জন্ম তার। অর্থাৎ হিসেব বলছে, ৩১ বছরের দৌড় শুরু হল তার। এতদিন ধরে একটা কুকুর বহাল তবিয়তে বেঁচে আছে! সেটাই রীতিমতো আশ্চর্যের।

যে সে কুকুর নয় ববি। এর খ্যাতি গোটা বিশ্বজোড়া। তাই এর জন্মদিন ঘিরে যে উত্তেজনা থাকবে সেটা বলাই বাহুল্য। গত বৃহস্পতিবার এর ঘরোয়া জন্মদিনের আয়োজনকে আরও খানিকটা অন্য মাত্রা দিতে আজ জমকালো একটি পার্টির আয়োজন করেছেন ববির মালিক। জানা গিয়েছে, ববির জন্মদিনের এই পার্টিতে আমন্ত্রিত হিসেবে উপস্থিত থাকবেন প্রাণীটির ১০০ ভক্ত এবং বন্ধু। আমন্ত্রিতদের মধ্যে রয়েছে বিশ্বের একাধিক দেশের লোকজনও। ববির পালক লিওনেল কোস্তা নিজেই তার সোশ্যাল হ্যান্ডেইলে জানিয়েছেন আজকের এই জন্মদিনের আয়োজন এর মাধ্যমে ববির প্রজন্মের কুকুরদেরকে স্মরণ করা হবে। যে সদস্যরা পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন ইতিমধ্যেই তাদের একমাত্র প্রতিনিধি হিসেবে ববিকে আলাদা মাত্রা দিয়ে বরণ করে নেওয়ায় আজকের আয়োজনের মূল লক্ষ্য।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ক্যান্সারের গন্ধ কেমন? মানুষের ক্যান্সার শুঁকে বলে দিতে পারে এই প্রাণীরা!

Ants Can Smell Cancer : কুকুরকেও মেলানোমা, স্তন এবং গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ক্যান্সার, ম্যালেরিয়া এবং পারকিনসন সহ বিভিন্ন ধরনের ক্যান্সারের গন্ধ নেওয়ার প্রশিক্ষণ দেওয়া যেতে পারে।

এর আগে বিশ্বের সর্বকালের সবচেয়ে বয়স্ক কুকুরের তকমা দখল করেছিল অস্ট্রেলিয়ার ক্যাটল ডগ ‘ব্লুই’। ২৯ বছর পর্যন্ত বেঁচেছিল সেই কুকুরটি। ১৯৩৯ সালে ব্লুই মারা যায়। এরপর গত বছর বিশ্বের সবচেয়ে বয়স্ক কুকুরের তকমা দেওয়া হয়েছিল ওহিও-র চিহুয়াহুয়া গোত্রের কুকুর ‘স্পাইক’-কে। তার বয়স ২৩ বছর। এর কিছুদিন পরে ববির অস্তিত্ব জানার পর তার হাতেই তুলে দেওয়া হয়েছে এই সম্মান। এই বয়সের মধ্যে যে কোনও জল মেশানো নেই, সেটা সবদিক থেকে নিশ্চিত করেছে গিনেস বুক কর্তৃপক্ষ। লেইরিয়ার পুরসভার পশুচিকিৎসা কেন্দ্রের নথিও খতিয়ে দেখেছে গিনেস। সেইসঙ্গে পর্তুগালের পোষ্যদের নিয়ে তৈরি বিশেষ ডেটাবেসও খতিয়ে দেখা হয়েছে বলে জানা গিয়েছে।

কিন্তু ৩০ বছর ধরে ববির এভাবে বহাল তবিয়তে বেঁচে থাকার আসলরহস্য কী? পর্তুগালের লেইরিয়ার ওই গ্রামের কোস্টা পরিবারের তরফে জানা যায়, ববি একেবারে জন্ম থেকেই তাদের সঙ্গে বেড়ে উঠেছে। ওর মা-ও ১৮ বছর অবধি বেঁচেছিল। শহর থেকে অনেক দূরে, গ্রামের সুন্দর, স্বাস্থ্যকর, শান্ত নিরিবিলি পরিবেশেই বড় হয়েছে ববি। তাই সেই শান্ত ভাবটা তার স্বভাবের মধ্যেও ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, দূষণের থেকে দূরে থাকার কারণেই নাকি ববির এমন লম্বা আয়ু।

যদিও বয়সের ভারে বার্ধক্য এসেছে ঠিকই, তাই আগের মত আর ছুটোছুটি করতে পারে না ববি। তবে কুকুর পরিবারের প্রাচীনত্বের প্রতিনিধিত্ব করায় ববি এখনও বহাল। খাওয়ার পর ছোট্ট একটা ভাতঘুম, এটাই ববির অভ্যাস। ববির জন্য আলাদা করে খাবারের আয়োজন কোনদিনই করতে হয়নি ওই পরিবারকে, বাকিদের যেমনটা জুটেছে তেমনটা খেয়েই সন্তুষ্ট থেকেছে ববি। এছাড়া ডাক্তারি পরামর্শ তো ছিলই। যদিও ২০১৮ সালে হঠাৎ একবার শ্বাসকষ্টের সমস্যায় ভুগে বিশেষ অসুস্থ হয়ে পড়েছিল ববি, তারপর চিকিৎসায় ক্রমশ সুস্থ হয়ে ওঠে। জানা যায়, এই একবারই নাকি তার বড় ধরনের শরীর খারাপ হয়েছিল। এ ছাড়া এই ৩১ বছরের জীবনে প্রায় সব সময় ববি থেকেছে ফিট এন্ড ফাইন।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

ক্লাইভের মুখে দুগ্গা দুগ্গা, কেমন ছিল শোভাবাজার রাজবাড়ির প্রথম দুর্গাপুজো

Shobhabazar Rajbari Durgapuja: শোভাবাজারের গর্ব সাবেকী এক চালার প্রতিমা। প্রতিমা শিল্পী, মোদক, ঢাকি বংশ পরম্পরায় জড়িয়ে আছেন এই পুজোর সঙ্গে। দশমীর পুজোর অন্যতম নিয়ম ‘কনকাঞ্জলি প্রথা’। লেখাটি প্রথম প্রকাশিত হয় ২০২১ সালের ১১ অক্টোবর।

জিতাষ্টমী থেকে শুরু দেবীর আরাধনা, ঝাড়গ্রাম রাজবাড়ির পুজো চলে পনেরো দিন

Jhargram Rajbari Durga Puja: রাজপুতানার ফতেহপুর সিক্রি থেকে আসা চৌহান বংশের ক্ষত্রিয় বীর সর্বেশ্বর সিংহ চৌহান। মুঘল সেনাপতি মানসিংহের বাংলা অভিযানের সময় তিনি জঙ্গলখণ্ডে আসেন। স্থানীয় জংলি মাল রাজাকে দ্বন্দ্বযুদ্ধে পরাজিত করে তিনি এই জঙ্গলমহলে নিজের রাজ্য প্রতিষ্ঠা করেন। নামের সঙ্গে জুড়ে নেন 'মল্লদেব' উপাধি। আর ঘন জঙ্গলে ঘেরা সেই জায়গার নাম দেন ঝাড়গ্রাম।

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?