হাড় হিম হয়ে যাবে প্রবেশ করলেই! মানুষের ৩০ হাজার হাড় দিয়ে গির্জা তৈরির নেপথ্যে যে রহস্য...

Church of Human Bones: এই গির্জার মূল আকর্ষণই হচ্ছে এক বীভৎস সুন্দর ঝাড়বাতি। মানুষের হাড় দিয়ে তৈরি ঝাড়বাতি।

inscript
২ মিনিট
হাড় হিম হয়ে যাবে প্রবেশ করলেই! মানুষের ৩০ হাজার হাড় দিয়ে গির্জা তৈরির নেপথ্যে যে রহস্য...

ধর্মীয় স্থানে মনের শান্তি, প্রাণের আরাম খুঁজতে যান মানুষ। কোনও এক সম্ভাবনাময় শক্তির কাছে নিজেকে নিঃস্ব করে দিতে যান। ধরুন, নিঃস্ব করতে গিয়ে আত্মারামই খাঁচাছাড়া হয়ে বেরিয়ে পড়ল! যে ধর্মীয় স্থানে গিয়ে আরাম খুঁজবেন ভেবেছিলেন সেখানে গিয়ে এমন দৃশ্য দেখলেন যে হাত পা কাঁপতে লাগল! তাহলে জীবনেও চেক প্রজাতন্ত্রের কুটনা হোরা শহরের সেডলেকের গথিক গির্জায় যাবেন না। বাইরে থেকে বেশ সাধারণ দেখতে হলেও ভিতরে গিয়ে হাড় হিম হয়ে যাবে আপনার, আক্ষরিক অর্থেই! হাজার হাজার মানুষের হাড়গোড় দিয়ে তৈরি হয়েছে এই গির্জা! মাথার উপর মানুষের হাড় দিয়ে তৈরি করা ঝাড়বাতি, হাড়ের ক্রস, হাড়ের সজ্জা- মৃতদের আস্ত সংসারে ঢুকে পড়বেন আপনি! হাজারে হাজারে মানুষের হাড় ব্লিচ করে তারপর তা খোদাই করে নকশা গড়ে এই গির্জা তৈরি করা হয়েছিল। কিন্তু কেন?

কিংবদন্তি বলে, স্থানীয় এক মঠের অধ্যক্ষ ১৩০০ শতাব্দীতে জেরুজালেমে তীর্থযাত্রায় গিয়েছিলেন। গির্জার কবরস্থান জুড়ে ছড়িয়ে দেওয়ার জন্য সেই শহর থেকে কিছু পবিত্র মাটি নিয়ে এসেছিলেন তিনি। সেই কারণেই সেডলেক কবরস্থান এই অঞ্চলের অন্যতম জনপ্রিয় কবরস্থান হয়ে উঠেছে। এর ঠিক পরের শতকে, অর্থাৎ ১৪ শতকে প্লেগ ছড়িয়ে পড়ে ইউরোপ জুড়ে। হাজারে হাজারে মানুষের মৃত্যু ইউরোপকে ধ্বংস করে ফেলে। সেই সময় প্লেগে মৃত প্রায় ৩০,০০০ মানুষের শব নিয়ে আসা হয় এই কবরস্থানে। কবর দেওয়া হয় প্লেগ রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া হাজার হাজার মানুষকে। পরবর্তীকালে এই বিশেষ কবরস্থানে আরও ১০,০০০ মানুষের দেহ কবর দেওয়া হয়।

১৫ শতকে গথিক গির্জা নির্মাণের কাজ শুরু হয়। তখন এই কবরস্থানের নীচ থেকে অনেক হাড় সরিয়ে ফেলা হয়। মাটি থেকে সরানো সেই সমস্ত হাড়গোড় স্তূপ করে রাখা হতে থাকে ওই গির্জারই এক অংশে। ১৮৭০ সাল পর্যন্ত সব ঠিকই ছিল। সেই বছর গির্জার কর্তৃপক্ষ স্থানীয় এক কাঠমিস্ত্রি ফ্রান্সিস রিন্টকে ডেকে আনে। জমানো হাড়ের ওই পাহাড়প্রমাণ স্তূপ থেকে সুন্দর কিছু তৈরি করার জন্য নির্দেশ দেওয়া হয় তাঁকে।

ফ্রান্সিস লেগে পড়েন কাজে। শত শত বছরের প্রাচীন হাড়গুলিকে ব্লিচিং করেন তিনি। প্রত্যেকটি হাড় খোদাই করার পরে, তিনি সেগুলি গির্জা সাজানোর কাজে ব্যবহার করেন। এই গির্জার প্রবেশপথ জুড়ে রয়েছে মাথার খুলির তৈরি শিকল। কোমরের হাড় এবং ফিমার ব্যবহার করে গির্জার ক্রস তৈরি করা হয়। কিন্তু এই গির্জার মূল আকর্ষণই হচ্ছে এক বীভৎস সুন্দর ঝাড়বাতি। মানুষের হাড় দিয়ে তৈরি ঝাড়বাতি। মানবদেহের প্রতিটি হাড়কে অন্তত একবার করে ব্যবহার করা হয়েছে এই অসাধারণ ঝাড়বাতি নির্মাণে। সাদা মাথার খুলি থেকে মোমবাতি জ্বলে, গির্জাকে আরও মায়াবী করে তোলে। গির্জার কর্মচারী ভেন্ডুলা ক্রুলোভা জানান, একজন বিশেষজ্ঞ রয়েছে এই ঝাড়বাতির দেখভালের জন্য। তিনি টুথব্রাশ দিয়ে হাড় পরিষ্কার করেন।

চেক প্রজাতন্ত্রে প্রায় ৫০,০০০ মানুষের হাড় দিয়ে তৈরি ব্রনো অসুয়ারি রয়েছে। পোল্যান্ডে কপলিকা জাসজেকের খুলির চ্যাপেল, পর্তুগালে এভোরাতে ক্যাপেলা ডস ওসোস রয়েছে এবং প্যারিস ক্যাটাকম্বে ছয় মিলিয়নেরও বেশি দেহাবশেষ রয়েছে। তবুও চেক প্রজাতন্ত্রের দ্বিতীয় সর্বাধিক দর্শনীয় গন্তব্য হচ্ছে এই গির্জা। পর্যটকরা প্রতিদিন প্রাগ থেকে এক ঘণ্টার ট্রেন সফর করে দেখতে আসেন এই বিস্ময়কে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।