স্নায়ুজনিত সমস্যায় ওষুধের দোসর ‘পেসমেকার’?

Brain Pacemaker: মস্তিষ্কের কোনো অংশ যদি ঠিক ভাবে কাজ না করে তখন এই যন্ত্রটি কৃত্রিমভাবে সেই কাজ সম্পন্ন করে।

inscript
৪ মিনিট
স্নায়ুজনিত সমস্যায় ওষুধের দোসর ‘পেসমেকার’?

পেসমেকারের সঙ্গে হার্ট শব্দটি অঙ্গাঙ্গিভাবে জড়িত। অন্তত, আমজনতা পেসমেকার বললে হার্টের রুগ্নদশার কথাই আগে ভেবে বসেন। স্বাভাবিক অভ্যেস। তবে সাম্প্রতিক সময়ে চিকিৎসা শাস্ত্রের অমোঘ এক আবিষ্কার ‘ব্রেন পেসমেকার’। সহজ করে বললে, কাজ একই স্রেফ অবস্থানের বদল।

সাধারণত, মানুষের হার্টের স্বাভাবিক গতিপ্রকৃতি যখন কোনো কারণে কমে আসে তখন যান্ত্রিকভাবে হার্টের সচলতা বজায় রাখতে পেসমেকার ব্যবহার করা হয়। ব্রেন পেসমেকারও তাই, মস্তিষ্কের কোনো অংশ যদি ঠিক ভাবে কাজ না করে তখন এই যন্ত্রটি কৃত্রিমভাবে সেই কাজ সম্পন্ন করে।

মূলত পারকিনসন্স, ডিসটোনিয়া, ট্রেমর বা এপিলেপ্সির মতো স্নায়ুজনিত রোগে মস্তিষ্কের সংশ্লিষ্ট অংশে ইলেকট্রিক্যাল ডিসচার্জ অপরিমিত হওয়ায় এই ধরনের সমস্যা দেখা দেয়। ব্রেন পেসমেকারের কৃত্রিম ইলেকট্রক্যাল তরঙ্গ মূলত মস্তিষ্কের সেই নির্দিষ্ট অংশটিকে উদ্দীপিত করে এসমূহ সমস্যাকে নিয়েন্ত্রিত করে। যা অবশ্যই ওষুধের তুলনায় কার্যকরী। একটা সময় পর ওষুধ জবাব দিলে কিংবা দীর্ঘমেয়াদি ব্যবহারে তার কোনো পার্শপ্রতিক্রিয়া হলে, এই ব্রেন পেসমেকারই তখন একমাত্র ভরসা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
সোশ্যাল জেট ল্যাগ: মনমরা ভাব কি শুধুই ডিপ্রেশনের লক্ষণ?

Social Jet Lag: চিকিৎসকদের মতে, বায়োলজিক্যাল ক্লকের এই ছন্দপতন দীর্ঘমেয়াদী হলেই আপনি সোশ্যাল জেট ল্যাগ দ্বারা আক্রান্ত হবেন। বিঘ্নিত হবে আপনার স্নান-খাওয়া-ঘুম, কাজকর্ম, বিশ্রাম এমনকি ব্যক্তিগত সময়ের স্বাভাবিক প্রবাহ।

‘ব্রেন পেসমেকার’ শব্দবন্ধটি আমাদের প্রাত্যহিক লব্জে খুব একটা পরিচিত না হলেও, এর প্রাদুর্ভাব ১৯৮৭ সালে, ফরাসি নিউরোসার্জেন আলিম লুই বেনাবিড ( Alim-Louis benabid )-এর হাত ধরে। পারকিনসন্সের চিকিৎসা করতে গিয়ে আলিম লুই বেনাবিড প্রথম ডিপ ব্রেন স্টিমুলেশন পর্যবেক্ষণ করেন। তিনি দেখেন, মস্তিষ্কের নির্দিষ্ট অংশে বৈদ্যুতিক তরঙ্গের প্রয়োগ (100Hz) শরীরের কম্পন বা কাঁপুনি কমাতে সক্ষম।

পরবর্তীতে ১৯৯৭ সালে, এসেনশিয়াল ট্রেমর (হাত বা শরীরের যেকোনো অংশের অনিয়ন্ত্রিত কাঁপুনি), ২০০২ পার্কিনসন্স ডিজিজ, ২০০৩ ডাইস্টোনিয়া (পেশিতে অস্বাভাবিক খিঁচুনি), ২০০৯ ওসিডি অর্থাৎ অবসেসিভ কমপালসিভ ডিজঅর্ডার (মানসিক ব্যাধি) এবং

২০১৮ এপিলেপ্সি বা মৃগী রোগের চিকিৎসায় ‘ব্রেন পেসমেকারে'র ব্যবহার পাকাপাকি স্বীকৃতি পায়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মদের চেয়েও ক্ষতিকর রিলস! নেশায় বুঁদ ‘জেন-জি’র কমছে ধৈর্য, বাড়ছে অবসাদ

Reels Addiction: অতিরিক্ত রিলস দেখার প্রবণতা মস্তিষ্কে ডোপামিন ও সেরোটোনিনের ভারসাম্যে ব্যাঘাত ঘটায়। ফল, অমনোযোগী, ঘুমে সমস্যা, মানসিক অবসাদ, শর্ট টার্ম মেমোরি লস বা স্বল্পমেয়াদী স্মৃতিশক্তি হ্রাস।

কীভাবে কাজ করে 'ব্রেন পেসমেকার'?

হার্ট পেসমেকারের মতো ব্রেন পেসমেকারও চেস্ট ওয়ালের ভিতর বসানো হয়। সেখান থেকে সূক্ষ্ম ইলেকট্রোড বা ইলেকট্রিকের তার গিয়ে পৌঁছয় মস্তিষ্কের সেই সমস্ত অংশে যেখানে ইলেকট্রক্যাল ডিসচার্জ কম। এই পর্যন্ত সুসম্পন্ন হলে, পেসমেকার কর্তৃক ইলেকট্রক্যাল ইমপাল্স মস্তিষ্কের বিঘ্নিত অংশকে উদ্দীপিত করে। ফল, অনিয়ন্ত্রত ব্রেন নার্ভের ‘নিয়ন্ত্রণ’। এই পদ্ধতি ‘ডিপ ব্রেন স্টিমুলেশন’ (ডিবিএস) নামেও পরিচিত। প্রসঙ্গত, ৭০ বছর বয়সি কোনো রোগীর ক্ষেত্রে এই পদ্ধতির প্রয়োগ ঝুঁকিপূর্ণ, দাবি চিকিৎসকদের।

কেন চর্চায়?

ব্রেন পেসমেকারের ধারনা নতুন নয়। দশকের পর দশক ধরে এই বিষয়ে নিরন্তর গবেষণা চলেছে। সাম্প্রতিক সময়ে, স্নায়ুজনিত রোগের সংখ্যা বিশ্বজুড়ে বেড়েই চলেছে। শুধু ভারতেই প্রতি বছর প্রায় ৫০ লক্ষের বেশি মানুষ পারকিনসন্স, এপিলেপ্সি, ট্রেমরের মতো নার্ভের সমস্যায় ভোগেন। প্রায় ১০ লক্ষ মানুষ ভারতে প্রতি বছর পারকিনসন্সে আক্রান্ত হন (এস এন্ড এস ইনসাইডার স্ট্রাটেজি এন্ড স্টেটস রিপোর্ট, ইন্ডিয়া ব্রেন ইমপ্ল্যন্ট মার্কেট, হরাইজন রিসার্চ রিপোর্ট)। ২০২৫ সালে সমগ্র বিশ্বে প্রায় ৮৫ হাজার রোগীর শরীরে ব্রন পেসমেকার বসানো হয়। ভারতের ক্ষেত্রে সংখ্যাটা ৮ থেকে ১০ হাজার, বছরে। ভারতে বর্তমানে একটি ব্রেন পেসমেকার সার্জারির খরচ ১৫ থেকে ১৮ লক্ষ।

উল্লেখ্য, আলঝাইমার্স, অটিজম/ADHD এবং ক্রনিক নিউরোপ্যাথিক পেইনের ক্ষেত্রেও এই ব্রেন পেসমেকার ব্যবহারের একটা চেষ্টা শুরু হয়েছে, যদিও বিষয়টি এখনও গবেষণাধীন।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

চিনির বিকল্প স্টেভিয়া! ঘরের বাগানে রাখা যায় যে ‘মধু পাতা’

Stevia benefits: গাছ থেকে সদ্য তোলা কাঁচা পাতা কিংবা রোদে শুকিয়ে নেওয়া পাতা সরাসরি চা বা যেকোনো পানীয়ের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়। এতে চিনির মতো একই রকম মিষ্টতা পাওয়া যায়। স্টিভিয়ার নির্যাস থেকে তৈরি মিষ্টান্ন ডায়াবেটিস রোগীরা খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির ঝুঁকি থাকে না বললেই চলে।

ফুটপাথের ধারের সেই খাবার যেভাবে হয়ে উঠল কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্য

Kolkata Street food history: সুতানুটি-গোবিন্দপুর-কলিকাতার শ্রমজীবী মানুষের তৃপ্তির জন্য জন্ম হয়েছিল ফুটপাতের খাবারের। ঈশ্বরচন্দ্র গুপ্তের 'সংবাদ প্রভাকর' থেকে হুতোম প্যাঁচার নকশা, এফএও সমীক্ষা থেকে এফএসএসএআই আইন হয়ে ২০২৫ সালে রাসেল স্ট্রিটে প্লাস্টিক-মুক্ত ফুড হাবের জন্ম। কলকাতার স্ট্রিট ফুড আজও এই শহরের প্রাণ। এই শহরের অন্যতম ঐতিহ্য।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কেন আরশোলার মৃত্যুতে দুঃখ পেয়েছিলেন?

Sanae Takaichi cockroach story: ঘটনাটি আপাতদৃষ্টিতে খুব সাধারণ। সরকারি বাসভবনে গভীর রাতে একা কাজ করতে গিয়ে তিনি একটি আরশোলা দেখতে পেয়েছিলেন। সচরাচর আরশোলা দেখলে তিনি চিৎকার করে ওঠেন, কিন্তু সেদিন তিনি সেটিকে মারেননি।

স্ট্রেস কি সবসময় খারাপ? কখন স্বাভাবিক চাপ হয়ে ওঠে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি?

mental stress: একটি ইঁদুরের উপর পরীক্ষা করতে গিয়ে তারা দেখেছেন, একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ইঁদুরটির মধ্যে স্ট্রেস বাড়ানোর সঙ্গে তার কাজকর্মের মান আরও উন্নত হয়েছে। কিন্তু নির্দিষ্ট সীমা পার করবার পর পরই তার ফলাফল করার সর্বোচ্চ সম্ভাবনা ক্রমশ কমতে কমতে শেষে সেটা প্রায় শূন্যতে নেমে গিয়েছে।

নিজের সর্বস্ব দিয়ে হাসপাতাল গড়েছিলেন রাধাগোবিন্দ কর

History of RG Kar Medical College and Hospital: আজ যে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বারবার খবরের শিরোনামে, তার দীর্ঘ ইতিহাস কী? কে ছিলেন রাধাগোবিন্দ কর, যিনি নিজের সম্পত্তি বিক্রি করে গরিব মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল গড়ে তুলেছিলেন? প্লেগের সময় মানুষের পাশে দাঁড়ানো, বাংলায় চিকিৎসাবিজ্ঞান চর্চা ও সমাজসেবায় তাঁর অবদান আজ কতটা মনে রাখা হয়েছে?

হিরোশিমা-নাগাসাকির আগুন থেকে বেঁচে যাঁরা, কেমন ছিল তাঁদের পরের জীবন?

Hiroshima, Nagasaki: বিস্ফোরণের বহু বছর পর এমিকোর ঘরে মেয়ে এল, আর তারও পর জন্ম নিল এমিকোর নাতনি কাজুমি কুওয়াহারা। নবজাতক নাতনিকে দেখে চিকিৎসকেরা পরিষ্কার জানিয়ে দিলেন, "এই বাচ্চা তিন দিনের বেশি বাঁচবে না।" জিনের ভিতরে লুকিয়ে থাকা কোনো অজানা দুর্বলতা যেন জন্ম থেকেই জাপটে ধরেছিল ছোট কাজুমিকে।

কেন কম ঘুমেও কেউ সুস্থ, কেউ হারাচ্ছেন স্মৃতি? জানালেন গবেষকরা

sleep deprivation and brain health: গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে AQP4 (Aquaporin-4) নামে একটি জিন। এই জিনকে অনেকটা মস্তিষ্কের 'সাফাই কর্মী' বলা যায়। আমরা যখন গভীর ঘুমে থাকি, তখন মস্তিষ্কে শুরু হয় এক বিশেষ পরিষ্কার করার কাজ। সারাদিনে জমে থাকা বর্জ্য এবং আলঝাইমার্স রোগের সঙ্গে যুক্ত ক্ষতিকর প্রোটিন এই সময় ধীরে ধীরে শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে। আর সেই গুরুত্বপূর্ণ কাজে বড় ভূমিকা পালন করে AQP4 জিন।