দেখতে হুবহু জগন্নাথ দেবের মতো! ওড়িশার এই 'রহস্যময়' প্রজাপতির ভিডিও ঘিরে শোরগোল

Butterfly Resembles Lord Jagannath Puri : তখনই চমক ভাঙবে আপনার। আরে, এই ছোট্ট প্রাণীটিকে দেখতে তো হুবহু জগন্নাথ দেবের মতো!

inscript
২ মিনিট
দেখতে হুবহু জগন্নাথ দেবের মতো! ওড়িশার এই 'রহস্যময়' প্রজাপতির ভিডিও ঘিরে শোরগোল

ছোট্ট একটা প্রজাপতি। কালো, বাদামি, সোনালি বিভিন্ন ছাপ রয়েছে তার শরীরে। হাতের তালুতে নিয়ে নেওয়া যায় তাকে। আপাতত সেই প্রজাপতিই সবার নজরের কেন্দ্রবিন্দুতে। ছোট্ট ওই প্রাণীটিকে দেখেই কপালে হাত ঠেকাচ্ছেন অনেকে। ভক্তিভরে প্রণাম করছেন। কিন্তু এমন আচরণ কেন? কারণ জানতে গেলে আরও ভালোভাবে প্রজাপতিটির দিকে নজর দিতে হবে। তখনই চমক ভাঙবে আপনার। আরে, এই ছোট্ট প্রাণীটিকে দেখতে তো হুবহু জগন্নাথ দেবের মতো!

ঠিক এই ঘটনাই রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। প্রজাপতির ছবি আর ভিডিও সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলেছে। সত্যিই তো, প্রজাপতির মাথার দিকটা দেখতে হুবহু জগন্নাথ দেবের মতো। জগন্নাথ দেবের চোখ, নাকের ছাপ যেন কেউ রেখে গিয়েছে প্রাণীটির গায়ে। আরও আশ্চর্যজনক ব্যাপার হল, এই প্রজাপতিটিকে দেখা গিয়েছে খোদ ওড়িশায়! তারপর থেকেই নেট নাগরিকদের মধ্যে হইচই শুরু।

ওড়িশা মানেই পুরী, আর পুরী মানেই জগন্নাথ দেবের মন্দির। কয়েকশো বছর ধরে ভারতের অন্যতম এই তীর্থস্থানে ভিড় জমান বহু মানুষ। জগন্নাথ-সুভদ্রা-বলরামের মূর্তি দর্শন, রথযাত্রা – ভিড় এখানে লেগেই আছে। তবে এটিই একমাত্র জগন্নাথ দেবের মন্দির নয়। পুরীর ঐতিহ্যবাহী মন্দিরটি ছাড়াও আরও দেবালয় ছড়িয়ে রয়েছে ওড়িশাজুড়ে। তারইমধ্যে অন্যতম হল জাজপুর। ওড়িশার এই জেলাতেও একটি জগন্নাথ মন্দির রয়েছে। উল্লেখযোগ্য ব্যাপার হল, এই মন্দিরেই ওই বিশেষ প্রজাপতিটিকে দেখা গিয়েছে।

View this post on Instagram

দেখতে একেবারে সাধারণ প্রজাপতির মতোই। বাদামি রং, তার ওপর কালো-বাদামি-সোনালি বিভিন্ন রংয়ের ছোপ লেগে রয়েছে। তবে আসল জিনিসটি রয়েছে মাথায়। ঠিক দুটো গোল চোখের মতো ছাপ, মাঝখান দিয়ে হলুদ একটা রেখা নেমে গিয়েছে। অবিকল যেন জগন্নাথ দেবের মুখ! প্রজাপতির সেই ভিডিও ও ছবি সামনে আসতেই ভাইরাল হয়ে যায়। তারপরই মানুষের মধ্যে ভক্তিভাব জেগে উঠেছে। অনেকের মতে, এটি ‘ঈশ্বরের লীলা’। জগন্নাথ দেব নাকি এভাবেই বিভিন্ন অবতারে বিভিন্ন সময় ধরা দেন! এই বিশ্বাসের ওপর ভর করে অনেকেই পৌঁছে গিয়েছেন জাজপুরের ওই মন্দিরে। উদ্দেশ্য, এমন ‘ঐশ্বরিক’ প্রজাপতিটিকে পুজো করা এবং নিজের মনস্কামনা জানানো।

এ তো গেল লৌকিক বিশ্বাসের কথা। প্রজাপতির দেহের কিছু বিশেষ ছাপের সঙ্গে জগন্নাথ দেবের মুখের মিল পেয়ে মানুষজন পুজো করছেন। কিন্তু বিশেষজ্ঞরা কী বলছেন? তাঁরা অবশ্য এই ‘জগন্নাথ দেবের অবতার তত্ত্ব’ সরাসরি খারিজ করে দিয়েছেন। বিশেষজ্ঞদের মতে, এই প্রজাপতি বেশ বিরল প্রজাতির। আগে অনেক দেখা গেলেও, এখন এদের সংখ্যা অনেক কমে গিয়েছে। তাই ভক্তিভাব সরিয়ে এই ধরনের প্রাণীগুলিকে কী করে রক্ষা করা যায়, তার চিন্তা করার কথা বলেছেন বিজ্ঞানীরা।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।