কম বয়সী কনে জোগাড় করলেই মিলবে দেদার টাকা! আজব নিয়ম চিনে

Cash Reward For Chinese Couples: গত ছয় দশকে এই প্রথমবার জনসংখ্যা হ্রাস সম্পর্কে চিন্তা করতে হচ্ছে চিনকে। তার উপর সমাজে ক্রমাগত বাড়ছে বার্ধক্যশ্রেণি। আর এই জনসংখ্যা হ্রাসের জন্য বিয়ের প্রতি তরুণ প্রজন্মের অনিহাকেই দায়ী করছে চিন কর্তৃপক্ষ।

Sohini Das
২ মিনিট
কম বয়সী কনে জোগাড় করলেই মিলবে দেদার টাকা! আজব নিয়ম চিনে

এ দেশে যেখানে কম বয়সের বিয়ে রুখতে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলে প্রশাসন। সেখানে কম বয়সের বিয়েকে উৎসাহিত করতে নাকি বিশেষ পুরস্কারের ব্যবস্থা করল চিন। হ্যাঁ, এমনই আশ্চর্য কাণ্ড ঘটেছে চিনের একটি প্রদেশে। দেশের সবচেয়ে জনবহুল দেশগুলির মধ্যে শীর্ষে ভারতের পড়শি দেশ চিন।

পূর্ব চিনের চাংশান প্রদেশের প্রশাসন নাকি সম্প্রতি এমনই ঘোষণা করেছে। জানানো হয়েছে, কনের বয়স ১৫ বছর বা তার কম হলেই ১ হাজার ইউয়ান পুরস্কার পাবেন সেই দম্পতি। চাংশান কাউন্টির তরফে তাদের অফিশিয়াল ওয়েচ্যাট অ্যাকাউন্টে এই মর্মে একটি বিজ্ঞপ্তি দিয়েছে। কেন এমন প্রচার?

যতদূর জানা গিয়েছে, চিনের ওই প্রদেশে নাকি উপযুক্ত সময়ে বিবাহ থেকে ক্রমশ দূরে সরে আসছে তরুণ প্রজন্ম। যার জেরে স্বাভাবিক ভাবেই কমছে সন্তান জন্ম দেওয়ার ক্ষমতাও। বেশি বয়সে সন্তানজন্মের ফলে বাড়ছে নানাবিধ সমস্যা। এমনকী ব্যহত হচ্ছে শিশুর উর্বরতাও। আর এই সব সমস্যা কমাতেই পুরস্কারমূল্য ঘোষণা করে সচেতনতা বাড়ানোর চেষ্টা করছে চাংশান।

  • আপনার জন্য আরও কিছু লেখা
খাদে ঝুলছে দোকান, চিনের নতুন আশ্চর্যে হাঁ বিশ্ব

Store In The Sky: সমতল থেকে প্রায় ৩৯৩ ফুট উপরে দোকানটির অবস্থান। দূর থেকে দেখলে মনে হবে যেন পাহাড়টি আঁকড়ে কোনও মতে টিকে রয়েছে সেটি। একটু এদিক-ওদিক হলেই ঘটে যেতে পারে বিপদ।

গত ছয় দশকে এই প্রথমবার জনসংখ্যা হ্রাস সম্পর্কে চিন্তা করতে হচ্ছে চিনকে। তার উপর সমাজে ক্রমাগত বাড়ছে বার্ধক্যশ্রেণি। যা কপালে ভাঁজ ফেলেছে চিন কর্তৃপক্ষের। আর এই জনসংখ্যা হ্রাসের জন্য বিয়ে করার প্রতি তরুণ প্রজন্মের অনিহাকেই দায়ী করছে চিন কর্তৃপক্ষ। আর তার জন্যই এবার জন্মহার বাড়ানোর দিকে নজর দিতে চাইছে তারা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মেরে ফেলা হল কয়েক হাজার এম্পেরার পেঙ্গুইন, কেন এই নির্বিচার হত্যা?

Climate change: এমনিতেই বিলুপ্তপ্রায় এই এম্পেরার পেঙ্গুইনরা। ইতিমধ্যেই ইন্টারন্যাশনান ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (IUCN)-র তরফে 'নিয়ার থ্রেটেন' হিসেবে চিহ্নিত করা হয়েছে এদের।

চিনে বিবাহের বৈধ বয়স ছেলেদের ক্ষেত্রে ২২ এবং মেয়েদের ক্ষেত্রে ২০। কিন্তু ইদানীং চিনে ক্রমশ কমছে বিয়ের হার। যার ফলে কমছে শিশু জন্মের হারও। এদিকে অবিবাহিত মেয়েদের সন্তানধারণের অনুমতি দেয় না চিনের কর্পোরেটগুলি। ফলে সেটাও একটা বাধা। ২০২২ সালে মারাত্মক ভাবে কমেছে চিনের বিবাহের হার। সরকারি রেকর্ড বলছে, এই হার ১৯৮৬ সালের চেয়েও খারাপ। ২০২১ সালের চেয়ে কম তো বটেই।

তার সঙ্গেই কমেছে জন্মহার। আর তা রেকর্ড কমেছে ২০২২ সালে। তার অবশ্য আরও একটি কারণও রয়েছে। চিনে উচ্চশিক্ষার খরচ বেশ চড়া। ফলে দ্বিতীয় সন্তানের জন্য ভাবতে পারছেন না অনেক দম্পতিই। তার উপর লিঙ্গবৈষম্য চিনেও কোনও নতুন বিষয় নয়। ফলে কন্যাসন্তানের প্রতি অবহেলার হার সেখানেও কম নয়। পাশাপাশি চিনের অর্থনৈতিক অবস্থাও তরুণ প্রজন্মকে বিবাহ ও সন্তানধারণ থেকে দূরে রাখছে বলেও মত অভিজ্ঞদের।

সেই সব কথা ভেবেই নতুন নীতি বের করেছে চিনের চাংশান প্রদেশ। তরুণপ্রজন্মকে বিবাহমুখী করতে তারা বিশেষ পুরস্কারমূল্য ঘোষণা করেছে। কনের বয়স ২৫ বা তার কম হলেই ১ হাজার ইউয়ান করে পুরস্কারমূল্য পাবে সেই বিবাহিত দম্পতিটি। ১ হাজার ইউয়ান মানে ভারতীয় মূল্যে প্রায় ১২ হাজার টাকা পেতে চলেছেন নববিবাহিতরা। তবে এই সামান্য অর্থমূল্যে কি বাড়বে দেশের বিয়ের হার? বিবাহমুখী হবে চিনের তরুণ প্রজন্ম? সেটা একটা সওয়াল বটে।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।