লেজার স্ক্যানার নিয়ে আরজি করে সিবিআই, কী এই থ্রিডি স্ক্যানিং?

R G Kar Medical College And Hospital Incident: বৃহস্পতিবারের পর শুক্রবারও আরজি কর হাসপাতালে পৌঁছয় সিবিআই। এবার তদন্তকাজের জন্য আধুনিক প্রযুক্তির লেজার স্ক্যানার মেশিন ব্যবহার করছেন তদন্তকারীরা।

inscript
৩ মিনিট
লেজার স্ক্যানার নিয়ে আরজি করে সিবিআই, কী এই থ্রিডি স্ক্যানিং?

আরজি কর মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিট্যালের বক্ষ বিভাগের সেমিনার রুম থেকে এক সপ্তাহ আগে উদ্ধার হয়েছিল এক চিকিৎসকের দেহ। ধর্ষণের পর খুন করা হয় ওই চিকিৎসককে। সেই ঘটনায় সিবিআইয়ের হাতে তদন্তভার দিয়েছে কলকাতা হাইকোর্ট। গত বুধবার রাজ্যের কাছ থেকে দায়িত্ব বুঝে নেয় সিবিআই। এর মধ্যেই ১৪ অগস্ট রাতে হাসপাতাল চত্বরে ঢুকে ভাঙচুর চালায় এক দল দুষ্কৃতী। জরুরি বিভাগে ভাঙচুর চালানো হয়। হাসপাতালের জরুরি বিভাগের গেট ভেঙে, পুলিশের ব্যারিকেড উপড়ে ভিতরে ঢুকে চলে তাণ্ডব। আরজি কর হাসপাতালের জরুরি বিভাগের টিকিট কাউন্টার, এইচসিসিইউ, সিসিইউ, ওষুধের দোকান ভেঙে ফেলা হয়। হাসপাতালের ভিতরে আন্দোলনকারীদের যে ধরনা মঞ্চ ছিল তাতেও হামলা চালানো হয়!কলকাতা পুলিশের গাড়ি ভাঙচুর হয়, আহত হন বহু পুলিশকর্মী।

এর পরেই প্রশ্ন ওঠে, তবে কি সেমিনার রুমে গিয়ে প্রমাণ লোপাটের পরিকল্পনায় ছিল দুষ্কৃতীরা। যদিও পুলিশের দাবি, সে কাজে অসফল হয়েছে তারা। গত সোমবারই জানা যায়, যে সেমিনার রুম থেকে ওই চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল, তার পাশের একটি ঘরেই শুরু হয় ভাঙাভাঙির কাজ। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল, সেখানে একটি শৌচালয় তৈরি করার কথা। সেখান থেকেও চড়া হয় প্রমাণ লোপাটের সন্দেহ। যদিও রাতারাতি সেই কাজ থামিয়ে দেওয়া হয়। সেমিনার রুমটি অটুট রয়েছে বলেও দাবি করা হয় পুলিশের তরফে। শুক্রবার আরজি কর সংক্রান্ত জনস্বার্থ মামলার শুনানিতে দুটি ভাঙচুরের ঘটনা নিয়েই রাজ্যকে প্রশ্ন করে হাইকোর্ট। সেখানে নিরাপত্তা চেয়ে ভর্ৎসনার শিকার হন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষও। তাকে সিবিআইয়ের দফতরে হাজিরা দেওয়ারও নির্দেশ দেয় আদালত।

  • আপনার জন্য আরও কিছু লেখা
‘কী করছে পুলিশ?’ আরজি করে ভাঙচুর নিয়ে হাইকোর্টের প্রবল ভর্ৎসনার মুখে রাজ্য

Kolkata Doctor's Rape and Murder: এদিন পুলিশের ভূমিকা নিয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করেছে হাইকোর্ট। প্রধান বিচারপতির মন্তব্য, ‘‘পুলিশ নিজেকে রক্ষা করতে পারছে না। জনতাকে ঠেকাতে পারছে না। আইনশৃঙ্খলা কী ভাবে রক্ষা করবে?’’

সূত্রের খবর, আগেই সন্দীপবাবুকে তলব করেছিল সিবিআই। নিরাপত্তার অজুহাত দেখিয়ে বারবার হাজিরা এড়িয়েছেন প্রাক্তন অধ্যক্ষ। তার পরেই শুক্রবার সল্টেলেকের কাছেই একটি রাস্তা থেকে তাঁকে তুলে নিয়ে যান সিবিআই কর্তারা। যতদূর জানা গিয়েছে, তাঁকে নিয়ে যাওয়া হয়েছে সিজিও কমপ্লেক্সে। বুধবার মধ্যরাতে আরজি কর হাসপাতালে যে দুষ্কৃতী-তাণ্ডব ঘটেছে, তার তদন্ত ইতিমধ্যেই শুরু করে দিয়েছে সিবিআই। বৃহস্পতিবারের পর শুক্রবারও আরজি কর হাসপাতালে পৌঁছন সিবিআইয়ের তদন্তকারীরা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
আরজি করে ভাংচুর করল কারা? সোশ্যাল মিডিয়ার সাহায্যে গ্রেফতার বহু

RG Kar Kolkata Police: সেদিনের ভাংচুরের ঘটনার ৫০টিরও বেশি ছবি প্রকাশ করে কলকাতা পুলিশ।

সূত্রের খবর, এবার তদন্তকাজের জন্য আধুনিক প্রযুক্তির লেজার স্ক্যানার মেশিন ব্যবহার করছেন তদন্তকারীরা। কোনও প্রমাণ যাতে চোখ না এড়ায়, তার জন্যই এই ব্যবস্থা। সেমিনার রুমেও নিয়ে যাওয়া হয়েছে এই যন্ত্র। এর আগেও একাধিক অপরাধ স্থলে ব্যবহার করা হয়েছে এই যন্ত্র। এই লেজার স্ক্যানার ব্যবহার করেই থ্রিডি স্ক্যানিং করছেন গোয়েন্দারা। কোনও ঘটনাস্থলের ৩৬০ ডিগ্রির ছবি ধরা পড়ে এই মেশিনে। যে প্রমাণ সাধারণত চোখ এড়িয়ে যায়, সে সবও এই মেশিনে ধরা পড়ে।

এর আগে বগটুই-কাণ্ডের তদন্তেও ব্যবহার করা হয়েছিল এই মেশিন। বড় অপরাধের ঘটনায় ব্যবহার করা হয় এটি। এদিন হাসপাতালে উপস্থিত হন সিবিআই-এর ৬ অফিসার। সঙ্গে রয়েছে ফরেনসিক বিশেষজ্ঞদের একটি টিম। আধিকারিকরা এদিন সোজা চলে যান সেমিনার রুমে। যত দূর জানা গিয়েছে এদিনই ঘটনাস্থলের ডিজিটাল ম্যাপিং করতে চাইছে সিবিআই।

এদিকে, সন্দীপ দত্তকে মাঝরাস্তা থেকে আটক করার পাশাপাশি আরজি করের ঘটনার তদন্তে শুক্রবার সেখানকার বেশ কয়েক জন পড়ুয়া চিকিৎসককে ফের তলব করেছে সিবিআই। সিবিআইয়ের ডাক পেয়েই সিজিও কমপ্লেক্সে পৌঁছন ওই পড়ুয়া চিকিৎসকেরা। বৃহস্পতিবার তদন্তের খাতিরে কয়েক জনকে পড়ুয়াকে তলব করেছিল সিবিআই। সেই দিন রাতে নির্যাতিতার সঙ্গে যে পড়ুয়া চিকিৎসকেরা হাসপাতালের ডিউটিতে ছিলেন, তাঁদের সঙ্গেও ইতিমধ্যেই কথা বলেছেন তদন্তকারীরা। মনে করা হচ্ছে, ধর্ষণ এবং হত্যাকাণ্ডের দিন কী হয়েছিল, তা জানতেই ফের কয়েক জনকে তলব করা হয়েছে। গত বুধবার তদন্তভার বুঝে নেওয়ার পরেই ধৃত অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়েছিল সিবিআই। সেদিনই ঘটনাস্থল তদারকি করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকের। এর পর শুক্রবার আধুনিক প্রযুক্তির সব যন্ত্রপাতি নিয়ে ঘটনাস্থলে গেলেন সিবিআই গোয়েন্দারা। এর থেকে নতুন কোনও সূত্র মিলতে পারে বলেই আশাবাদী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।