ইউ টার্ন নিল গাড়ি, হিঁচড়ে নিয়ে যাওয়া হল তরুণীর দেহ, সিসিটিভি ফুটেজে উঠে এল যে সত্যি

Delhi Horror: প্রত্যক্ষদর্শীর বয়ানকে সত্যি প্রমাণ করল নতুন সিসিটিভি ফুটেজ

Kankana Mukherjee
৩ মিনিট
ইউ টার্ন নিল গাড়ি, হিঁচড়ে নিয়ে যাওয়া হল তরুণীর দেহ, সিসিটিভি ফুটেজে উঠে এল যে সত্যি

বারবার ভয়াবহতার শিকার দিল্লি। বছরের শুরুর দিনই সামনে এল তরুণী মৃত্যুর ঘটনা। গতবছরের শ্রদ্ধা মৃত্যু রহস্যের জের এখনও পুরোপুরি শান্ত হয়নি, এরই মধ্যে নতুন বছর পড়তে না পড়তেই ভয়াবহতার সাক্ষী থাকল দিল্লির জনপথ।

শনিবার মধ্যরাতের ঘটনা। অর্থাৎ সবেমাত্র নতুন বছরের দামামা বেজেছে দেশে। দিল্লির কাঞ্ঝাওয়ালা রোডের লাডপুর গ্রামের কাছে মাঝরাস্তায় একটি স্কুটিতে করে যাচ্ছিলেন এক তরুণী। হঠাৎই একটি চার চাকা এসে ধাক্কা মারে সেই স্কুটিতে। ছিটকে পরে যান তরুণী। তবে ঘটনার এখানেই শেষ নয়, বরং বলা ভালো,এখানে শুরু। এরপরই সেই ভয়াবহ দৃশ্য। যে যে গাড়িটির ধাক্কায় মেয়েটি পড়ে যায় সেই গাড়িটি চোখের নিমেষে ইউ টার্ন নিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যেতে থাকেন তরুণীকে। প্রায় কয়েক কিলোমিটার পথ ওভাবেই ঘষটাতে ঘষটাতে মেয়েটিকে নিয়ে যায় ঘাতক গাড়ি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
টেনে হিঁচড়ে তরুণীকে নিয়ে গেল গাড়ি, রক্তে ভাসল রাস্তা, দিল্লিতে নারী সুরক্ষা এখনও বিশ বাঁও জলে?

Delhi Woman Car Accident : কিন্তু ২০২৩-এর প্রথম দিনেই এমন ঘটনা বুঝিয়ে দিল, এখনও অবস্থা ফেরেনি। নারী সুরক্ষা এখনও বিশ বাঁও জলে।

প্রাথমিকভাবে পুরো ঘটনাটি পুলিশকে জানান এক প্রত্যক্ষদর্শী। ঘটনাটি যেখানে ঘটে, সেখানকার একটি স্থানীয় দোকানের মালিক দীপক ধাইয়া। নববর্ষের রাত বলে তখনও দোকান খুলে রেখেছিলেন দীপক। এমন সময় চোখের সামনে দেখতে পান পুরো ঘটনাটি। বারবার সেই গাড়িটিকে থামানোর চেষ্টা করেছিলেন দীপক, কিন্তু ব্যর্থ হন। সঙ্গে সঙ্গে পুরো ঘটনা ফোন করে জানান পুলিশকে। ঘড়িতে তখন প্রায় রাত সাড়ে তিনটে।

অত রাতে রাস্তায় বিকট শব্দ পেয়ে দীপকবাবু প্রাথমিক ভেবেছিলেন, কোনও গাড়ির চাকা ফেটে গিয়েছে। কিন্তু তার পর দেখতে পান ওই বিভৎস দৃশ্য। দেখতে পান এক তরুণীর দেহ টেনে-হিঁচড়ে নিয়ে যাচ্ছে গাড়ি। দীপকের কথার সত্যতা প্রমাণ করতে এবার সামনে এল সিসি টিভি ফুটেজ। সেখানেও পরিষ্কার দেখা যাচ্ছে, গাড়ি যে দিকে যাচ্ছিল, স্কুটিতে ধাক্কা মারার পর সম্পূর্ণ উল্টো দিকে ঘুরে আবার তা চলতে থাকে। গাড়ির চাকার সঙ্গে হিঁচড়ে টেনে নিয়ে যাওয়া হয় তরুণীর দেহও।

দীপক বাবু আগেই ঘটনাকে সাধারণ অ্যাকসিডেন্ট বলে মানেননি। এবার সিসি টিভি ফুটে প্রকাশ্যে আসতে সেই তথ্য আরও জোরালো হল। ফুটেছে আরও দেখা গিয়েছে, তরুণীর দেহ চাকায় নিয়ে কয়েক কিলোমিটার ছুটেছিল সেই গাড়ি। প্রায় দেড় ঘণ্টা পর দেহ গাড়ি থেকে সরে যায়। তার পর আরোহীরা পালিয়ে যান। গাড়িতে ছিলেন ৫ জন ঘাতক। ইতিমধ্যেই সকলকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, গাড়ির নম্বর দেখে আততায়ীদের ধরা হয়। যদিও প্রাথমিক তদন্তে ঘাতকরা নাকি জানিয়েছে যে, তাদের গাড়ি একটি স্কুটিতে ধাক্কা মেরেছিল ঠিকই, কিন্তু চাকার সঙ্গে তরুণীর দেহ যে আটকে ছিল, তা তারা জানতেন না। অথচ দীপকের বলা বয়ানে রয়েছে অন্য কথা। কারণ দীপক বলেছেন তিনি গাড়িটিকে থামানোর চেষ্টা করেছিলেন তাও গাড়িটি থামেনি। সুতরাং এটিকে নিছক দুর্ঘটনা বলে তিনি মানতে একেবারেই নারাজ। তাছাড়া ইউ টার্ন নেওয়ার বিষয়টিও ভুললে চলবে না। যদি নিছকই দুর্ঘটনা হতো তবে কেন ধাক্কা মারার পর সম্পূর্ণ উল্টো রাস্তায় ঘুরে তরুণীর দেহকে টেনে নিয়ে গেল সেই ঘাতক গাড়ি!

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল বিষয়টি নিয়ে সরব হয়েছেন। এই ঘটনাকে লজ্জাজনক অ্যাখ্যা দিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। কিন্তু এইভাবে কি নিরাময় সম্ভব? কোন অপরাধ জগতের অন্ধকারে আমরা বারবার পর্যবসিত হচ্ছি? এর দায়ই বা কার? মনে পড়ে যায়, দিল্লির পথের সেই নির্ভয়া কান্ড। তারপর গোটা দেশ নড়ে বসেছিল। স্ট্রিট লাইটের প্রয়োজনীয়তা নিয়েও নানা কিছু উস্কে দিয়েছিল রাজনৈতিক তরজা। তবে কেন বারবার এমন ভয়াবহতার পুনরাবৃত্তি। কেন এখনও রাতে রাস্তায় সুরক্ষিত নন মেয়েরা? কেবলই জট পাকাচ্ছে প্রশ্নেরা। উত্তর দিতে পারবে তো সময়?

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।