মানচিত্রে গা-জোয়ারি, উলটে ভারতকেই শান্ত থাকতে বলছে চিন?

China map: চিনের তৈরি ওই স্ট্যান্ডার্ড ম্যাপ ২০২৩ সংস্করণ সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়ে চিনের সমস্ত দাবি নস্যাৎ করা হয়েছে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে।

Sohini Das
২ মিনিট
মানচিত্রে গা-জোয়ারি, উলটে ভারতকেই শান্ত থাকতে বলছে চিন?

একটু একটু করে কৌশলে ভারতের ভূমি নিজেদের মানচিত্রে কি ঢুকিয়ে নিচ্ছে চিন। বেজিং প্রকাশিত নয়া মানচিত্র দেখে তেমনটাই মালুম হচ্ছে। তবে ভারতও ছেড়ে দেওয়ার পাত্র নয়। অন্তত চিনকে তো নয়ই। 'বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী' বলে গর্জে উঠেছে তারাও। চিনের তৈরি ওই স্ট্যান্ডার্ড ম্যাপ ২০২৩ সংস্করণ সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়ে চিনের সমস্ত দাবি নস্যাৎ করা হয়েছে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে।

সোমবারই চিনের তরফে আনুষ্ঠানিক ভাবে মানচিত্রের ২০২৩ সংস্করণ প্রকাশ করা হয়। যেখানে দেখা যায় অরুণাচল প্রদেশের বেশ কিছুটা অংশ ও আকসাই চিনকে নিজেদের অংশ হিসেবে দেখিয়েছে চিন। আর এর পড়েই নড়েচড়ে বসে ভারত। ভারত দীর্ঘকাল ধরেই এই ভূখণ্ডগুলিকে নিজেদের বলে দাবি করে এসেছে। হঠাৎ করে ২০২৩ সালে এসে এই এলাকাগুলির স্বত্ত্ব চিন দাবি করে বসায় ব্যাপারটি ভাল চোখে দেখেনি নয়াদিল্লি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
নতুন মানচিত্রে ভারতের একাধিক জায়গা নিজেদের বলে দাবি! ঠিক কী করতে চাইছে চিন?

China's New Map Dispute: চিন যে যে দেশের সঙ্গে তার সীমান্ত ভাগ করেছে তার চেয়েও বেশি দেশের সঙ্গে এর আঞ্চলিক বিরোধ রয়েছে।

এমনিই চিনের সঙ্গে সম্পর্ক ভালো নয় ভারতের। কোনও ক্রমে যুদ্ধ ঠেকিয়ে রেখেছে দু'দেশই। বছর দুয়েক আগেই লাদাখ সংলগ্ন গালওয়ান সীমান্তে যুযুধান হয়ে পড়েছিল দুই পক্ষ। সে সময় লড়াই আটকানো গেলেও ভূখণ্ডের লড়াই নিয়ে আজও উত্তাপ কমেনি দুই দেশের মধ্যে।

সাম্প্রতিক ওই মানচিত্রে চিন দাবি করেছে, অরুণাচল আসলে দক্ষিণ তিব্বতের মধ্যে পড়ে ১৯৬২ সালে ভারত-চিন যুদ্ধের সময়ই নাকি ওই এলাকা দখল করে নিয়েছিল চিন। নতুন মানচিত্রে দক্ষিণ চিন সাগরকেও নিজেদের অংশ বলে দাবি করেছে চিন। এ বিষয়ে চিনের তরফে জানানো হয়েছে, সে দেশের আইন অনুযায়ী এই মানচিত্রের সংস্করণ একটি নিয়মিত প্রক্রিয়া। চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েনবিন জানান, চিন আশা করছে, অন্য পক্ষ বিষয়টি বুঝবেন এবং শান্ত ভাবে ব্যাপারটি বিবেচনা করবেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কম বয়সী কনে জোগাড় করলেই মিলবে দেদার টাকা! আজব নিয়ম চিনে

Cash Reward For Chinese Couples: গত ছয় দশকে এই প্রথমবার জনসংখ্যা হ্রাস সম্পর্কে চিন্তা করতে হচ্ছে চিনকে। তার উপর সমাজে ক্রমাগত বাড়ছে বার্ধক্যশ্রেণি। আর এই জনসংখ্যা হ্রাসের জন্য বিয়ের প্রতি তরুণ প্রজন্মের অনিহাকেই দায়ী করছে চিন কর্তৃপক্ষ।

চিনের আগ্রাসন এবং বারবার ভূখণ্ড দখলের চেষ্টার কারণে এমনিতেই যথেষ্ট বিব্রত কেন্দ্র সরকার। এরই মধ্যে চিনের এই নয়া পদক্ষেপের জেরে চাপ বেড়েছে নয়াদিল্লির। এই পরিস্থিতির জন্য কেন্দ্রের বিজেপি সরকারকে কোণঠাসা করতে ছাড়েনি বিরোধীরাও। কংগ্রেস নেতা রাহুল গান্ধী জানান, চিনের এই সীমানা লঙ্ঘন নিয়ে বেজিংয়ের সঙ্গে সরাসরি কথা বলা উচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এর আগেও বহুবার ভারতীয় ভূখণ্ডের উপর আগ্রাসন দেখিয়েছে চিন। তবে বেজিংয়ের এই সাম্প্রতিক দাবি দু'দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে বলেই মনে করছেন রাহুল।

২০১৯ সালে যখন লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়, সেসময় বিনাকারণেই গর্জে উঠেছিল চিন। ভারতের তরফে জানানো হয়েছিল, আন্তর্জাতিক সীমানার কোনও রকম পরিবর্তন করা হচ্ছে না। তা সত্ত্বেও ব্যাপারটি নিয়ে যথেষ্ট উত্তেজনা তৈরি করেছিল বেজিং। এদিকে, এবার যখন ভারতের গোটা এলাকাকেই নিজেদের মানচিত্রে ঢুকিয়ে ফেলেছে তারা, তাকে রুটিন প্রক্রিয়া বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে চিনের বিদেশ মন্ত্রক।

এই প্রসঙ্গে নিজেদের কড়া অবস্থান জানিয়ে দিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তাঁর সাফ কথা, চিনের এই নয়া মানচিত্রের দাবি সম্পূর্ণ ভাবে অমূলক, এবং নিজেদের ভূখণ্ড ও সীমান্ত সম্পর্কে সম্পূর্ণ রূপে সচেতন ভারত। ফলে চিনের এই অমূলক আবদারকে কোনও ভাবেই আশকারা দেবে না নয়াদিল্লি।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।