নতুন মানচিত্রে ভারতের একাধিক জায়গা নিজেদের বলে দাবি! ঠিক কী করতে চাইছে চিন?

China's New Map Dispute: চিন যে যে দেশের সঙ্গে তার সীমান্ত ভাগ করেছে তার চেয়েও বেশি দেশের সঙ্গে এর আঞ্চলিক বিরোধ রয়েছে।

inscript
৩ মিনিট
নতুন মানচিত্রে ভারতের একাধিক জায়গা নিজেদের বলে দাবি! ঠিক কী করতে চাইছে চিন?

নতুন মানচিত্র প্রকাশ করেছে চিন। ২০২৩ সালের চিনের মানচিত্রের নয়া সংস্করণকে একেবারে দুরছাই করে উড়িয়ে দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রক। চিনের মানচিত্র ভারত এমন নস্যাৎ করবেই বা কেন? গালওয়ান সংঘর্ষের পর চিনের সঙ্গে বোঝাপড়ার সম্পর্ক মোটেই ভালো যাচ্ছে না দেশের। এরই মাঝে চিন যে মানচিত্র গড়ে নতুন সীমান্ত নির্দেশ করেছে তাতে ভারতের অংশকে নিজেদের মধ্যে ইতিমধ্যেই ঢুকিয়ে ফেলেছে ওদেশের সরকার। চিনের সরকার গত ২৮ অগাস্ট 'চিনের মানচিত্রের ২০২৩ সংস্করণ' প্রকাশ করেছে। এই নয়া মানচিত্রটি প্রাকৃতিক সম্পদ মন্ত্রক প্রকাশ করেছে। ভারতের বিদেশ মন্ত্রক এই 'স্ট্যান্ডার্ড ম্যাপ’-এ চিনের করা আঞ্চলিক দাবি প্রত্যাখ্যান করেছে। ভারতের কোন কোন অঞ্চল নিজেদের বলে দাবি করছে চিন?

চিনের সংবাদপত্রগুলি বলছে, চিনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রক সোমবার ঝেজিয়াং প্রদেশের ডেকিং কাউন্টিতে জরিপ ও মানচিত্র প্রচার দিবস এবং জাতীয় মানচিত্র সচেতনতা প্রচার সপ্তাহ উদযাপনের সময় মানচিত্রটি প্রকাশ করে। মানচিত্রে অরুণাচল প্রদেশ এবং আকসাই চিনকে চিনের অন্তর্গত হিসেবে দেখানো হয়েছে। ভারত এই অঞ্চলগুলিকে তার নিজস্ব ভূখণ্ডের অংশ হিসাবে দাবি করে। এখন চিন বলছে, এই অঞ্চলগুলি তার দেশের সীমানার মধ্যে। চিন দাবি করেছে অরুণাচল আসলে 'দক্ষিণ তিব্বত'। আর ১৯৬২ সালে ভারত-চিন যুদ্ধের সময় আকসাই চিনের উপর নাকি নিয়ন্ত্রণ লাভ করেছিল চিন।

তথাকথিত নাইন-ড্যাশ লাইন সমগ্র দক্ষিণ চিন সাগরকে ঘিরে আছে আগের মানচিত্রের মতোই। এছাড়াও, তাইওয়ানের পূর্বে একটি 'টেনন্থ ড্যাশ' বসানো। অর্থাৎ এই দ্বীপের উপর বেইজিংয়ের দাবি রয়েছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
গালওয়ান যুদ্ধের পর পাল্টা মার দিতে কীভাবে রণসাজে সেজেছিল ভারত!

Galwan Clash Indo China Tension: ভারতের ২০ জন সেনার মৃত্যু হলেও, চিনের নাকি তেমন ক্ষতিই হয়নি।

বিদেশ মন্ত্রক বলছে, চিনের এসব দাবির কোনও ভিত্তি নেই। চিনের তরফে এই ধরনের পদক্ষেপ আসলে কেবল সীমান্ত সমস্যার সমাধানকেই আরও জটিল করে তুলছে। এই মানচিত্রে দক্ষিণ চিন সাগরের কিছু অংশ এবং তাইওয়ানকেও চিনের ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করা হয়েছে।

ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর বলছেন, এসব নতুন না। চিন আগেও এমন মানচিত্র প্রকাশ করেছে যাতে এমন সব জায়গার দাবি তারা করেছে যেগুলি আসলে চিনের অংশই নয়, অন্যান্য দেশের অন্তর্গত। এটা তাদের পুরনো অভ্যাস। অভ্যাস শুরু হয়েছিল ১৯৫০-এর দশকে। আগে ২০১৭ এবং ২০২১ সালেও চিনের সিভিল অ্যাফেয়ার মিনিস্ট্রি অন্যান্য ভারতীয় জায়গার নাম পরিবর্তন করে রাজনৈতিক সংঘর্ষের সূত্রপাত করে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বাংলা ভুলেছে তাঁকে, অথচ তিনি না থাকলে তৈরিই হতো না পশ্চিমবঙ্গের মানচিত্র!

Atul Chandra Gupta: ১৯৪৭ সালের ২০ জুন ভোটগ্রহণের মাধ্যমে বাংলা ভাগ সুনিশ্চিত হওয়ার পর সব থেকে দুরূহ কাজ ছিল সীমানা কমিশনে দুই বাংলার সীমানা নির্ধারণ করা।

চিন যে যে দেশের সঙ্গে তার সীমান্ত ভাগ করেছে তার চেয়েও বেশি দেশের সঙ্গে এর আঞ্চলিক বিরোধ রয়েছে। চিনের কমিউনিস্ট পার্টি শি জিনপিংয়ের নেতৃত্বে অন্যান্য সার্বভৌম অঞ্চলের উপর আঞ্চলিক নিয়ন্ত্রণ জোরদার করার চেষ্টায় প্রতারণামূলক কৌশলও ব্যবহার করেছে। বেইজিং ভূখণ্ড নিয়ন্ত্রণের জন্য সমস্ত আন্তর্জাতিক নিয়মও লঙ্ঘন করেছে।

এপ্রিল মাসেই অরুণাচল প্রদেশের ১১টি স্থানের নাম পরিবর্তন করার চেষ্টা করেছিল চিন যার মধ্যে ছিল পর্বত শৃঙ্গ, নদী এবং আবাসিক এলাকার নামও। সেই প্রচেষ্টা ভারত বানচাল করার কয়েক মাস পরেই আস্ত মানচিত্রেই এই অঞ্চলগুলিকে নিজেদের বলে দাবি করে বসল চিন। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং শি জিনপিং বৈঠক করেন। সেখানে ভারত-চিন সীমান্ত অঞ্চলের পশ্চিম সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর অমীমাংসিত সমস্যাগুলির বিষয়ে কথাও হয়।

ভারত বলছে, দেশের সীমানা কী, নিজেদের অঞ্চলগুলি কী কী তা নিয়ে খুব স্পষ্ট ধারণা এই রাষ্ট্রের আছে। যে কেউ ভুলভাল দাবি করলেই অন্য দেশ তাদের হয়ে যায় না। চিন এবং ভারত তাদের সীমান্ত সংকটের সমাধানের বিষয়ে ইতিবাচক কথাবার্তা বলছিল। তারই মাঝে হঠাৎ এই মানচিত্রের জন্ম। তাহলে কি বাহ্যিকভাবে কূটনৈতিক সুসম্পর্ক বজায় রাখার কথা বলেও আসলে ভেতরে ভেতরে অন্য প্রস্তুতিই নিচ্ছে চিন?

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

যা ঘটেছিল চোরবাগান দুর্গাপুজো মণ্ডপে

Chorbagan Durga Puja incident: এই ঘটনার পর থেকেই পুজো কমিটির ব্যবস্থাপনা এবং এর পিছনের পট পরিবর্তন নিয়ে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক ও তোলপাড় শুরু হয়েছে। জানা গিয়েছে, পুজোর ঠিক আগেই চোরবাগান পুজো কমিটির রদবদল হয়েছিল এবং নতুন কমিটি পরিচালনার দায়িত্ব নিয়েছিল।

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।