অম্বানি, আদানি-আঁতাতের অভিযোগে এবার বিদ্ধ কংগ্রেস! ভোটবাজারে বারবার কেন বেফাঁস মোদি?

Narendra Modi: যে আদানি-অম্বানিদের সঙ্গে মোদির এত দহরম-মহরম, সেই আদানিদের এখন কংগ্রেসের ঘাড়ে ঠেলার জন্য উঠেপড়ে লেগেছে গেরুয়া শিবির। উত্তর একটাই, ভোট। এবার তেলঙ্গানায় নতুন বিতর্ক উস্কে দিয়েছেন মোদি।

Sohini Das
৪ মিনিট
অম্বানি, আদানি-আঁতাতের অভিযোগে এবার বিদ্ধ কংগ্রেস! ভোটবাজারে বারবার কেন বেফাঁস মোদি?

লোকসভা ভোট যত এগোচ্ছে, ততই আগ্রাসী ভূমিকায় দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। লোকসভা ভোটে এবার চারশো আসন জেতার লক্ষ্যমাত্রা নিয়ে আসরে নেমেছে বিজেপি। বিশেষজ্ঞেরা অবশ্য় বলছেন, চারশো আসন জেতা মোটেও সহজ হবে না গেরুয়া শিবিরের পক্ষে। রামমন্দির স্থাপন, তার এলাহি উদযাপন থেকে শুরু করে বছরভর হিন্দুত্ববাদী একগুচ্ছ ভোটমুখী পরিকল্পনা আগে থেকেই কষে রেখেছিল বিজেপি। তেমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। তার পরেও কি লোকসভা ভোটের বহু আসন নিয়ে সংশয়ে বিজেপি? লোকসভা ভোটের মাঝে বারবার সংখ্যালঘুকে আক্রমণ করে হিন্দু পকেটের ভোটকেই তাই আরও নিশ্চিত করে তুলতে চাইছেন মোদি? উঠছে তেমনই প্রশ্ন। এবার আরও একধাপ এগিয়ে কংগ্রেসের বিরুদ্ধে আদানি, অম্বানি-আঁতাতের অভিযোগ তুললেন মোদি। বললেন, গৌতম আদানিদের থেকে ঘুষ নিয়েই নাকি তাঁদের বিরুদ্ধে আক্রমণ শানানো বন্ধ করেছে কংগ্রেস।

কিছুদিন আগেই সংখ্যালঘুদের ঘুসপেটিয়া বলে তোপ দেগেছিলেন প্রধানমন্ত্রী। কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে বলে বসেছিলেন, কংগ্রেস নাকি ক্ষমতায় এলে সাধারণ মানুষের সোনাদানা সম্পত্তি কেড়ে নিয়ে তা সংখ্যালঘুদের মধ্যে বিলিয়ে দেবে। মোদির সেই বক্তব্য ঘিরে কম বিতর্ক হয়নি। কংগ্রেসের ইস্তেহার সামনে আসার পর থেকে অস্বস্তি বেড়েছে মোদির। বারবার প্রায় প্রতিটি ভাষণেই কংগ্রেসকে এক হাত নিচ্ছেন মোদি। সম্প্রতি মদ্যপ্রদেশে সভায় গিয়ে মোদি এ-ও বলে বসেন, কংগ্রেস ক্ষমতায় এলে নাকি বাবরি মসজিদের খোলা তালা এনে রামমন্দিরে ঝুলিয়ে দেবে তারা।

ভোটের আগেই মোদি জমানার 'সবচেয়ে বড়' দুর্নীতির উপর থেকে পর্দা উঠেছে। ইলেক্টোরাল বন্ড প্রকল্পের মাধ্যমে কীভাবে রাজনৈতিক দলগুলি নিজেদের কোষাগারকে ফুলিয়ে ফাঁপিয়ে তুলেছে, তা পরিষ্কার হয়ে গিয়েছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার প্রকাশ করা নথিপত্রতে। সেই প্রকল্পকে সম্পূর্ণ অসাংবিধানিক বলে জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট। স্বাভাবিক ভাবেই সেই প্রকল্প থেকে সব থেকে বেশি লাভবান হয়েছিল বিজেপি। তার পরে তালিকায় ছিল তৃণমূল ও কংগ্রেসও। ভোটের মুখে সেই দুর্নীতি নিয়ে যথেষ্ট চাপে পড়েছিল বিজেপি। তারপর আদানিদের সঙ্গে মোদি ঘনিষ্ঠতার ঘটনাও প্রায় সর্বজনবিদিত। সেই আদানিকে নিয়ে লোকসভায় প্রশ্ন করে বিপাকে পড়েন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। শুধু মহুয়াই নয়, কংগ্রেস নেতানেত্রীরাও মোদি-আদানি ঘনিষ্ঠতা নিয়ে প্রায়শই বিঁধে এসেছে বিজেপিকে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মোদি আর বিজেপি দুই-ই এবার ব্যাকফুটে || মুখোমুখি পরাকলা প্রভাকর

Exclusive Interview of Parakala Prabhakar: বিজেপি কি সত্যিই ২৩০-এর বেশি আসন পাবে না? হিন্দু-মুসলিম ন্যারেটিভের বাইরে গিয়ে ইলেক্টোরাল বন্ড নিয়ে আদৌ চিন্তিত মানুষ? ইনস্ক্রিপ্টের সঙ্গে একান্ত আলাপচারিতায় পরকলা প্রভাকর।

যে আদানি-অম্বানিদের সঙ্গে মোদির এত দহরম-মহরম, সেই আদানিদের এখন কংগ্রেসের ঘাড়ে ঠেলার জন্য উঠেপড়ে লেগেছেন গেরুয়া শিবির। উত্তর একটাই, ভোট। এবার তেলঙ্গানায় ভাষণ দিতে গিয়ে নতুন বিতর্ক উস্কে দিয়েছেন মোদি। তাঁর বক্তব্য, আদানি-অম্বানিদের থেকে মোটা অঙ্কের কালো টাকা ঘুষ খেয়েই সেই সমস্ত আক্রমণ থেকে নিজেকে সরিয়ে এনেছে কংগ্রেস। মোদির মতে. রাহুল গান্ধি রাতারাতি আদানির বিরুদ্ধে কথা বলা বন্ধ করে দিয়েছেন, তার নেপথ্যে আসলে রয়েছে টাকার খেলা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
অযোধ্যায় চাষিদের ঠকিয়ে, কোটি কোটি টাকায় জমি বিক্রি করা হয়েছে আদানি গোষ্ঠীকে?

Ayodhya Farmer Land Sold to Adani : সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা, যারা জমি সস্তায় বেচে দিয়েছেন। আর ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় জীববৈচিত্র্য।

দীর্ঘদিন ধরেই মোদি সরকারের বিরুদ্ধে শিল্পপতি আদানির পক্ষপাতিত্ব করার অভিযোগ জানিয়ে এসেছে কংগ্রেস। একের পর এক সরকারি সংস্থার বেসরকারিকরণ থেকে শুরু করে আদানিকে একের পর এক সরকারি টেন্ডার পাইয়ে দেওয়ানোর মতো গুরুতর অভিযোগ উঠেছে মোদি সরকারের বিরুদ্ধে। আদানি দুর্নীতি ও মোদির পৃষ্ঠপোষকতা সংক্রান্ত একটি তদন্তরিপোর্ট তৈরি করেছিল মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ। সেই তথ্য সামনে আসতেই বিরোধীদের হাতে আরও বড় সুযোগ চলে এসেছিল মোদি-বিরোধীতার। আর সেই সুযোগের সদ্ব্যবহারও ভালো মতোই করেছিল কংগ্রেসের মতো বিরোধী দলগুলি। গৌতম আদানির সংস্থা আদানি গ্রুপ অব ইন্ডাস্ট্রির বিরুদ্ধে অ্যাকাউন্ট জালিয়াতি, ট্যাক্স ফাঁকি দেওয়ার মতো সব অভিযোগ তোলা হয়। যা নিয়ে ভালোই অস্বস্তিতে পড়েছিল বিজেপি।

বুধবার তেলেঙ্গানার করিমনগরের একটি জনসভায় কংগ্রেসের বিরুদ্ধে ফের আক্রমণ শানালেন মোদি। এবার আর শুধু সংখ্যালঘু তোষনের অভিযোগ নয়। আদানি নিয়ে আক্রমণ না শানানোর মূলে যে রয়েছে কংগ্রেসের ওই শিল্পপতিদের কাছে থেকে আর্থিক সাহায্য নেওয়া, তা সপাটে জানিয়ে দিলেন মোদি। অথচ সেই ২০০৩ সাল থেকে মোদির সঙ্গে গৌতম আদানির ঘনিষ্ঠতা কারওর চোখ এড়ায়নি। মোদির 'ভাইব্র্যান্ড গুজরাট' প্রকল্পের প্রধান কান্ডারী ছিলেন আদানিই। গোধরা কাণ্ডের পর গুজরাটে মোদির হারানো গৌরবকে ফেরাতে চেষ্টার ত্রুটি রাখেননি তিনি। শুধু কি তাই, মোদি তার মেয়াদের প্রথম চার বছরে মোট ৪১টি দেশে সফর করেন। প্রায় সেই সমস্ত সফরেই প্রধানমন্ত্রীর ব্যবসায়িক সঙ্গী ছিলেন হয় আদানি, নয় অম্বানি। এই দুই ব্যবসায়িক ব্যক্তিত্বের সংস্থাগুলির সঙ্গে অন্তত ১৬টি দেশে ১৮টি চুক্তি সাক্ষরিত হয়েছে এই পর্বে। শুধু প্রধানমন্ত্রী মোদির নয়, মোদি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী, সে সময়েই কেনিয়া বা উগান্ডা সফরে তাঁর সঙ্গী হয়েছিলেন এই সব বড় ব্যবসায়ীরা। প্রতিরক্ষা ক্ষেত্রে যে বিপুল খরচ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল মোদি জমানায়, তার মধ্যে বহু ক্ষেত্রেই লাভবান আদানি এবং অম্বানি। বিশেষত বিমান তৈরির জন্য যেসব বড় সংস্থা টেন্ডার পেয়েছে, তার মধ্যে অধিকাংশই আদানি বা অম্বানিক সংস্থা। প্রতিরক্ষা বাড়াতে রাফাল বিমান কিনতে ফ্রান্সের সঙ্গে যে চুক্তি হয়েছিল ভারতের, তার সুবিধা পেয়েছিল অনিল অম্বানি। ভারতে একক ইঞ্জিনের যুদ্ধবিমান তৈরির জন্যেও আদানি গোষ্ঠীর সঙ্গে চুক্তি করেছিল মোদি সরকার। অনিল অম্বানির রিলায়েন্স ডিফেন্স প্রায় ৬৫,০০০ কোটি টাকার চুক্তি করে ইজরায়েলের সঙ্গে, এয়ার টু এয়ার মিসাইল প্রযুক্তির আনার জন্য। রাশিয়ার সঙ্গে ভারতের প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করতে বিমানপ্রতিরক্ষা সংক্রান্ত যে চুক্তি হয়েছিল, সেখানেও অংশীদার ছিল রিল্যায়েন্স ডিফেন্স। আমেরিকা, জাপান, ইরান, অস্ট্রেলিয়া-সহ একাধিক দেশের সঙ্গে নানাবিধ চুক্তি করেছে ভারত। যার থেকে লাভবান হয়েছে হয় আদানি নয় অম্বানি।

অথচ ভোটের বাজারে এই আদানিদেরই নিজের থেকে দূরে ঠেলছেন মোদি। শুধু দূরেই ঠেলছেন না, চাপিয়ে দিচ্ছেন কংগ্রেসের ঘাড়েও। বুধবারের ওই জনসভায় মোদিকে বলতে শোনা যায়, আদানিদের থেকে ঠিক কতগুলো ব্যাগ কালো টাকা পৌঁছেছে কংগ্রেসদের কাছে? তাঁর জিজ্ঞাসা, কেন কংগ্রেস রাতারাতি আদানি-অম্বানিকে গালাগাল দেওয়া বন্ধ করে দিয়েছে? তার অর্থ কংগ্রেসের কাছে এসে পৌঁছেছে আদানিদের চুরির টাকা! দেশ সেই প্রশ্নের জবাব চায় বলেই দাবি করেছেন এদিন মোদি। স্বাভাবিক ভাবে মোদির এই বক্তব্য ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে রাজনীতি মহলে। লোকসভার তিন দফার ভোটগ্রহণ ইতিমধ্যেই সারা। ১৩ মে, ২০ মে, ২৫ মে এবং ১ জুন, বাকি চার দফার ভোট। আর সেই ভোট যত কাছে আসছে, ততই মোদির অস্থিরতা বাড়ছে বলে দাবি করেছে ওয়াকিবহাল মহল। ইতিমধ্যেই মোদির একাধিক বক্তব্য ঘিরে বিতর্ক বেঁধেছে। অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনেও। তবে এখনও তার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি কমিশন। লোকসভা ভোটে চারশো আসন দখলের যে দাবি পদ্মশিবির করেছে, সেই জায়গাটা নড়বড়ে দেখেই কি এতটা মরিয়া বিজেপি? উঠেছে প্রশ্ন।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?