সাত দিন ধরে টানা যোগাযোগহীন গাজা, ব্ল্যাকআউটই কি গণহত্যার নয়া 'অস্ত্র' ইজরায়েলের?

Israel War on Gaza: আপাতত গাজা স্ট্রিপ সম্পূর্ণ ভাবে অন্ধকার। এই নিয়ে প্রায় সাত দিন হতে চলল গাজায় টেলিকমিউনিকেশন ব্যবস্থা সম্পূর্ণ ভাবে বিপর্যস্ত।

Sohini Das
৩ মিনিট
সাত দিন ধরে টানা যোগাযোগহীন গাজা, ব্ল্যাকআউটই কি গণহত্যার নয়া 'অস্ত্র' ইজরায়েলের?

ইজরায়েল-হামাস যুদ্ধে একশো দিন পেরিয়ে গিয়েছে এর মধ্যেই। তবে যুদ্ধে কোনও বিরতির সম্ভাবনা নেই এখনও। আপাতত গাজা স্ট্রিপ সম্পূর্ণ ভাবে অন্ধকার। এই নিয়ে প্রায় সাত দিন হতে চলল গাজায় টেলিকমিউনিকেশন ব্যবস্থা সম্পূর্ণ ভাবে বিপর্যস্ত। ফলে এই মুহূর্তে গাজা স্ট্রিপে ঠিক কী ঘটছে, তার হদিস পাচ্ছে না কেউ। কারণ ইচ্ছাকৃত ভাবে অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে গাজাকে। এরই মধ্যে মুহুর্মুহু ইজরায়েলি সেনাবাহিনীর হামলা যেন লেগেই রয়েছে।

গাজা জুড়ে শুধু যুদ্ধের চিহ্ন। চারদিক জুড়ে শুধু গণকবর আর ধ্বংসস্তূপ। এর মধ্যে হামলার তীব্রতা দফায় দফায় আরও বাড়াচ্ছে ইজরায়েল। খান ইউনিসের নাসের হাসপাতালের পরিস্থিতি ভাবনার বাইরে। সেই হাসপাতালে কর্মরত চিকিৎসকেরা জানাচ্ছেন, এই অন্ধকার অবস্থার সুযোগ নিয়ে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল। হাসপাতালকে নিশানা করে নেমেছে একের পর এক আঘাত। ফলে হাজার হাজার মানুষ পালিয়ে যেতে বাধ্য হয়েছে কার্যত।

  • আপনার জন্য আরও কিছু লেখা
খিদের মার, শীতের ছোবল! যুদ্ধের একশো দিন পেরিয়ে যেমন আছে গাজা...

Gaza-Israel War: যুদ্ধবিধ্বস্ত গাজার জনসংখ্যার অন্তত ৯৩ শতাংশই খাদ্যসংকটের মুখোমুখি। হু জানিয়েছে, চারটি পরিবারের মধ্যে অন্তত একজন করে খাদ্যের চরম অভাব ও অনাহারে ভুগছে।

এদিকে গাজায় গণহত্যা চালানোর অভিযোগে আন্তর্জাতিক আদালতে ইজরায়েলকে কাঠগড়ায় তুলেছে দক্ষিণ আফ্রিকা। তবে তার পরেও আগ্রাসন কমানো যায়নি বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের। এমনিতেই সব দিক থেকে খারাপ পরিস্থিতিতে রয়েছে গাজা। যুদ্ধের সঙ্গে অবশ্যম্ভাবি ভাবে এসে জুটেছে খাদ্যসংকট। ওষুধ নেই, চিকিৎসা পরিষেবা নেই। তার মধ্যে যোগাযোগ ব্যবস্থাও সম্পূর্ণ রূপে বন্ধ এখন। বন্ধ ইন্টারনেট পরিষেবা।

বিভিন্ন মানবাধিকার সংগঠনের দাবি, এই পরিস্থিতিতির সুযোগ আরও ধ্বংসের উদ্দেশ্যে ব্যবহার করতে পারে ইজরায়েল। ডিজিটাল নাগরিক অধিকার গ্রুপ অ্যাকসেস নাও ইন্তত তেমনটাই আশঙ্কা করেছে। ওই সংস্থার পলিসি ও অ্যাডভোকেসি ডিরেক্টর মারয়া ফাতাফতা বিবৃতি দিয়ে জানিয়েছেন, ইন্টারনেট বন্ধকে কখনও যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করা উচিত নয়। গাজা উপত্যকায় যাতে যোগাযোগ ব্যবস্থা ফিরিয়ে আনা যায়, তার জন্য আবেদন করেছেন একাধিক মানবাধিকার সংগঠন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
গাজায় গণহত্যার দলিল হাতে আন্তর্জাতিক আদালতে দক্ষিণ আফ্রিকার সওয়াল, ন্যায়বিচার পাবে প্যালেস্টাইন?

Israel's Genocidal Intent: দক্ষিণ আফ্রিকার বক্তব্য, “ইজরায়েল যেভাবে ক্রমাগত সেনা হামলা করে চলেছে, তা ইজরায়েলের গণহত্যার অভিপ্রায়টিকেই স্পষ্টতর করে তোলে।"

প্যালেস্টাইনের একটি অন্যতম ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থা প্যালটেল জানিয়েছে, ইজরায়েলি আগ্রাসনে গাজায় সমস্ত টেলিযোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ রূপে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্লাউডফ্লেয়ারের ব়্যাডারে ধরা পড়েছে সেখানকার টেলিকমিউনিকেশন সার্ভিসের এই ভয়াবহ ছবি। ওয়াচডগ নেটব্লকসের তরফে জানানো হয়েছে, গত বৃহস্পতিবারই ১৪৪ ঘণ্টার কোটা পার করে গিয়েছে এই যোগাযোহীনতা। ইজরায়েল-হামাস দ্বন্দ্বে একাধিক বার গাজাকে যোগাযোগহীন করে দেওয়ার চেষ্টা করেছে ইজরায়েল। উদ্দেশ্য একটাই, যাতে গাজার খবর বাইরে না পৌঁছয়।

তবে কি আন্তর্জাতিক আদালতে ওঠা গণহত্যার অভিযোগ নিয়ে চাপে পড়েছে ইজরায়েল। এর আগে একাধিক বার রাষ্ট্রপুঞ্জে অন্যান্য দেশের আনা যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ করে দিয়েছে ইজরায়েল। আমেরিকা, ব্রিটেনের মতো হাতে গোনা কয়েকটি রাষ্ট্র ছাড়া আর কোনও দেশই সমর্থন করেনি ইজরায়েলের এই যুদ্ধনীতিতে। তবে কি আন্তর্জাতিক আদালতে ওঠা অভিযোগকে ভিতরে ভিতরে আমল দিচ্ছে ইজরায়েল? সে কারণেই গাজার পরিস্থিতি বাইরের দুনিয়ার সামনে আসতে দিচ্ছে না নেতানিয়াহু সরকার। গোড়া থেকেই বারবার টেলিকমিউনিকেশন ভবনগুলিকে নিশানা করে হামলা চালিয়ে গিয়েছে ইজরায়েল। বারবার ব্ল্যাক আউটের মুখে ঠেলে দেওয়া হয়েছে গাজাকে। আর তার উদ্দেশ্য বুঝতে বোধহয় বিশেষ অসুবিধা হয় না।

এই সমস্ত আশঙ্কার মধ্যে ক্রমশ হয়রানি বাড়ছে গাজাবাসীর। একে তো মাথার উপর বোমারু বিমানের চক্কর, প্রতি মুহূর্তে মৃত্যুর আশঙ্কা। ইতিমধ্যেই দেশে শুরু হয়ে গিয়েছে খাদ্যসংকট। ওষুধপত্র থেকে শুরু করে ন্যূনতম চিকিৎসার সরঞ্জামটুকুও নেই গাজায়। মহিলা ও শিশুদের অবস্থা সবচেয়ে কঠিন। ইতিমধ্যেই গাজায় মৃতের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়ে গিয়েছে। তার মধ্যে একটা বড় অংশ জুড়ে শিশু। কবে থামবে এই যুদ্ধ? আদৌ থামবে কি! সেই আশাটুকুও বোধহয় আর করতে পারছে না গাজাবাসী।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?