গাজায় গণহত্যার দলিল হাতে আন্তর্জাতিক আদালতে দক্ষিণ আফ্রিকার সওয়াল, ন্যায়বিচার পাবে প্যালেস্টাইন?

Israel's Genocidal Intent: দক্ষিণ আফ্রিকার বক্তব্য, “ইজরায়েল যেভাবে ক্রমাগত সেনা হামলা করে চলেছে, তা ইজরায়েলের গণহত্যার অভিপ্রায়টিকেই স্পষ্টতর করে তোলে।"

Sindhu Som
৩ মিনিট
গাজায় গণহত্যার দলিল হাতে আন্তর্জাতিক আদালতে দক্ষিণ আফ্রিকার সওয়াল, ন্যায়বিচার পাবে প্যালেস্টাইন?

গাজায় ইজরায়েলের লাগাতার আক্রমণকে 'ইচ্ছাকৃত গণহত্যা' বলে উল্লেখ করল দক্ষিণ আফ্রিকা। সম্প্রতি, দক্ষিণ আফ্রিকার উচ্চ আদালতের উকিল ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসের (আইসিজে) ১৭ জন বিচারপতির সামনে এই মন্তব্য করেছেন। দক্ষিণ আফ্রিকার তরফে তাঁর বক্তব্য, “ইজরায়েল যেভাবে ক্রমাগত সেনা হামলা করে চলেছে, তা ইজরায়েলের গণহত্যার অভিপ্রায়টিকেই স্পষ্টতর করে তোলে। গাজাকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে চায় ইজরায়েল। এবং এই পরিকল্পনার নেপথ্যে রয়েছেন ইজরায়েলের প্রভাবশালী উচ্চ নেতৃত্ব।"

দক্ষিণ আফ্রিকার তরফে আদিলা হাসিম গত বৃহস্পতিবার আদালতে বলেন, “প্রতিদিন অগণিত মানুষ প্রাণ হারাচ্ছেন। সম্পত্তি ধ্বংস হচ্ছে। মানবতার অপমান হয়ে চলেছে নিরন্তর। ফিলিস্তিনি মানুষদের আত্মসম্মান ধুলোয় মিশিয়ে দেওয়া হচ্ছে। এই যন্ত্রণা থেকে কেবলমাত্র এই আদালতের নির্দেশই জনগণকে মুক্ত করতে পারে।"

আদালতে প্রমাণ দাখিল করেন দক্ষিণ আফ্রিকার উকিলেরা। আইসিজেতে দক্ষিণ আফ্রিকা যে প্রমাণপত্র জমা দিয়েছে তাতে দাবি করা হয়েছে যে ইজরায়েলের যে কার্যক্রম তার সঙ্গে গণহত্যার বৈশিষ্ট্যের মিল আছে কারণ তারা ফিলিস্তিনিদের জাতীয়, জাতিগত এবং নৃগোষ্ঠীর উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করতে চেয়েছে। ইজরায়েল গাজায় যা করেছে এবং যা করতে চেয়েছে─উভয় প্রেক্ষিতেই এ'মন্তব্য দক্ষিণ আফ্রিকার। অর্থাৎ ইজরায়েল এখন লাগাতার বিমান হামলা চালাচ্ছে। অথচ গাজার অসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে পারেনি তারা। এই মামলায় গুরুত্ব দিয়ে প্রকাশ্যে ইসরায়েল যে দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছে সেটিকে তুলে ধরা হয়েছে ‘গণহত্যার অভিপ্রায়ে’র প্রমাণ হিসেবে। এর মধ্যে প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর করা কিছু মন্তব্যও আছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ইজরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে 'গণহত্যা'র নালিশ! কবে ফিরবে গাজায় শান্তি?

Israel-Gaza war: আন্তর্জাতিক আদালত পর্যন্ত মামলা গড়ালেও গাজায় আগ্রাসন কমাতে চাইছে না কোনওভাবেই ইজরায়েল। এরই মধ্যে একাধিক হামলা চালানো হয়েছে গাজায়।

আন্তর্জাতিক আইনের আওতায় জাতি, বর্ণ বা নৃগোষ্ঠী বা ধর্মীয় কোনো সম্প্রদায়কে আংশিক বা পুরোপুরি নিশ্চিহ্ন করার লক্ষ্যে পরিচালিত একটি বা একাধিক কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। এ'সব কর্মকাণ্ডের মধ্যে আছে, কোনো গোষ্ঠীর সদস্যদের হত্যা বা শারীরিক ও মানসিক ক্ষতি, কোনো গোষ্ঠীকে পুরোপুরি বা আংশিক ধ্বংস করা, কোনো জাতি বা গোষ্ঠীর মধ্যে নতুন জন্ম প্রতিরোধের জন্য কোনো পদক্ষেপ নেয়া এবং জোর করে স্থানীয় শিশুদের অন্যত্র স্থানান্তরিত করা। দক্ষিণ আফ্রিকা জানিয়েছে, গত তিন মাসে ২৩ হাজার ২১০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইজরায়েলি সেনা। যার ৭০ শতাংশ সম্ভবত মহিলা ও শিশু। এত বেশি পরিমাণ মানুষ মারা গিয়েছেন, যে বেশিরভাগ ক্ষেত্রেই তাঁদের দেহ শনাক্ত করা যায়নি। ৭ অক্টোবর থেকে প্রতি সপ্তাহে ৬০০০টি করে বোমা বর্ষন করেছে ইজরায়েল। প্যালেস্টাইনের 'নিরাপদ' চিহ্নিত অংশে, অন্তত ২০০ বার ২০০০ পাউন্ড বোমা ফেলেছে ইজরায়েল। এমনকি উদ্বাস্তু ক্যাম্পেও বোমা ফেলা হয়েছে।

যদিও এই অভিযোগের উত্তরে জার্মান সরকার জানিয়েছে, তারা এই 'গণহত্যা' বা 'জেনোসাইডে'র অভিযোগটি অস্বীকার করছে। এই অভিযোগ ভিত্তিহীন। তাদের বক্তব্য, জার্মানির ইতিহাসে মানবতার বিরুদ্ধে যে অপরাধ হয়েছিল, সেই 'শোয়াহ' বা 'হলোকাস্ট'কেই সাধারণত 'জেনোসাইড' বলে চিহ্নিত করে পৃথিবী। এই ঘৃণ্য ঘটনাকে রুখতেই জেনোসাইড কনভেনশন হয়েছিল। তাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের তীব্র বিরোধিতা করছে তারা।

ইজরায়েলের দাবি, তথ্যবিকৃত করছে দক্ষিণ আফ্রিকা। জাতি সংঘের সর্বোচ্চ আদালত আইসিজের কাছে দক্ষিণ আফ্রিকার আবেদন, গাজা থেকে সেনা প্রত্যাহারের নির্দেশ দেওয়া হোক ইজরায়েলকে। এইদিন আদালত থেকে একটি লাইভ ফিড স্ট্রিম করা হয়। আদালতের বাইরের থেকে শুনানির দৃশ্য দেখতে দেখতে ফিলিস্তিনি পতাকা নাড়েন হাজার হাজার সমর্থক। ব্যানারে দেখা যায় নেলসন ম্যান্ডেলার ছবি। এইদিন আদালতে দক্ষিণ আফ্রিকা জানায়, ১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশনের নিয়ম লঙ্ঘন করছে ইজরায়েল।

ব্রিটেনের তরফে জানানো হয়েছে, ব্রিটিশ সরকার মনে করে আন্তর্জাতিক নিয়মের অধীনে আত্মরক্ষার সম্পূর্ণ অধিকার রয়েছে ইজরায়েলের। দক্ষিণ আফ্রিকার এই মামলাকে সম্পূর্ণ অপ্রয়োজনীয় এবং মিথ্যে বলেই মনে করছে তারা। গণহত্যার অভিযোগে আইসিজে-র রায় কেবল মতামত মাত্র। সেই রায়ের দিকেই তাকিয়ে রয়েছে সমস্ত বিশ্ব। তবে চূড়ান্ত রায় প্রকাশে কয়েক বছর সময় লাগতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ন্যায় কি পাবে প্যালেস্টাইন? প্রশ্ন থেকেই যাচ্ছে।

লিখেছেন
Sindhu Som
Sindhu Som
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।