পালাবদলের প্রথম দু’দিন, যা দেখল বাংলা

সব মিলিয়ে প্রথম দু’দিনেই অন্তত চার জনের মৃত্যুর খবর সামনে এসেছে, যদিও প্রতিটি ক্ষেত্রেই রাজনৈতিক দলগুলির তরফে পাল্টা অভিযোগ শোনা গিয়েছে।

inscript
৪ মিনিট
পালাবদলের প্রথম দু’দিন, যা দেখল বাংলা

ভোটের ফল প্রকাশের পর রাজনৈতিক পালাবদলের উচ্ছ্বাস যতটা ছিল, তার ছায়াতেই প্রথম দু’দিনে অশান্তির ছবি উঠে এল পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে। সরকার বদলের পরপরই রাজ্যের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে সংঘর্ষ, হামলা, এমনকি প্রাণহানির ঘটনাও। ভোট-পরবর্তী অশান্তি নিয়ে, রাজনৈতিক উত্তেজনার এই আবহেই নতুন অধ্যায় শুরু করতে চলেছে বাংলা। বাংলায় বিজেপির জয় নিশ্চিত হতেই, ধুতি-পাঞ্জাবি পরে বাঙালি সাজে প্রধানমন্ত্রী মোদি বলেছিলেন, “বদলা নয়, বদল চাই।” কিন্তু বাস্তবচিত্র বলছে অন্যকথা।

সবচেয়ে উদ্বেগজনক দিক, একাধিক জায়গায় মৃত্যুর খবর। হাওড়ার উদয়নারায়ণপুরের দেবিপুর গ্রামে সোমবার রাতে বিজেপি কর্মী যাদব বর (৪৫)-কে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। বিজেপির দাবি, একটি বিজয় মিছিল থেকে ফেরার সময় তৃণমূল কর্মীরা তাঁর ওপর হামলা চালায়। এই ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, মূল অভিযুক্ত কালীপদ বাগ-সহ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

অন্যদিকে, বীরভূমের নানুরের সন্তোষপুর গ্রামে মঙ্গলবার দুপুরে তৃণমূল কর্মী আবির শেখ (৪৫) নিহত হন। পরিবারের অভিযোগ, এক আত্মীয়ের সঙ্গে বাড়ি ফেরার পথে বিজেপি কর্মীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর ওপর হামলা চালায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সঙ্গে থাকা তাঁর আত্মীয় আলী হোসেন গুরুতর জখম হয়েছেন। তবে এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তাদের দাবি, এই ঘটনা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলও হতে পারে। এছাড়া মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনার নিউ টাউনে তৃণমূল কর্মীদের হামলায় বিজেপি কর্মী মধু মণ্ডলের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। সব মিলিয়ে প্রথম দু’দিনেই অন্তত চার জনের মৃত্যুর খবর সামনে এসেছে, যদিও প্রতিটি ক্ষেত্রেই রাজনৈতিক দলগুলির তরফে পাল্টা অভিযোগ শোনা গিয়েছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
পরিবর্তনের পরিবর্তন: বিজেপি সরকার পারবে বাংলার হাল ফেরাতে?

BJP Government in West Bengal: ১৫ বছরের তৃণমূল জমানার অবসান ঘটিয়ে বিজেপি এল বাংলার ক্ষমতায়। এই পরিবর্তনে কি সত্যিই দুর্নীতি, বেকারত্ব, কাটমানির রাজনীতি শেষ হবে? নাকি শুধু শাসকের মুখ বদলাবে, মানুষের ভাগ্য নয়?

শুধু প্রাণহানিই নয়, বিভিন্ন জেলায় ছড়িয়েছে সংঘর্ষের ঘটনাও। মঙ্গলবার বিকেলে জলপাইগুড়ির বারোপাটিয়া এলাকায় বিজেপি সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে পরাজিত তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাসের বিরুদ্ধে। বিজেপির দাবি, তিনি ও তাঁর সঙ্গীরা তলোয়ার ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালান। এতে অন্তত চারজন গুরুতর আহত হন, একজন তীরের আঘাতও পান। আহতদের জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ, ভ্রমরী দেবী মন্দিরের দিকে যাওয়ার সময় পাচিরাম নাহাটা হাই স্কুলের কাছে এই হামলা হয়। সোশ্যাল মিডিয়ায় ছড়ানো একটি ভিডিওতেও তাঁকে তলোয়ার হাতে দেখা গেছে বলে দাবি করা হয়েছে।

ঘটনার পর পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। বিজেপি কৃষ্ণ দাস-সহ ৩৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। তবে পুলিশ পৌঁছানোর আগেই তিনি পালিয়ে যান বলে জানা গেছে। পরে কৃষ্ণ দাস দাবি করেন, বিজেপি সমর্থকরাই তাঁকে আক্রমণ করতে এসেছিল।

হাওড়া জেলায় তৃণমূল কংগ্রেসের এক প্রাক্তন কাউন্সিলরকে মারধর করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এছাড়াও সোমবার দুপুর থেকে কলকাতার টালিগঞ্জ ও কসবা, বারুইপুর, কামারহাটি, বরানগর এবং বহরমপুরে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর ও আগুন লাগানোর অভিযোগ উঠেছে। এই ঘটনাগুলিতে বিজেপি সমর্থকদের জড়িত থাকার অভিযোগ করা হয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অন্তত দুটি মৃত্যুর সঙ্গে সরাসরি রাজনীতির যোগ নেই— একটি ব্যক্তিগত শত্রুতার কারণে, অন্যটি দুর্ঘটনাজনিত।

  • আপনার জন্য আরও কিছু লেখা
আইপ্যাকই সর্বানাশ করল তৃণমূলের?

I-PAC dependency in TMC: আই-প্যাকের ডেটা, সার্ভে আর কর্পোরেট নির্বাচনী কৌশলের উপর অতিরিক্ত ভরসা করেই কি তৃণমূল কংগ্রেস ক্ষমতা হারাল? মানুষদের বুঝতে না পারার ফলেই কি বুথে বুথে দুর্বল হলো দল? তৃণমূলের এই ভরাডুবির নেপথ্যে কি আই-প্যাক নির্ভরতাই সবচেয়ে বড় কারণ?

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন এবং রাজ্যজুড়ে টহল বাড়ানো হয়েছে। নির্বাচন কমিশনও স্পষ্ট করেছে, ভোট-পরবর্তী সহিংসতার ক্ষেত্রে তাদের ‘শূন্য সহনশীলতা’ নীতি বজায় থাকবে।

এই ঘটনাকে তৃণমূল কংগ্রেস “মধ্যযুগীয় বর্বরতা” বলে আখ্যা দিয়ে বিজেপি-ঘনিষ্ঠ গোষ্ঠীর পরিকল্পিত হামলার অভিযোগ তুলেছে। অন্যদিকে বিজেপি এই অভিযোগ অস্বীকার করে বলেছে, তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই অশান্তি হতে পারে।

রাজ্যের বিভিন্ন প্রান্তে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনাও নজরে পড়েছে। এছাড়া নৈহাটিতে এক বিজেপি কর্মীর বাড়িতে হামলায় তিনজন আহত হন বলে অভিযোগ। রাজনৈতিক প্রতিহিংসার এই চিত্র নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। এছাড়া কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়-সহ রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও গেরুয়া শিবিরের তরফে হুমকি, দলীয় পতাকা লাগানোর মতো অভিযোগ উঠেছে। কলকাতার হগ মার্কেটে বুলডোজার দিয়ে বহু দোকান ভাঙার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
জেলায় জেলায় বিপর্যয়, ঘুণাক্ষরেও টের পায়নি তৃণমূল?

২০২১ সালে যেখানে বিজেপি পেয়েছিল ৭৭টি আসন এবং তৃণমূল ২১৫। ২০২৬-এ দেখা যাচ্ছে বিজেপি জয়লাভ করেছে ২০৭ আসনে এবং তৃণমূল ধরে রাখতে পেরেছে মাত্র ৮০টি আসন।

বাংলায় ভোটপরবর্তী হিংসার ঘটনায় রাজ্য

বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, “বাংলার রাজনৈতিক সংস্কৃতি বদলানো জরুরি। আমরা দলীয় কর্মীদের স্পষ্ট করে বলেছি, কোনও ধরনের সহিংসতা বরদাস্ত করা হবে না। যদি কেউ আইন ভাঙে, সে বিজেপির হলেও তার বিরুদ্ধে এফআইআর করতে হবে এবং ব্যবস্থা নিতে হবে।”

শুভেন্দু অধিকারীর বার্তা, “আইন নিজের হাতে কেউ তুলে নেবেন না।” তাঁর অভিযোগ, “দিকে দিকে তৃণমূলই অশান্তি ছড়াচ্ছে। এখনও বাংলায় মহাজঙ্গলরাজ চলছে।” শুভেন্দু অধিকারী আরও দাবি করেন যে, “২০২১ এবং ২০২৩ সালের তুলনায় এ বার বড় কোনও অশান্তি হয়নি। অনেকদিন পর ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পেরেছেন। ভবানীপুরে ১০-১৫ বছর বহু মানুষ ভোটই দিতে পারেননি।”

তিনি আরও জানান, “আমি বলেছি, পাপীদের অফিসে হাত দেওয়ার দরকার নেই। ধর্ম বা সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে গুন্ডা দমন করা হবে। শান্তি ও উন্নয়নের লক্ষ্যে কাজ করবে বিজেপি।” তাঁর কথায়, “৫০-৬০টি অভিযোগ এসেছে, ১৬১টি এফআইআর করছে সিবিআই। তৃণমূলের সঙ্গে বিজেপিকে তুলনা করবেন না। এবার বাংলা থেকে মহাজঙ্গলরাজ পরিষ্কার করা হবে।” এছাড়া সন্দেশখালির প্রসঙ্গ তুলে শুভেন্দু বলেন, “সন্দেশখালির অত্যাচারের ঘটনা গোটা দেশ দেখেছে। শেখ শাহজাহানের ভয়ে মানুষ গ্রাম ছেড়ে পালিয়েছিল। এখন তৃণমূল নেই, মানুষ আবার ফিরতে শুরু করেছেন।”

যদিও নির্বাচন কমিশন ইতোমধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কড়া বার্তা দিয়েছে। রাজ্যজুড়ে টহল বাড়ানো হয়েছে এবং হিংসার ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতির কথা জানানো হয়েছে। প্রশাসনের তরফেও নজরদারি বাড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে।

তবে প্রশ্ন উঠছে, পালাবদলের পরেও কেন একই ছবি? রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শাসকের বিরুদ্ধে দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ, স্থানীয় স্তরের সংঘাতের ফলে ক্ষমতা পরিবর্তনের সঙ্গেই অস্থিরতা তৈরি হয়েছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।