পরঞ্জয় বনাম আদানি! "সরকার আমাদের পকেটে"

Paranjoy Guha Thakurta: আদানি গোষ্ঠীর কৌশলী আদালতে আবেদন জানায় যাতে রায়দানের আগে পর্যন্ত সমস্ত প্রতিবেদনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। বিচারপতি সঞ্জীব চৌধুরী বলেন, কোনো সিদ্ধান্তে না পৌঁছে এমন নিদান দেওয়া অসম্ভব।

inscript
২ মিনিট
পরঞ্জয় বনাম আদানি! "সরকার আমাদের পকেটে"

দিল্লির রোহিণী আদালত অদানি এন্টারপ্রাইজ লিমিটেড এর বিরুদ্ধে মানহানিকর প্রতিবেদন প্রকাশের অভিযোগে সাংবাদিক পরঞ্জয় গুহ ঠাকুরতা এবং অন্যান্যদের বিরুদ্ধে জারি করা একটি এক্স-পার্টে নিষেধাজ্ঞার আদেশের বিরুদ্ধে পাল্টা আবেদনের ভিত্তিতে রায় সংরক্ষিত রাখল।

৬ সেপ্টেম্বর জারি ওই আদেশে সাংবাদিক ও সামাজিক কর্মীদের আদানি গোষ্ঠীর বিরুদ্ধে প্রকাশিত প্রতিবেদন এবং সোশ্যাল মিডিয়া পোস্ট মুছে ফেলতে বলা হয়েছিল। পাশাপাশি নতুন কোনো লেখা প্রকাশ না করার নির্দেশও দেওয়া হয়েছিল।

পরঞ্জয় গুহঠাকুরতার পক্ষে আইনজীবী ত্রিদীপ পাইস বৃহস্পতিবার আদালতে যুক্তি দিয়েছেন, কেন্দ্রীয় সরকার এই মামলায় পক্ষই নয়। তাহলে মিডিয়া হাউস এবং ইউটিউব চ্যানেলগুলোর বিরুদ্ধে কী ভাবে ব্যবস্থা নিতে পারে তথ্যমন্ত্রক? এই ঘটনা সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ নয় কি? মানহানির আইনি সীমারেখা নিয়েও প্রশ্ন তুলেছেন পরঞ্জয়ের আইনজীবী।

পরঞ্জয়ের আইনজীবীর প্রশ্ন, আদানি গোষ্ঠী বলতে চাইছে, তাদের বিরুদ্ধে অভিযোগের ফলে, এনার্জি সেক্টরে ভারতের সমূহ ক্ষতি হয়েছে। আদানি মানে কি ভারত? আদালত বুঝিয়ে বলেনি ঠিক কী কারণে এই প্রতিবেদনগুলি মানহানিকর। আদালতের নির্দেশে বলা হয়েছে আদানি গোষ্ঠী এ যাবৎ দোষী সাব্যস্ত হয়নি। কিন্তু এর মানে কি তার বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ মানহানিকর? এ ক্ষেত্রে বাদী পক্ষের পায়ে বিচারকের জুতো পরানো হয়েছে। তাকেই যাবতীয় সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার দেওয়া হয়েছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
আদানি গোষ্ঠীর বিরুদ্ধে লেখা-বলা সরাতে হবে, বলছে তথ্যসম্প্রচার মন্ত্রক

Adani: আদালতের একতরফা আদেশের ভিত্তিতে তথ্য ও সম্প্রচার দফতরের নোটিশ; নোটিশে নিউজলন্ড্রি, দ্য ওয়্যার, রবিশ কুমার, ধ্রুব রাঠীসহ অনেকের নাম।

আদানি গোষ্ঠীর কৌশলী আদালতে আবেদন জানায় যাতে রায়দানের আগে পর্যন্ত সমস্ত প্রতিবেদনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। বিচারপতি সঞ্জীব চৌধুরী বলেন, কোনো সিদ্ধান্তে না পৌঁছে এমন নিদান দেওয়া অসম্ভব।

আদানি গোষ্ঠীর পক্ষে এই মামলা লড়ছেন বরিষ্ঠ আইনজীবী অনুরাগ আলুয়ালিয়া। এদিন আদালত তাকে জিজ্ঞেস করে, পরঞ্জয়ের লেখার কোন অংশটি আপত্তিকর?

"সরকার আমাদের জন্যে আইন বদলেছে, এই অংশটা", আলুয়ালিয়া বলেন।

"তো আপকো ইসমে ধিক্কত কেয়া হো রহি হ্যায়?," প্রশ্ন করেন বিচারপতি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
গ্রেফতারি পরোয়ানা গৌতম আদানির বিরুদ্ধে, ২২ হাজার কোটির ঘুষ প্রস্তাবের অভিযোগ

Goutam Adani সৌর বিদ্যুৎ প্রকল্প তৈরির জন্য সরকারি আধিকারিকদের ঘুষের প্রস্তাব দেওয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্য বিদেশী বিনিয়োগকারীদের বিপথে চালনা করার অভিযোগ এবার আদানিদের বিরুদ্ধে।

আলুয়ালিয়া বলেন, "এই সব প্রতিবেদনে পক্ষান্তরে বলতে চাওয়া হচ্ছে, মোদি সরকার আদানি গোষ্ঠীকেই সুবিধে পাইয়ে দিতে আইন বদলে দিয়েছে"। তিনি আরও বলেন, "ওরা গতকাল আদালতে বলতেই শুরু করে, মোদি সরকার আমাদের পকেটে।"

"আপনিও কারও পকেটে থাকতে পারেন, কী এসে যায়?" জবাব আদালতের।

আরেকটি প্রতিবেদন দেখিয়ে আলুয়ালিয়া বলেন, "এখানে আমাদের কাজকে স্ক্যাম বলা হয়েছে, এখানেই থামেনি, বারবার এমন প্রতিবেদন প্রকাশিত হয়েছে...। ওরা ঘরে বসে গল্প বানাচ্ছে। আমরা কী বসে বসে দেখব যে আমাদের শেয়ার তলানিতে গিয়ে ঠেকছে? আমরা জানতে চাইব না এর পেছনে চিনা স্বার্থ আছে কিনা?"

আদানি গোষ্ঠীর কৌসুলী বিজয় গারওয়াল মনে করিয়ে দেন, পরঞ্জয়কে এনআইএ (ন্যাশানাল ইনভেস্টিগেশন এজেন্সি) ডেকে জিজ্ঞাসাবাদ করেছে।

এই পরিস্থিতিতে পালটা বিবৃতি দেন পরঞ্জয়ের আইনজীবী। আদালত জানতে চায় পরঞ্জয়ের প্রতিবেদনের তথ্যের উৎস। আইনজীবী দেখিয়ে দেন প্রতিবেদনের তথ্য পাবলিক ডোমেন অর্থাৎ জনগণের জন্য সংরক্ষিত তথ্যভান্ডার থেকেই পাওয়া।

এরপর আদালত রায়দান সংরক্ষিত রাখার সিদ্ধান্ত নেয়।

গত ৬ সেপ্টেম্বর রোহিনী আদালতের সিভিল জজ অনুজ সিং রায়দান করে বলে আদানি এন্টারপ্রাইজ লিমিটেডের বিরুদ্ধে লেখা প্রতিবেদন সরিয়ে ফেলতে হবে। নতুন করে কোনো প্রতিবেদন প্রকাশ করা যাবে না। পরঞ্জয়ের আবেদনে বলা হয়, কোন প্রতিবেদন কেন মানহানিকর তা বলা হয়নি। সাংবাদিকদের দায়ের করা আরেকটি আবেদনে বলা হয় প্রতিবেদনগুলিতে আদানি গোষ্ঠী বা গৌতমআদানির নাম বলা হলেও আদানি এন্টারপ্রাইজ লিমিটেডের নাম নেওয়া হয়নি।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।