বাড়িতেই ছিল ঘাতক গাড়ির 'চালক'! দিল্লির তরুণীর মৃত্যুর ঘটনায় রহস্য যেন বেড়েই চলেছে

Delhi Hit and Run Case Anjali Singh : ঘটনার তদন্ত করতে গিয়ে নতুন নতুন তথ্য সামনে পাচ্ছে দিল্লি পুলিস। ফলে সমস্ত ব্যাপারটি নিয়ে জলঘোলা অব্যাহত।

Aritra Som
২ মিনিট
বাড়িতেই ছিল ঘাতক গাড়ির 'চালক'! দিল্লির তরুণীর মৃত্যুর ঘটনায় রহস্য যেন বেড়েই চলেছে

ছিল পাঁচ, হল সাত। দিল্লির তরুণী অঞ্জলি সিংয়ের মৃত্যুর ঘটনায় যত তদন্ত এগোচ্ছে, রহস্য যেন আরও বেশি করে দানা বাঁধছে। ১ জানুয়ারির ভোর রাত পেরিয়ে গিয়েছে অনেকক্ষণ। কিন্তু দিল্লির কাঞ্ঝাওয়ালা এলাকার সেই ভয়াবহতার রেশ এখনও যেন কাটছে না। ২০ বছরের তরতাজা একটি প্রাণ বেঘোরে চলে গেল, মেনে নিতে পারছেন না কেউ। এদিকে ঘটনার তদন্ত করতে গিয়ে নতুন নতুন তথ্য সামনে পাচ্ছে দিল্লি পুলিস। ফলে সমস্ত ব্যাপারটি নিয়ে জলঘোলা অব্যাহত।

২০২৩-এর ১ জানুয়ারি ভোর রাতে কাজ সেরে এক বান্ধবীর সঙ্গে স্কুটার নিয়ে ফিরছিলেন অঞ্জলি সিং। হঠাৎই একটি চারচাকার গাড়ি এসে তাঁর স্কুটারে ধাক্কা মারে। অঞ্জলি ওই গাড়ির নিচে আটকে পড়েন। সেই অবস্থাতেই বেশ কয়েক কিলোমিটার প্রবল বেগে চলতে থাকে ওই গাড়িটি। ঘটনার সময় ওই জায়গা থেকে চলে যান অঞ্জলির বান্ধবী। এদিকে বারবার বলার পরও গাড়ির ভেতরে থাকা পাঁচজন সেটি থামায়নি। পরে এক জায়গায় থেমে ওই তরুণীর রক্তাক্ত দেহ রাস্তায় ফেলে পালিয়ে যায় তারা। ঘটনার খবর ছড়িয়ে পড়ার পরই সিসিটিভি ফুটেজ দেখে দীপক, অমিত, কৃষাণ, মিঠুন ও মনোজকে গ্রেফতার করে পুলিস।

এত অবধি গোটা ভারতই জেনে গিয়েছে। অঞ্জলির ময়না তদন্তের রিপোর্টও প্রকাশ্যে আসে। গাড়ির চাকার নিচে আটকে যাওয়ার ফলে আঘাত অনেক গুরুতর ছিল তাঁর। মোট ৪০ টি গভীর ক্ষত পাওয়া গিয়েছে তাঁর শরীরে। সেইসঙ্গে পাওয়া গিয়েছে পোড়া দাগ; যা চলন্ত গাড়ি আর রাস্তার ঘর্ষণের ফলে তৈরি হয়েছে। কিন্তু যৌন হেনস্থার কোনও চিহ্ন পাওয়া যায়নি।

ধৃত পাঁচজনকে জেরা করার সময় বারবার বিভ্রান্ত হচ্ছিল পুলিস। প্রথম থেকেই নানারকম কথা বলছিল ধৃতরা। প্রথমে জানানো হয়েছিল, গাড়ির নিচে এক মহিলা আটকে রয়েছে, সেটা বুঝতেই পারেনি তারা। পরে বলা হয়, একটা সময় পর বুঝতে পেরেছিল। তারপরই কাঞ্ঝাওয়ালা এলাকায় হাইরোডের ওপরই রক্তাক্ত অঞ্জলিকে ফেলে ওই পাঁচজন পালিয়ে যায়। গোটা ঘটনায় খেয়াল করে দেখুন গাড়ির আরোহীর সংখ্যা। বারবার বলা হচ্ছে, পাঁচজনই ওইদিন গাড়িতে ছিল। ধৃতরা জানায়, গাড়ি চালাচ্ছিল দীপক।

কিন্তু তদন্ত একটু এগোতেই ধাঁধাঁয় পড়ে পুলিস। জানা যায়, ওইদিন পাঁচ নয়, চারজন ছিল ওই গাড়িতে। অনুপস্থিত ছিল খোদ দীপকই! যে গাড়ি চালাচ্ছিল, সে নিজেই গাড়িতে ছিল না! চেপে ধরতেই সমস্ত বিভ্রান্ত করার প্রচেষ্টা ব্যর্থ হয়। ধৃতরা বলে, ওইদিন অমিত চারচাকা গাড়িটি চালাচ্ছিল। আর দীপক? সে নাকি নিজের বাড়িতেই ছিল! ঘটনা ধামাচাপা দিতে দীপককে বারবার সামনে আনা হচ্ছিল। কিন্তু কেন এই বিভ্রান্তের চেষ্টা? কে নির্দেশ দিচ্ছে?

এই শেষ প্রশ্নের উত্তরে সামনে আসে আরও দুজনের নাম। আশুতোষ এবং অঙ্কুশ খান্না। অঙ্কুশ সম্পর্কে অমিতের ভাই; আর আশুতোষ ওই চারচাকার মালিক। তার থেকেই গাড়িটি নিয়ে বর্ষবরণের রাতে আনন্দ করতে বেরোয় ওই চারজন। তদন্তে আরও একটি সিসিটিভি ফুটেজ উদ্ধার করে পুলিস। দেখা যায়, মাঝরাস্তায় গাড়ি থেকে নেমে অটো ধরে পালায় অভিযুক্তরা। শুনশান রাস্তার ওই বিশেষ জায়গায় আগে থেকেই আরও কয়েকজন উপস্থিত।

অভিযুক্তরা জানায়, আশুতোষই বারবার বিভ্রান্ত করার চেষ্টা করে পুলিসকে। তার কথামতোই সমস্তটা হয়। শেষমেশ অবশ্য আশুতোষকে গ্রেফতার করে পুলিস। সেই খবর সামনে আসার পর থানায় এসে আত্মসমর্পণ করে অঙ্কুশও। দিল্লির ঘটনায় কি আরও রহস্য লুকিয়ে আছে? একেবারে উড়িয়ে দিচ্ছে না পুলিস।

লিখেছেন
Aritra Som
Aritra Som
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।