একচেটিয়া শুল্ক আরোপ করলেন ট্রাম্প? কোন দেশের জন্য কী পরিমাণ শুল্ক?

Trade Deal: ট্রাম্প বলেছেন, পাকিস্তানের তৈলভান্ডারের উন্নতির জন্য ওয়াশিংটন এবং ইসলামাবাদ একসঙ্গে কাজ করবে।

inscript
৪ মিনিট
একচেটিয়া শুল্ক আরোপ করলেন ট্রাম্প? কোন দেশের জন্য কী পরিমাণ শুল্ক?

২ এপ্রিলকে 'লিবারেশন ডে' নামে ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকে বিভিন্ন দেশের উপর 'প্রতিশোধমূলকে' শুল্ক ঘোষণা করেছিলেন তিনি। তবে সেই শুল্কহার নিজেই কয়েকটি দেশের উপর একাধিকবার বদলও করেছেন। সব শেষে ১ অগাস্ট ৯০টিরও বেশি দেশের উপর নতুন শুল্কহার চাপালেন ট্রাম্প। এরপর বিশ্ব অর্থনীতিতে টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে। দেখা যাচ্ছে, সর্বনিম্ন ১০ শতাংশ এবং সর্বোচ্চ ৪১ শতাংশ পর্যন্ত রেসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টা শুল্ক আরোপ করেছেন তিনি।

ট্রাম্প বলেছিলেন, আলোচনার মাধ্যমে চুক্তিতে পৌঁছাতে পারলে শুল্কহার কমানো যেতে পারে। তবে যদি কেউ পাল্টা ব্যবস্থা নেয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিশোধমূলক শুল্ক আরোপ করবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। ব্রিটেন, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া-সহ শুধুমাত্র কিছু দেশের সঙ্গেই চুক্তিতে পৌঁছাতে পেরেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী ট্রাম্পের নতুন শুল্কহার–

১০ শতাংশ– ব্রাজিল, ফকল্যান্ড দ্বীপপুঞ্জ, ব্রিটেন এবং নির্বাহী আদেশে তালিকাভুক্ত নয় এমন অন্যান্য সব দেশ

১৫ শতাংশ– আফগানিস্তান, অ্যাঙ্গোলা, বলিভিয়া, বতসোয়ানা, ক্যামেরুন, চাদ, কোস্টারিকা, আইভরি কোস্ট, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, ইকুয়েডর, নিরক্ষীয় গিনি, ফিজি, ঘানা, গায়ানা, আইসল্যান্ড, ইসরায়েল, জাপান, জর্ডান, লেসোথো, লিচেনস্টাইন, মাদাগাস্কার, মালাউই, মরিশাস, মোজাম্বিক, নামিবিয়া, নাউরু, নিউজিল্যান্ড, নাইজেরিয়া, উত্তর ম্যাসেডোনিয়া, নরওয়ে, পাপুয়া নিউ গিনি, দক্ষিণ কোরিয়া, ত্রিনিদাদ ও টোবাগো, তুরস্ক, উগান্ডা, ভানুয়াতু, ভেনিজুয়েলা, জাম্বিয়া, জিম্বাবুয়ে

১৮ শতাংশ– নিকারাগুয়া

১৯ শতাংশ– কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, ফিলিপাইন

  • আপনার জন্য আরও কিছু লেখা
দোস্তি বনি রহে

Trump-Modi Friendship: বারবার এক অপরের বক্ষলগ্ন হয়ে সমাজমাধ্যমে ছবি প্রচার করেছেন। জোর গলায় দাবি করেছেন, আমরা বন্ধু। কিন্তু এ কেমন ঘনিষ্ঠতা যেখানে পিছন থেকে নয় সামনে থেকেই ‘বন্ধু'র পিঠে ছুরি মারা যায়?

২০ শতাংশ– বাংলাদেশ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, তাইওয়ান, ভিয়েতনাম

২৫ শতাংশ– ব্রুনাই, ভারত, কাজাখস্তান, মলদোভা, তিউনিসিয়া

৩০ শতাংশ– আলজেরিয়া, বসনিয়া এবং হার্জেগোভিনা, লিবিয়া, দক্ষিণ আফ্রিকা

৩৫ শতাংশ– ইরাক, সার্বিয়া

৩৯ শতাংশ– সুইজারল্যান্ড

৪০ শতাংশ– লাওস, মিয়ানমার

৪১ শতাংশ– সিরিয়া।

  • আপনার জন্য আরও কিছু লেখা
দিতে হবে ২৫% শুল্ক! বন্ধুত্বের এই দাম দিলেন ট্রাম্প?

Trump: ট্রাম্পের এই পদক্ষেপ এবং তার পরবর্তী মন্তব্য ভারত-মার্কিন বাণিজ্য সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নতুন আলোচনার ক্ষেত্র প্রস্তুত করছে, স্বাভাবিক ভাবেই বিরোধিরা প্রশ্নবিদ্ধ করবে মোদি সরকারকে।

ভারত

ভারতের উপর ২৫ শতাংশ শুল্কহার আরোপ করেছেন ট্রাম্প। রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক ভাল হওয়ায় অসন্তুষ্ট তিনি।উল্লেখ্য, রাশিয়ার কাছ থেকে সামরিক সরঞ্জাম ও তেল কেনে ভারত। এটিই ট্রাম্পের মাথাব্যথার কারণ। রাশিয়ার তেল ও অস্ত্র কেনার জন্য অতিরিক্ত জরিমানাও আরোপ করেছেন ট্রাম্প।

পাকিস্তান

দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে পাকিস্তানের উপর সবচেয়ে কম শুল্ক আরোপ করেছেন ট্রাম্প।পাকিস্তানের উপর শুল্কের হার কমিয়ে ১৯ শতাংশ করা হয়েছে। সিএনএন-এর প্রতিবেদনে লেখা হয়েছে, পাকিস্তানের রেডিমেড পোশাকের অন্যতম বড় বাজার আমেরিকা। এত দিন পাকিস্তানকে এ ক্ষেত্রে কড়া প্রতিদ্বন্দ্বিতা দিত ভারত এবং বাংলাদেশ। কিন্তু এবার পাকিস্তানের উপর কম শুল্ক আরোপ করায় প্রতিযোগিতায় পাকিস্তানই জিতবে। ৩১জুলাই আবার বিদেশি ডিজিটাল পরিষেবার উপর থেকে ৫ শতাংশ কর প্রত্যাহারের ঘোষণা করেছে পাকিস্তান। বিশ্লেষকদের একাংশের মত, ওয়াশিংটনকে বার্তা দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এর পর দিনই ১ অগাস্ট পাকিস্তানের উপর ১৯ শতাংশ শুল্ক আরোপ করে হোয়াইট হাউস।

ট্রাম্প বলেছেন, পাকিস্তানের তৈলভান্ডারের উন্নতির জন্য ওয়াশিংটন এবং ইসলামাবাদ একসঙ্গে কাজ করবে। শুধু তাই নয়, পাকিস্তান কোনো এক দিন ভারতকেও তেল বিক্রি করবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন ট্রাম্প।

বাংলাদেশ

বাংলাদেশের উপর আরোপিত শুল্ক গত কয়েক মাসে অন্তত দু'বার বদলানো হয়েছে। এপ্রিলের শুরুর দিকে ৩৭ শতাংশ শুল্ক ঘোষণা করা হয়েছিল। এরপর জুলাইতে তা কিছুটা কমিয়ে ৩৫ শতাংশ করা হয়। সব শেষ তা আরও কমিয়ে এখন ২০ শতাংশে এসে দাঁড়িয়েছে। যদিও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আরও কিছুটা শুল্ক হ্রাস হতে পারে বলে ভেবেছিলেন। বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো-কে ঢাকার বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এই তথ্য জানিয়েছেন । তবে গুরুত্বপূর্ণ হল, যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের জন্য বাংলাদেশি পণ্যের উপর আগে থেকেই ১৫ শতাংশ শুল্ক আরোপ করা ছিল, যা এবার বাড়বে।

ব্রাজিল

একদিনের মধ্যেই ব্রাজিলের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। ফলে দেশটির শুল্কহার অনেক বেশি হারে বাড়তে চলেছে। জুলাইয়ের শুরুতে ট্রাম্প দাবি করেছিলেন ব্রাজিলের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি ছিল। ওয়াকিবহাল মহল বলছে, ট্রাম্প মিথ্যে দাবি করেছিলেন, তখন তাদের বহু মিলিয়ন ডলারের উদ্বৃত্ত ছিল। দাবি করা হচ্ছে, ট্রাম্প তাঁর মিত্র, সাবেক ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিচারের প্রতিশোধ নিতে চড়া শুল্ক আরোপ করেছেন।

কানাডা

কানাডার উপরও বেশ কয়েকবার শুল্কহার বাড়া-কমার পর শেষে তা বাড়িয়েই দেওয়া হয়েছে।কানাডার উপর পাল্টা শুল্ক বাড়িয়ে ৩৫ শতাংশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। উল্লেখ্য, সম্প্রতি কানাডা জানিয়েছে তারা প্যালেস্টাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দেবে। বহুদিন ধরেই কানাডা আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা, 'দ্বি-রাষ্ট্র সমাধান'-এ সম্মতি জানিয়ে আসছিল। তবে এবার কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, "এখন আর এই পন্থা কার্যকর নয়।" তাঁর কথায়, "একটি স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্রের সম্ভাবনা চোখের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে।" এই ঘোষণার পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্যালেস্টাইনকে স্বীকৃতি দিলে কানাডার সঙ্গে বাণিজ্য চুক্তি করা "খুব কঠিন" হয়ে পড়বে।

চিন

চীনের উপর একাধিকবার শুল্ক বাড়ানোর পর, তা আবার কমানো হয়েছে। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তাদের আলোচনা চলছে। আগামী ১২ অগাস্ট পর্যন্ত নতুন শুল্কনীতি নিয়ে আলোচনা চলবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, ট্রাম্পের নতুন শুল্কহার বাণিজ্যের থেকে বেশি রাজনৈতিক সিদ্ধান্ত। বিভিন্ন দেশের শুল্ক আরোপের জন্য নিজের দেশেই আইনি বাধার মুখে পরেছিলেন ট্রাম্প। রাজনৈতিক সংস্থা লিবার্টি জাস্টিস সেন্টার বিশ্বের নানা দেশ থেকে পণ্য আমদানিকারক পাঁচটি ক্ষুদ্র ব্যবসায় মামলা দায়ের করেছিলো। মামলাটি ছিল ডোনাল্ড ট্রাম্পের 'লিবারেশন ডে' ট্যারিফের বিরুদ্ধে। মে মাসের শেষে যুক্তরাষ্ট্রের কোর্ট অব ইন্টারন্যাশনাল ট্রেড রায় দেয়, জরুরি আইনের কথা বলে হোয়াইট হাউজ সুবিধে মতো শুল্ক আরোপ করেছে। আরও বলা হয়েছিল, আইন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে একচেটিয়াভাবে বিশ্বের প্রায় সব কটি দেশের পণ্যে শুল্ক চাপানোর অধিকার দেয় না। তবে একদিন পরেই এই রায় বাতিল হয়ে যায়।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।