পুতিন কাছে এলেন বলেই ট্রাম্প দূরে গেলেন?

Trump: ২০২২ সালে ইউক্রেন সংঘাত শুরুর পর থেকে রাশিয়ান তেল আমদানি ভারতের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ভূ-রাজনৈতিক বিষয় হয়ে উঠেছে।

inscript
২ মিনিট
পুতিন কাছে এলেন বলেই ট্রাম্প দূরে গেলেন?

এক পক্ষকে হাতে রাখতে গিয়ে আরেকপক্ষের গোসা সইতে হচ্ছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ভারতের উপর নতুন (২৫%) শুল্ক আরোপের ঘোষণা তেমন ইঙ্গিতই দিচ্ছে। ট্রাম্পের খেদোক্তির মধ্যে ভারতের রাশিয়ার কাছ থেকে সামরিক সরঞ্জাম ক্রয়ের বিষয়টি রয়েছে। ভারত মস্কোর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক এগিয়ে নিয়ে যাচ্ছে বলে দাবি কূটনৈতিক মহলের৷ আর এই সদ্ভাবই ট্রাম্পের মাথাব্যথা।

ভারত-রাশিয়ার প্রতিরক্ষা সম্পর্ক অত্যন্ত গভীর, এর শিকড় ঠাণ্ডা যুদ্ধের সময়ে প্রোথিত। তখন পশ্চিমা দেশগুলি থেকে সীমিত সাহায্য আসত ভারতে। ক্রমে সোভিয়েত ইউনিয়ন ভারতের প্রধান অস্ত্র সরবরাহকারী হয়ে ওঠে। ১৯৭১ সালের বাংলাদেশ পাকিস্তান যুদ্ধের মতো গুরুত্বপূর্ণ মুহূর্তে ভারত রাশিয়ার এই সম্পর্ক আরও দৃঢ় হয়। ভারতে ব্যবহৃত সামরিক সরঞ্জামের ৫০%-এর বেশি রাশিয়া থেকে এসেছে, যার মধ্যে রয়েছে সু-৩০এমকেআই ফাইটার জেট, টি-৯০ ট্যাঙ্ক এবং শক্তিশালী এস-৪০০ ট্রায়াম্ফ এয়ার ডিফেন্স সিস্টেম।

রাশিয়ার প্রতিরক্ষা সরঞ্জামের উপর ভারতের নির্ভরতা কেবল ঐতিহাসিক নয়, ব্যবহারিকও। রাশিয়া ধারাবাহিকভাবে প্রতিযোগিতামূলক বাজারে ভারতের জন্য পণ্যের মূল্য রেখেছে, তাদের ফ্রেক্সিবল পেমেন্ট নীতি এবং সময়মতো গুরুত্বপূর্ণ প্রযুক্তি হস্তান্তর চুক্তি দুদেশের সম্পর্ককে এগিয়ে দিয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাদের মত, পশ্চিমা দেশগুলি প্রায়শই এই প্রাথমিক শর্তগুলি মানতে দ্বিধা করেছে। ব্রহ্মোস ক্রুজ মিসাইলের মতো যৌথ প্রকল্প আসলে সহ-উৎপাদন নীতির প্রতিফলন বলে মনে করে কূটনৈতিক মহল।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ট্রাম্পের ফোন আসেনি, মাথা নত করেছিল পাকিস্তানই, বলছেন এস জয়শঙ্কর

Pakistan: তিনি জানান, মার্কিন যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরশাহী ও সৌদি আরবের সঙ্গে আলোচনা হয়েছে, কিন্তু ভারতের অবস্থান একই ছিল— পাকিস্তান সামরিক সূত্রের মাধ্যমে আনুষ্ঠানিক অনুরোধ না করলে কোনও যুদ্ধবিরতি হবে না।

তবে, ইউক্রেন সংঘাতের কারণে ইদানিং রাশিয়া থেকে সরঞ্জাম সরবরাহে বিলম্ব হচ্ছে। এই পরিস্থিতি ভারতকে তার প্রতিরক্ষা উৎপাদন বৈচিত্র‍্যবৃদ্ধি এবং ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের অধীনে দেশীয় উৎপাদন বাড়ানোর জন্য ব্যবহার করতে চায়।

২০২২ সালে ইউক্রেন সংঘাত শুরুর পর থেকে রাশিয়ান তেল আমদানি ভারতের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ভূ-রাজনৈতিক বিষয় হয়ে উঠেছে। যুদ্ধের আগে রাশিয়া ভারতের অপরিশোধিত তেল আমদানির খুব স্বল্প অংশই সরবরাহ করত। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার শক্তি রপ্তানি সীমিত হলে মস্কো উল্লেখযোগ্য ছাড়ে তেল সরবরাহ শুরু করে। বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল গ্রাহক এবং ৮০%-এর বেশি আমদানি-নির্ভর ভারত এই সুযোগ গ্রহণ করে।

এই কৌশলগত পরিবর্তনের ফলে ২০২৪ সালের মধ্যে ভারতের তেল আমদানিতে রাশিয়ার অংশ কখনও কখনও ৪০%-এর বেশি হয়েছে। ভারত এই অবস্থানের পক্ষে যুক্তি দিয়ে বলেছে, ১৪০ কোটি নাগরিকের জন্য এই জোগান গুরুত্বপূর্ণ। আর এই জোগানকেই 'থ্রেট' গণ্য করছেন ট্রাম্প।

ফলে একপ্রকার বলে-কয়েই ট্রাম্প প্রশাসন ভারতীয় রপ্তানির উপর ২৫% শুল্ক এবং রাশিয়ান তেল ও অস্ত্র ক্রয়ের জন্য অতিরিক্ত জরিমানা আরোপ করেছে। প্রশ্ন উঠছে, এই পরিস্থিতিতে ভারত এই সাশ্রয়ী নীতিতেই টিকে থাকবে নাকি ট্রাম্পের চাপের মুখে নতি স্বীকার করবে?

বলাই বাহুল্য ট্রাম্পের এই পদক্ষেপ বিশ্ব অর্থনীতি এবং ভূ-রাজনীতির ক্ষেত্রে জটিল ধাক্কা। ভারতকে এখন তার জাতীয় স্বার্থ রক্ষা করার পাশাপাশি আন্তর্জাতিক চাপ মোকাবিলা করতে হবে। এই পরিস্থিতি ভারতের কূটনৈতিক দক্ষতা এবং কৌশলগত দূরদর্শিতার নতুন পরীক্ষা বললেও অত্যুক্তি হবে না।

লিখেছেন
inscript
inscript
18 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

একের পর এক এনকাউন্টার! ছ’মাসে পুলিশের গুলিতে নিহতের সংখ্যা বেড়ে পাঁচ

Nanur Encounter: পশ্চিমবঙ্গে ছ’মাসে পাঁচটি এনকাউন্টারের ঘটনায় পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে পাঁচ অভিযুক্তের। বারুইপুর, গাইঘাটা, সামশেরগঞ্জ ও রায়গঞ্জের পর সর্বশেষ ঘটনা বীরভূমের নানুরে। প্রতিটি ক্ষেত্রেই পুলিশের দাবি, অভিযুক্তেরা হামলা চালিয়েছিলেন বা পালানোর চেষ্টা করেছিলেন। কিন্তু পরপর এমন ঘটনায় পুলিশের ভূমিকা ও বিচারবহির্ভূত হত্যার আশঙ্কা নিয়ে কী প্রশ্ন উঠছে?

কর দিচ্ছেন নাগরিক, কিন্তু সেই অর্থে কতটা উন্নত হচ্ছে শহরের পরিষেবা?

Municipal Finance: সামান্য ব্যাঘাত ঘটলেই বোঝা যায়, শহরের দৈনন্দিন জীবন কতটা নির্ভরশীল পুর প্রশাসনের উপর। এই পরিষেবাগুলির মানের সঙ্গে সরাসরি যুক্ত পুরসভার আর্থিক সামর্থ্য, রাজস্ব সংগ্রহ এবং ব্যয়ের দক্ষতা।

সিনেমা হল পেরিয়ে এবার ব্যক্তিগত পরিসরেও সেন্সরশিপ, ভারতে কি স্বাধীন ছবির জায়গা ফুরিয়ে আসছে?

Film Censorship in India: প্রখ্যাত চলচ্চিত্রকার ইন্দ্রনীল রায়চৌধুরী ইনস্ক্রিপ্টকে বলেছেন: "আজকে ভারতের যেকোনো জায়গায় কোনো একটা ছবি বানালে যেকোনো ফিল্মমেকার জানে যে সেখানে যদি কিছু বিতর্কিত বিষয় থাকে, সারা ভারত থেকে ৩০ থেকে ৪০টা কেস বিভিন্ন জায়গায় হয়ে যাবে তার নামে।"

ভয়াবহ সত্তরের স্মৃতি, ফিরছে এনকাউন্টারের স্বর্ণযুগ?

Naxal era police brutality: ইনস্ক্রিপ্টের সাম্প্রতিকতম পডকাস্টে, ইনস্ক্রিপ্টের সম্পাদক অর্ক দেবের সঙ্গে মানবাধিকার কর্মী সুজাত ভদ্রের সাক্ষাৎকারটিতে, রয়েছে সত্তরের দশকের পুলিশি সন্ত্রাসের বিষয়ে একাধিক পুনর্বিবেচনা। পরিসংখ্যান অনুযায়ী, ‘গুম’ ও ‘ভুয়া এনকাউন্টার’ নীতিতে ১৯৭১-এর মার্চ থেকে অক্টোবর পর্যন্ত এই পশ্চিমবঙ্গেই ২০২ জনের ‘সংঘর্ষে মৃত্যু’ হয়েছিল। আলিপুরের নারী সেলে প্রহরীর নির্যাতনের মুখে নারী বন্দিদের প্রতিরোধ, গণআন্দোলনের ইতিহাসে খোদাই করে রাখা আছে। ১৯৭২-এ এর বিপ্রতীপেই মানবাধিকার সংগঠন এপিডিআর প্রতিষ্ঠিত হয়, শুরু হয় স্বাধীন ভারতে বন্দিমুক্তি আন্দোলনের, ‘লেফট-লিগালিজমের’ নতুন অধ্যায়।

কারা, কেন পশ্চিমবঙ্গে খ্রিস্টানদের বারবার নিশানা করছে?

Attacks on Christians in West Bengal: পশ্চিমবঙ্গে খ্রিস্টানদের গির্জায় হামলা, প্রার্থনাসভায় বাধা, ধর্মান্তরের অভিযোগে হেনস্থা এবং প্রশাসনের নিষ্ক্রিয়তার ঘটনা আর বিচ্ছিন্ন নয়। একই ধরনের আক্রমণ ও বিদ্বেষমূলক প্রচারের পুনরাবৃত্তি কোন সংগঠিত পরিকল্পনার ইঙ্গিত দিচ্ছে? সংখ্যাগরিষ্ঠতাবাদী রাজনীতির প্রভাব কতটা? আক্রান্তদের নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্য সরকার ও প্রশাসন কী ভূমিকা পালন করছে? জনতার হাতে আইন তুলে নেওয়ার প্রবণতা রুখতে প্রশাসনের জবাবদিহি কোথায়?

ঋণ নয়, সরকারি অনুদান চাই: কপ৩১-এ জলবায়ু অর্থায়ন নিয়ে সরব উন্নয়নশীল দেশগুলি

COP31 Climate Talks: কপ৩১-এর আলোচ্যসূচিতে প্যারিস চুক্তির ধারা ৯.১ অনুযায়ী ঋণমুক্ত ও স্বচ্ছ সরকারি জলবায়ু অর্থায়নের দাবিতে ঐক্যবদ্ধ জি৭৭ ও চিন। ধনী দেশগুলোর সামরিক ব্যয় বৃদ্ধি ও জলবায়ু প্রতিশ্রুতি ভঙ্গের কড়া সমালোচনা করেছে গ্লোবাল সাউথ ও পরিবেশবাদী সংগঠনগুলো।

মণিপুরে কুকিদের স্বীকৃতি বাতিলের উদ্যোগ? কেন তথ্য গোপন রাখছে কেন্দ্র?

Manipur conflict: মণিপুর সরকারের প্রস্তাব ও কুকি জনজাতির সাংবিধানিক স্বীকৃতি ঘিরে নয়া বিতর্ক। কেন আরটিআই আবেদনের তথ্যও না দেওয়ার সিদ্ধান্তে সায় দিল কেন্দ্রীয় তথ্য কমিশন?

আন্তর্জাতিক আইনে এনকাউন্টার কি বৈধ?

Extrajudicial killings: ইনস্ক্রিপ্টের সাম্প্রতিকতম পডকাস্টে, ইনস্ক্রিপ্টের সম্পাদক অর্ক দেবের সঙ্গে মানবাধিকার কর্মী সুজাত ভদ্রের আলোচনায় উঠে এসেছে বিচারবহির্ভূত হত্যা, জরুরি অবস্থায় লঙ্ঘনীয় অধিকার এবং বিশ্বজুড়ে রাষ্ট্রহীনতার প্রশ্ন। আন্তর্জাতিক মানবাধিকার সনদের বিভিন্ন ধারা, ‘প্যারিস মিনিমাম স্ট্যান্ডার্ডস’, এবং মিনেসোটা প্রটোকল অনুযায়ী, বিচার ব্যতিরেকে হত্যার কোনো আইনি বৈধতা নেই।