নারী দিবস উপলক্ষ্যে বদলে গেল ডুডুল, ঠিক কোন বার্তা পৌঁছে দিতে চাইছে গুগল?

International Women's Day : অভিনব অ্যানিমেশনের মাধ্যমে ৮ মার্চ ২০২৩, বুধবার নারী দিবস উদযাপন করল গুগল।

inscript
৩ মিনিট
নারী দিবস উপলক্ষ্যে বদলে গেল ডুডুল, ঠিক কোন বার্তা পৌঁছে দিতে চাইছে গুগল?

আধুনিক যুগে দাঁড়িয়ে যে কোনও কিছুর উদযাপন মানেই ডিজিটাল মাধ্যমে তার একটা বহিঃপ্রকাশ ঘটবেই। হাতে হাতে এখন ঘুরছে মুঠোফোন, ফলে যা কিছু শুভেচ্ছা বিনিময় সবটুকুই এখন সোশ্যাল মিডিয়ার মেসেজ অথবা স্ট্যাটাসে। পরিস্থিতি এমনটাই হয়ে দাঁড়িয়েছে যে পরিবর্তনের সঙ্গে পাল্লা দিতে রীতিমতো হিমসিম খেতে হচ্ছে খোদ ইন্টারনেট জগৎকেও। ক্যালেন্ডার বলছে আজকের তারিখটা ৮ মার্চ, অর্থাৎ আজ আন্তর্জাতিক নারী দিবস। “যে রাঁধে সে চুলও বাঁধে”, মেয়েদের এমন বিশেষণ তো আজকের নয়, দিনের পর দিন ধরেই মেয়েরা প্রমাণ করে এসেছে নিজেদের অস্তিত্ব। লড়াই করেছে। একটা সময় ছিল যখন সমাজে পুরুষতান্ত্রিকতাই ছিল দস্তুর, তবে সেই সময় আজ অনেকটাই ঘুচে গিয়েছে। মেয়েরা এখন ছড়িয়ে পড়েছে সর্বত্র। যে কোনও ভূমিকায় সে হয়ে উঠেছে স্বয়ং সম্পূর্ণা। তাই বছরের কেবল একটা দিন নয়, নারীদের জন্য প্রতিটি দিনই হওয়া উচিৎ উদযাপনের, স্বীকৃতির।

তবুও ৮ মার্চের একটা আলাদা অস্তিত্ব আছে। আর সেটা অবশ্য বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মেসেজে অথবা পোস্টে জানান দিয়েছে ইতিমধ্যেই। তবে লক্ষ্য করেছেন কি আপনার মোবাইলে কোনও কিছু জানতেই যে গুগলে সার্চ করছেন সেই গুগলও আজ বদলে ফেলেছে নিজের অবয়ব। রাতারাতি নতুন ডুডল এসেছে গুগুলের ফিচারে। মোবাইল, কম্পিউটার সর্বত্রই একই ছবি। অভিনব অ্যানিমেশনের মাধ্যমে ৮ মার্চ, বুধবার নারী দিবস উদযাপন করেছে গুগল।

কারোর মেয়ে, কারোর বন্ধু, কারোর বোন, কখনও আবার কারোর স্ত্রী অথবা কারোর মা। মেয়েদের প্রতিটি রূপেই তারা অনন্যা। শুধু ঘরে নয়, ঘরের বাইরেও তারা কোমর বেঁধে প্রস্তুত। এক হাতে হাতা খুন্তি তো অন্য হাতে স্টিয়ারিং, জীবনের চাকা গড়ানোর খেলায় নারীরা অনেকটা এগিয়ে গিয়েছে আজ। আর সমাজের বিভিন্ন স্তরে নারীদের এই অবদান, তাদের এই ভিন্ন ভিন্ন ভূমিকায় আত্মপ্রকাশের প্রতি সম্মান জানিয়ে আজকের দিনটিকে বিশেষ ভাবে পালন করে টেক জায়ান্ট গুগলও। তারা প্রতি বছরের মতো এবছরও তাই আজকের দিনে এই বিশেষ ডুডল প্রকাশ করেছে গুগল।

  • আপনার জন্য আরও কিছু লেখা
আইনের পথে ব্রাত্য মহিলারা! দেশের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি আজও আড়ালেই

Justice Fathima Beevi: ১৯৫০ সাল থেকে এখনও পর্যন্ত ভারতে নিযুক্ত ৪৬ জন প্রধান বিচারপতির মধ্যে একজনও মহিলা নন।

কী আছে এই গুগুলে?

সমাজে একজন নারীই অপর নারীদের শক্তি, মূলত এই বার্তাই দিল গুগল। একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত রেখে জীবন যুদ্ধে সামিল হওয়ার একটা অন্যরকম গল্প যেন ফুটে উঠল ওই সাত অক্ষরের google শব্দে। প্রতিটি ‘GOOGLE’ অক্ষরের ভিগনেটগুলি নানাক্ষেত্রে মহিলাদের কাঁধে-কাঁধ মিলিয়ে চলার লড়াইকে ফুটিয়ে তুলেছে। সমাজের প্রতিষ্ঠিত মহল থেকে শুরু করে সাধারণ ঘরে মায়ের ভূমিকা সবই পরপর সাজানো রয়েছে ওই ডুডলে।

বিশ্বজুড়ে নারীদের এই এগিয়ে যাওয়ার মন্ত্রই হল আসল শক্তি। একে অপরের পাশে দাঁড়িয়ে আরও খানিকটা পথ এগিয়ে নিতে পারলেই কেল্লাফতে। সমাজের কোণে কোণে এখনও যেসব অন্ধকার, যেসব পুরুষতন্ত্রের বীজ লুকিয়ে রয়েছে তারও বিনাশ সম্ভব অচিরেই। আজকের দিনে প্রকাশিত গুগুলের এই অসাধারণ অ্যানিমেশনটি তৈরি করেছেন অ্যালিসা উইনান্স।

প্রসঙ্গত, ১৯০৮ সালে ৩ মে যুক্তরাষ্ট্রের শিকাগোতে সোশ্যাল ডেমোক্র্যাট নারী সংগঠনের উদ্যোগে সর্বপ্রথম আন্তর্জাতিক নারী সম্মেলন হয়। এরপর ১৯১০ সালে ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত হয় দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলন। ১৯১৪ সালে থেকে বেশ কয়েকটি দেশে ৮ মার্চ নারী দিবস হিসেবে উদযাপন শুরু করে। অতঃপর জাতিসংঘ ১৯৭৭ সালে এ দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা আহ্বান জানানোর পর থেকেই প্রতিবছরের ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়ে আসছে। তবে শুধু নারী দিবস উপলক্ষ্যেই নয়। দেশ তথা বিশ্বের বিশেষ বিশেষ দিনগুলিকে স্মরণ করে ওই দিন সেই উদ্দেশ্যে অভিনব অ্যানিমেশন তৈরি করে গুগল। তাই আজকের এই অ্যানিমেশন কোনও ব্যতিক্রম নয়। এবারে গুগলের বার্তা সমাজের নারীদের একে অপরের হাত ধরার। আরও বেঁধে বেঁধে থাকার।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।