‘৫-৮ লাখ আয়’! খবর পেয়েই অটোচালকের বিরুদ্ধে ব্যবস্থা

Auto Rickshaw : সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চর্চা শুরু হয়েছে এই ঘটনা নিয়ে। অনেকে এই চালকের উদ্যোগী মনোভাবের প্রশংসা করলেও, বৈধতা ও নিরাপত্তা নিয়ে প্রশ্নও উঠছে লাগাতার।

inscript
২ মিনিট
‘৫-৮ লাখ আয়’! খবর পেয়েই অটোচালকের বিরুদ্ধে ব্যবস্থা

মুম্বইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে (বিকেসি) আমেরিকান কনস্যুলেটের বাইরে এক অটোরিকশা চালক বুদ্ধি খাটিয়ে চমকপ্রদ ব্যবসা ফেঁদেছিলেন। দিনকয়েক আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ব্যবসার খবর। লেন্সকার্ট কর্তা রাহুল রূপানির লিঙ্কডইন পোস্টে উঠে আসে, এই অটোচালক প্রতি মাসে ৫ থেকে ৮ লাখ টাকা আয় করেন—একটিও যাত্রী না নিয়ে। শুধুমাত্র ভিসা আবেদনকারীদের ব্যাগ সুরক্ষিত রাখার প্রতিশ্রুতি দিয়ে। ব্যবসা যেমন দ্রুত জনপ্রিয় হয়েছিল, তেমনই মুম্বই পুলিশের হস্তক্ষেপে বন্ধ হয়ে গেল।

কী ভাবে আয় করতেন এই ব্যক্তি?

কনস্যুলেটে ভিসা ইন্টারভিউয়ের জন্য প্রতিদিন হাজার হাজার মানুষ আসেন, কিন্তু ব্যাগ বা ব্যক্তিগত জিনিসপত্র ভিতরে নিয়ে যাওয়া নিষিদ্ধ। কাছাকাছি কোনো অফিসিয়াল লকার না থাকায় আবেদনকারীরা পড়েন বিপাকে। এই সমস্যাকে সুযোগে পরিণত করেছিলেন এই অটো চালক। তিনি তার অটো পার্ক করতেন লাগোয়া জায়গায়। ভিসা আবেদনকারীদের বিনীত ভাবে বলতেন, “স্যার, ব্যাগ দিয়ে দিন, নিরাপদে রাখব। মাত্র ১০০০ টাকা!” জুটেও যেত গ্রাহক।

দিনে ২০-৩০ জন গ্রাহকের কাছ থেকে এইভাবে তিনি ২০,০০০ থেকে ৩০,০০০ টাকা আয় করতেন, যা মাসে ৫-৮ লাখ টাকায় পৌঁছত। ধনকুবের হর্ষ গোয়েঙ্কাও এই ‘ভারতীয় জুগাড়’-এর প্রশংসা করেছিলেন।

কেন পুলিশের হস্তক্ষেপ?

ভাইরাল পোস্টের পর মুম্বই পুলিশের নজরে আসে এই ব্যবসা। তদন্তে জানা যায়, এই চালক একা নন; আরও ১২ জন অটো চালক একই ধরনের সার্ভিস চালাচ্ছিলেন। তারা কাছাকাছি দোকানে বা অটোতে ব্যাগ রাখতেন, যা কোনো বৈধ লাইসেন্স ছাড়াই পরিচালিত হচ্ছিল। এক পুলিশ আধিকারিক জানান, “অটো চালকদের লাইসেন্স শুধু যাত্রী পরিবহনের জন্য, ব্যাগ সংরক্ষণের জন্য নয়। তাছাড়া কনসুলেট এলাকায় নিরাপত্তা বিষয়টি স্পর্শকাতর, তাই এমন কার্যকলাপে ঝুঁকি রয়েছে।” ফলে, পুলিশ এই সার্ভিস বন্ধ করে দিয়েছে বাধ্য হয়ে।

সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চর্চা শুরু হয়েছে এই ঘটনা নিয়ে। অনেকে এই চালকের উদ্যোগী মনোভাবের প্রশংসা করলেও, বৈধতা ও নিরাপত্তা নিয়ে প্রশ্নও উঠছে লাগাতার। একজন প্রত্যক্ষদর্শী লিখেছেন, “কনস্যুলেটে লকার সুবিধা আছে, তাহলে এই সার্ভিসের দরকার কী?” তবে যে যাই বলুক, এই ব্যক্তি যে সুযোগের সদ্ব্যবহার করতে অতি তৎপর তা বলাই বাহুল্য।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।