বড় সিদ্ধান্ত EPFO-র, শেষমেশ বাড়ল প্রভিডেন্ট ফান্ডের সুদের হার! কত লাভ হবে কর্মীদের?

EPF interest rate hiked : গত চার দশকের মধ্যে সুদের হার সবচেয়ে নিম্নস্তরে নেমে যায় গত বছরের মার্চ মাসে, জানুন বিগত কয়েক বছরে কখন কত ছিল সুদের হার

inscript
২ মিনিট
বড় সিদ্ধান্ত EPFO-র, শেষমেশ বাড়ল প্রভিডেন্ট ফান্ডের সুদের হার! কত লাভ হবে কর্মীদের?

আসলের থেকে সুদের প্রতি টান মানুষের চিরকালই বেশি। এমনিতেই রেপো রেট বাড়লেই ঠিক কতটা সুদ বাড়ল, কোথায় কীভাবে টাকা রাখলে বেশি সুদ পাওয়া যাবে, এই সব বিষয়ে আকছার আলোচনা চলে। প্রভিডেন্ট ফান্ড শব্দটার সঙ্গে কমবেশি সকলেই পরিচিত। চাকরি জীবনের শুরু থেকে অল্প অল্প করে টাকা জমানোর জায়গা এটাই। বেশিরভাগ ক্ষেত্রেই এতে একটা পরিমাণ টাকা কর্মীর মাসিক বেতন থেকে কাটা যায়, আর একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আসে উক্ত কোম্পানির তরফে। প্রতি মাসের নির্দিষ্ট তারিখে জমা পড়ে ফান্ড, আর এই ফান্ডের ওপর নির্ধারণ করা হয় সুদের হার।

এই প্রভিডেন্ট ফান্ড হল খানিকটা অন্ধের যষ্ঠির মতো। ধরা যাক, তড়িঘড়ি টাকার প্রয়োজন, ব্যাংকের ফিক্সড ডিপোজিট ভাঙতে গেলে অনেক ক্ষতি হয়ে যাবে, ঠিক সেই সময় ভরসা এই প্রভিডেন্ট ফান্ড। প্রয়োজনে নির্দিষ্ট পরিমাণ টাকার জোগাড় করতে এটাই বড় ভরসা কর্মজীবীদের। সম্প্রতি সেই প্রভিডেন্ট ফান্ড নিয়েই সামনে এসেছে একটি খুশির খবর। গতকাল অর্থাৎ মঙ্গলবার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের (ইপিএফও) এর বৈঠকে ইপিএফের সুদের হার কিছুটা বাড়ানো হল, বলেই জানানো হয়েছে।

সূত্রের খবর, গত চার দশকের মধ্যে সুদের হার সবচেয়ে নিম্নস্তরে নেমে যায় গত বছরের মার্চ মাসে।২০২১-২২ অর্থ বছরে ইপিএফের সুদের হার কমিয়ে ৮.১ শতাংশ করেছিল ইপিএফও। এর আগে এতটা সুদের হার শেষ কমেছিল সেই ১৯৭৭-৭৮ সালে। তখন সুদের হার ছিল আট শতাংশ। এবার সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ সিদ্ধান্ত নিয়েছে যে, ২০২২-২৩ অর্থবর্ষে ইপিএফে ৮.১৫ শতাংশ সুদ প্রদান করা হবে।

প্রসঙ্গত, ২০২০ সালের মার্চে ইপিএফে সুদের হার কমিয়ে ৮.৫ শতাংশ করে দিয়েছিল ইপিএফও। যা সাত বছরের সর্বনিম্ন স্তরে ঠেকেছিল। তার পরের বছর আরও কমে সেটাই হয় ৮.১ শতাংশ, যা চার দশকের রেকর্ড পতন। এর আগে, ২০১৮-১৯ অর্থবর্ষে সুদের হার ছিল ৮.৬৫ শতাংশ। ২০১৬-১৭ এবং ২০১৭-১৮ অর্থবর্ষেও সুদের হার ৮.৬৫ শতাংশ ছিল। ২০১৫-১৬ অর্থবর্ষে ছিল ৮.৮ শতাংশ। ২০১৩-১৪ এবং ২০১৪-১৫ অর্থবর্ষে ৮.৭৫ শতাংশ ছিল। ২০১২-১৩ অর্থবর্ষে ছিল ৮.৫ শতাংশ। যা ২০১১-১২ অর্থবর্ষে ৮.২৫ শতাংশ ছিল।

আসুন জেনে নেওয়া সম্প্রতি এই সুদের হার বৃদ্ধি পাওয়ায় ঠিক কতটা লাভ হবে?

আগের থেকে মোট জমানো অর্থের ওপর ০.৫ শতাংশ চক্রবৃদ্ধি সুদের হারে নির্ধারিত হবে এই অর্থ। অর্থাৎ মোট মূল্য ১০০ টাকা হলে তার ওপর যে সুদের হার এতদিন ছিল ৮.১ টাকা সেটাই বেড়ে হল ৮.১৫ টাকা। এটাই ১০০০ টাকার ক্ষেত্রে ৮১০ থেকে বেড়ে ৮১৫ হবে। একইভাবে গুণিতকের হিসেবে বাড়বে মোট সুদের হারের প্রদেয় মূল্যের পরিমাণ।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।