সামনের মাসেই ৬০ হব! দেখা হলে তুমি আমায় চিনতে পারবে বাবা?

Father's day 2023: নিজের গলায় সুর ছিল না। গাইতে বললেই গাইতেন, কমরেড লেলিনের আহ্বান।

Kaberi Goswami
২ মিনিট
সামনের মাসেই ৬০ হব! দেখা হলে তুমি আমায় চিনতে পারবে বাবা?

প্রিয় বাবা,

আমার আট বছর বয়স পর্যন্ত বাবাকে পাই। আমি বাবু ডাকতাম। বাবা ছিলেন রেলের ইঞ্জিনিয়ার। গ্রুপ ডি-র সহকর্মীরা বাবাকে ব্যানার্জিবাবু বলে ডাকতেন। বাবার নাম মধুসূদন ব্যানার্জি। এই ৮ বছরের মধ্যেই বাবা আমায় সুশিক্ষা দিতে পেরেছিলেন, যেটা এখন বুঝতে পারি। ওই সময় দিল মহম্মদ জেঠু ছিল গ্রুপ ডি-র। বাবা প্রত্যেক বছর বিজয়াদশমী আর দোলে ওঁর কাছে আমায় সঙ্গে নিয়ে যেতেন। আমরা দু'জনেই জেঠুকে প্রণাম করতাম। আর জেঠু অপরাধীর মতো মুখ করে দাঁড়িয়ে থাকতেন কারণ বাবা ছিলেন ওঁর বস।

আমার আট বছর বয়স অবধি আমরা বর্ধমানে থাকতাম। প্রত্যেক পয়লা বৈশাখের সকালে বাবা আমাকে নিয়ে বেরোতেন। ওই সময় বর্ধমানের রাস্তাঘাটে অনেক ভিখিরি দেখা যেত। আমি আর বাবা ভিখিরিদের মিষ্টির প্যাকেট আর এক টাকা দিতে দিতে যেতাম। পুজোর সময় জামাকাপড় কিনে রাস্তার ধারের ছোট বাচ্চাদের দিতাম। বাবা কমিউনিস্ট পার্টি করতেন। প্রায়ই বাবা আমাকে সঙ্গে নিয়ে নানা মিটিংয়ে যেতেন। হরেকৃষ্ণ কোঙারকে কতবার দেখেছি। '৭০-৭১ সালে বা তার কিছু আগে বর্ধমানে কমিউনিস্ট পার্টির প্লেনাম হতো। তখন রাজা গোপালচারী, নাম্বুদিরিপাদ- আরও কত বড় বড় নেতাদের দেখেছি! মা বলত, "ওকে মিটিংয়ে, নেতাদের বাড়ি নিয়ে যাও কেন?" বাবার উত্তর, "মন তৈরি হবে।" মনে আছে, দেশহিতৈষীতে লাল কালির দাগ দেওয়া থাকত অবশ্যপাঠ্য অংশে। বাবা পড়িয়েছিলেন, আমি সুভাষ বলছি। রেডিও চালিয়ে আমায় শোনাতেন ভীমসেন যোশী। কেন? কান তৈরি হবে। নিজের গলায় সুর ছিল না। গাইতে বললেই গাইতেন, কমরেড লেলিনের আহ্বান।

আমাদের ওই কোয়ার্টারে কত লোক আসতেন ওই সময়ে। দুপুরে সবাই খাওয়াদাওয়া করত। মা একা হাতে রান্না করত।

বাবা মাত্র ৩৬ বছর বয়সে, ১৯৭২ সালে খাদ্যনালীর ক্যানসারে চলে যান। '৭১ সাল নাগাদ দেখেছি বাবার অফিসে টিফিন কেরিয়ার করে দুটো খাবার যাচ্ছে। কারণ প্ল্যাটফর্মে এক বৃদ্ধ দম্পতি থাকা শুরু করেছেন। আমি এসব দেখে বড় হয়েছি।

৫১ বছর হয়ে গেছে, বাবু তুমি আমাদের ছেড়ে চলে গেছ। সুখে দুঃখে আনন্দে তোমার সঙ্গে কথা বলি। পথও পেয়ে যাই। বাবু, এখনও আমি চোখ বুঁজলে দেখতে পাই ব্রেসলেট, ধুতি, শাহজাদা পাঞ্জাবি পরা তোমাকে। আমার সুপুরুষ বাবাকে। কবে দেখা হবে বাবু? আমার একটা জিনিস খুব মনে হয়, যখন দেখা হবে তখন কি তুমি আমায় চিনতে পারবে? কারণ তুমি ৩৬ আর আমি সামনের মাসে ৬০ হব।

লিখেছেন
Kaberi Goswami
Kaberi Goswami
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।