নামজাদা ৫ বিদেশি ব্র্য়ান্ডের মালিক আসলে 'দেশি', যেভাবে সাফল্য়কে ছিনিয়ে নিয়েছেন এই ভারতীয়রা

Piya Saha
২ মিনিট
নামজাদা ৫ বিদেশি ব্র্য়ান্ডের মালিক আসলে 'দেশি', যেভাবে সাফল্য়কে ছিনিয়ে নিয়েছেন এই ভারতীয়রা

ভারতীয়দের কাজের পরিধি গত কয়েক দশকে জেটগতিতে বেড়েছে। ট্যুইটারের নতুন সিইও পরাগ আগরওয়াল থেকে শুরু করে বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের মালিক- সবেতেই ভারতীয় মুখ। শুধু তাই নয় ভারতীয়দের অধীনে থাকা বিভিন্ন ব্র্যান্ড আজ বিশ্বের বাজার দাপিয়েও বেড়াচ্ছে। একজন ভারতীয় হিসেবে যা খুবই গর্বের বিষয়। আসুন জেনে নিই এমন ৫টি বিদেশি ব্র্যান্ডের কথা যা বর্তমানে একজন ভারতীয়ের মালিকাধীন।

হ্যামলেস - মুকেশ আম্বানি

২০১৯ সালের জুলাই মাসে মুকেশ আম্বানির রিলায়েন্স গোষ্ঠী হ্যামলেস নামক একটি ব্রিটিশ বহুজাতিক খেলনা প্রতিষ্ঠানকে কিনে নেয়। ভারতীয় মুদ্রায় নগদ ৬২০ কোটি টাকায় এই কোম্পানি কিনেছিলেন আম্বানি।বর্তমানে ভারতে এই সংস্থার ১০০টিরও বেশি স্টোর রয়েছে ।

রয়্যাল এনফিল্ড - আইশার মোটরস

রোড ট্রাভেলারদের প্রিয় এই মোটর বাইক কোম্পানি যে আসলে একটি ভারতীয় সংস্থার মালিকাধীন তা অনেকেরই অজানা। তবে বিভিন্ন ব্র্যান্ডের মত রয়্যাল এনফিল্ডের বেশ কয়েকবার হাতবদল হয়েছে। ১৯৯০ সালের পর ভারতীয় কোম্পানি আইশার লিমিটেডের সাথে পথচলা শুরু করে জনপ্রিয় এই মোটর সাইকেল কোম্পানি। ১৯৯৩ সালে এই মোটর বাইক কোম্পানির ৬০ শতাংশ শেয়ার কিনে নেয় আইশার সংস্থা এবং ভারতেই এর উৎপাদন শুরু হয়।

জাগুয়ার - টাটা মোটরস

১৯২০ সালে যুক্তরাজ্যে জন্ম ব্রিটিশ ব্র্যান্ড জাগুয়ারের। বেশ কয়েকবার মালিকানা পরিবর্তন হয়েছে এই কোম্পানিরও। তবে ২০০৮ সালে ফোর্ড মোটরস কোম্পানির থেকে ২.৩ বিলিয়ন ডলারে জাগুয়ারকে কিনে নেন রতন টাটার সংস্থা টাটা মোটরস। ভারতের বাজারে অন্যতম দামী গাড়ি জাগুয়ারের সর্বনিম্ন মূল্য ৪৭ লক্ষ টাকা।

রেঞ্জরোভার - টাটা মোটরস

১৯৭৮ সালে লেল্যান্ডের মাধ্যমে যাত্রা শুরু করে রেঞ্জ রোভার। ২০০৮ সালে জগুয়ারের পাশাপশি ল্যান্ডরোভারকেও কিনে নেন টাটা মোটরস কোম্পানি।এর আগে বেশ কিছু সময় এই সংস্থা বিএমডব্লু এবং ফোর্ড কোম্পানির মালিকাধীন ছিল। বর্তমানে ভারতের বাজারে এই গাড়ির দাম শুরু ৬৪ লক্ষ টাকা থেকে।

ম্যান্ডরিন ওরিয়েন্টাল - মুকেশ আম্বানি

এ'বছরের শুরুতে নিউইয়র্কের একটি বিলাসবহুল হোটেল ম্যান্ডরিন ওরিয়েন্টাল ৯৮ মিলিয়ন মার্কিন ডলারে কিনে নেন মুকেশ আম্বানির সংস্থা।। বর্তমানে এই হোটেলের ৭৩.৩৭% শেয়ার কিনে নিয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিয়াল ইনভেসমেন্ট অ্যান্ড হোল্ডিংস লিমিটেড ।

তথ্যসূত্র - স্কুপহুপ

লিখেছেন
Piya Saha
Piya Saha
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।