৯০০০ লাশ, শতাধিক গণকবর! যেভাবে কবরের শহর হয়ে উঠছে গাজা...

Gaza Mass Graves : এত লাশের গন্তব্য কোথায়? নতুন কবরের জন্য জায়গা তৈরি করতে পুরনো কবর খোঁড়া হচ্ছে আবার

inscript
২ মিনিট
৯০০০ লাশ, শতাধিক গণকবর! যেভাবে কবরের শহর হয়ে উঠছে গাজা...

যুদ্ধ গুঁড়িয়ে দিয়েছে গাজাকে। প্রতিদিন শয়ে শয়ে মানুষের মৃত্যু, শয়ে শয়ে লাশ! টানা ২৫ দিন পার করে ফিলিস্তিনিরা ধীরে ধীরে বুঝছেন, ইজরায়েল এবং হামাসের বিধ্বংসী যুদ্ধ কেবল তাদের প্রিয়জনদেরই নয়, স্বজনদের শেষকৃত্যের জায়গাও কেড়ে নিচ্ছে। গাজা শহরটাই আস্ত কবরখানায় পরিণত হয়েছে। লাশ চেনা যাচ্ছে না যাদের, তাঁদের ঠাঁই হচ্ছে গণকবরে। হাসপাতাল এবং মর্গজুড়ে কেবলই মৃত্যুর খবর।

শোকও যেন স্থবির হয়ে গিয়েছে। অবিরাম বোমাবর্ষণের মাঝে দাঁড়িয়ে স্বজনের অন্ত্যেষ্টিক্রিয়া করা, শোক করাও যেন অসম্ভবপর। এত লাশের গন্তব্য কোথায়? পুরনো কবর খোঁড়া হচ্ছে আবার, নতুন কবরের জন্য জায়গা তৈরি করতে পুরনো গর্তগুলোই আরও গভীর করে খোঁড়া হচ্ছে।

আত্মীয়রা দেহ দাবি করার আগেই উপচে পড়া মর্গগুলি হাসপাতালগুলিকে এই লাশগুলিকে কবর দিতে বাধ্য করেছে। স্বজন মারা গেলে শনাক্ত করার সম্ভাবনা বাড়ানোর জন্য ফিলিস্তিনি পরিবারগুলি বিশেষ ব্রেসলেট পরা শুরু করেছে। শিশুদের লাশ যাতে চেনা যায় তার জন্য বাচ্চাদের হাত ও পায়ে মার্কার দিয়ে নাম লিখে দিচ্ছেন বাবা-মা।

বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকাগুলির মধ্যে একটি হচ্ছে গাজা উপত্যকা। গত চার সপ্তাহ ধরে সেখানে ইজরায়েলের নিরলস বোমাবর্ষণ চলছে। অভাবনীয় হত্যাকাণ্ড দেখছে তামাম বিশ্ব। তিন হাজারেরও বেশু শিশু সহ ৯,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আরও কম করে ১৮০০ ফিলিস্তিনি নিজেদের বাড়িঘরের ধ্বংসস্তূপের নিচে আটকে আছে। এই আটকে থাকা মানুষদেরও অর্ধেক আবার শিশু।

ফিলিস্তিনিরা গাজা উপত্যকায় ইজরায়েলি বোমা হামলায় নিহত আত্মীয়দের মৃতদেহ দেইর আল-বালাহ শহরের একটি কবরস্থানেও সমাধিস্থ করছে। শুধু তো বাড়িঘর নয়, হাসপাতাল, শরণার্থী শিবিরেও বোমা পড়ছে। অকাতরে মরছে মানুষ। মানুষ কেবল সংখ্যা হয়ে যাচ্ছে রোজ। শিশুরা নিথর হয়ে যাচ্ছে রোজ। গণকবরে শুয়ে আছে শয়ে শয়ে ফিলিস্তিনির দেহ। যুদ্ধ না জেতা অবধি হামলা করবে ইজরায়েল, জানিয়েই দিয়েছে সে দেশের সরকার। জয়ের জন্য যে কোনও নৃশংসতার সীমা পেরিয়ে যেতেও দ্বিধা করবে না রাষ্ট্র। যুদ্ধ একদিন থামবে নিশ্চয়ই। কেবল গাজা ততদিনে হয়ে উঠবে পৃথিবীর বৃহত্তম কবরখানা।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।