ফেব্রুয়ারিতেই তাপমাত্রার পারদ ছুঁল ৪০ ডিগ্রি! বসন্তেই ভয়ংকর তাপপ্রবাহ দেখতে চলেছে ভারত?

India Heatwave Temperature 40 degree Gujarat : জাঁকিয়ে বসেছে ভয়ংকর গরম। ফেব্রুয়ারির মাঝপথেই দেশে তাপমাত্রার পারদ পেরল ৪০ ডিগ্রি!

inscript
২ মিনিট
ফেব্রুয়ারিতেই তাপমাত্রার পারদ ছুঁল ৪০ ডিগ্রি! বসন্তেই ভয়ংকর তাপপ্রবাহ দেখতে চলেছে ভারত?

মাত্র কয়েকদিন আগের কথা। উত্তর ভারত জুড়ে বিভিন্ন রাজ্যে তাপমাত্রা এক ধাক্কায় অনেকটা নেমে গিয়েছিল। মোটা কম্বল, সোয়েটারেও সেই শীত বাঁধ মানছিল না। উত্তর পশ্চিমাঞ্চলের অনেক জায়গাতেই রীতিমতো বরফ পড়তে শুরু করে। রাজস্থান, পাঞ্জাবের বেশকিছু জায়গায় তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায়। মাত্র কয়েকদিন যেতে না যেতে কয়েনের উল্টো পিঠও দেখতে পেল ভারত। এবার তীব্র শীত নয়, জাঁকিয়ে বসেছে ভয়ংকর গরম। ফেব্রুয়ারির মাঝপথেই দেশে তাপমাত্রার পারদ পেরল ৪০ ডিগ্রি!

২০২৩-এর ফেব্রুয়ারি। সাধারণত এই সময়টায় শীত একটু একটু করে বিদায় নেয়। তাপমাত্রাও অল্প বাড়ে। গ্রীষ্মের আগে গোটা ভারতে আগমন হয় বসন্তকালের। না গরম না ঠাণ্ডা – এরকম একটা আবহাওয়াই এতদিন দেখে এসেছি আমরা। কিন্তু সেই চেনা ছবিটাই দিনকে দিন বদলে যাচ্ছে। ফেব্রুয়ারি থেকেই অনেককে বাড়িতে পাখা চালাতে হয়েছে। রুমাল বের করে মুছতে হয়েছে ঘাম। সাম্প্রতিক রিপোর্ট অবশ্য সমস্ত কিছুকে ছাপিয়ে গেল।

ইন্ডিয়া মেটেরোলজিকাল ডিপার্টমেন্ট বা IMD সূত্রে জানা গিয়েছে, চলতি বছরে ফেব্রুয়ারির মাঝখানেই তাপমাত্রা ব্যাপক হারে বেড়ে গিয়েছে। গুজরাত, মহারাষ্ট্রের উপকূলবর্তী এলাকায় তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রির অঙ্ক ছুঁয়েছে। IMD জানিয়েছে, ফেব্রুয়ারিতে গুজরাতের ভূজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৩ ডিগ্রি সেলসিয়াস। এর জেরে গত ১২ বছরের রেকর্ড কার্যত ভেঙে গিয়েছে। এর আগে ২০১৭-র ফেব্রুয়ারিতে ভূজের তাপমাত্রা হয়েছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। মহারাষ্ট্রের উপকূলবর্তী এলাকায় পারদ পৌঁছেছে ৩৭-৩৮ ডিগ্রির ঘরে। সব মিলিয়ে এই মরসুমের প্রথম প্রখর গরমের সামনে পড়ল ভারত।

এখানেই প্রমাদ গুনছেন অনেকে। ফেব্রুয়ারির এই সময়ে ভূজের স্বাভাবিক তাপমাত্রা থাকার কথা ৩০ ডিগ্রি সেলসিয়াস। তার জায়গায় প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াস বেশি! ফেব্রুয়ারি মাসেই যদি এমন তাপমাত্রার কামড় হয়, তাহলে বাকি সময়টা কী হবে? এখনও তো গ্রীষ্মকাল আসেনি। তাহলে তার আগে থেকেই তাপপ্রবাহের খেল শুরু? গ্রীষ্ম এলে ভয়ংকর তাপপ্রবাহের কবলে পড়বে গোটা দেশ? সেই আশঙ্কার কথাই বারবার ভাবছেন আবহাওয়াবিদরা। গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে যত দিন যাবে, তাপমাত্রার এমন খামখেয়ালিপনা আরও বাড়বে, বলছেন বিশেষজ্ঞরা।

তবে IMD জানিয়েছে, এখনকার এই অস্বাভাবিক তাপমাত্রার পেছনে আরও একটি কারণ রয়েছে। সেটি একটি উচ্চচাপ বলয়। এই মুহূর্তে ভারতের উত্তর-পশ্চিম দিকে সেটির অবস্থান। আর তার জন্য গরম হাওয়া প্রবল বেগে ওই বলয়ের ভেতর ঢুকছে। জলবায়ু বিজ্ঞানের স্বাভাবিক নিয়ম অনুযায়ীই এমনটা ঘটছে। এর জন্যই ওই বিশেষ জায়গায় গরম আরও বেড়েছে।

IMD আরও জানিয়েছে, এই মুহূর্তে কোনও পশ্চিমী ঝঞ্ঝা নেই। মূলত শুষ্ক আবহাওয়া থাকলেও দেশের বিভিন্ন জায়গায় হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। দিল্লি, ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশে সেই সম্ভাবনা আছে। এছাড়াও লাদাখ এবং সংলগ্ন অঞ্চলে হালকা তুষারপাতের সম্ভাবনাও রয়েছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।