শিশুদের বড় বিপদের সংকেত দিচ্ছে মাঙ্কিপক্স, আবার নতুন ভাইরাস-আতঙ্ক ভারতে?

ইতিমধ্যেই চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে, শিশুদের ওপর মাঙ্কিপকের প্রভাব কতটা ভয়াবহ হতে পারে এবং তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা কতটা।

Madhurima Pattanayak
৩ মিনিট
শিশুদের বড় বিপদের সংকেত দিচ্ছে মাঙ্কিপক্স, আবার নতুন ভাইরাস-আতঙ্ক ভারতে?

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির মধ্যে ভারতেই (কেরল) প্রথম ধরা পড়েছিল মাঙ্কিপক্স। ফের কেরলেই ১৮ জুলাই মাঙ্কিপক্সের দ্বিতীয় ঘটনা নজরে আসে। একত্রিশ বছর বয়সি সেই আক্রান্ত ব্যক্তি দুবাই থেকে গত ১৩ জুলাই কেরলে এসে পৌঁছেছিলেন। ইতিমধ্যেই চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে, শিশুদের ওপর মাঙ্কিপকের প্রভাব কতটা ভয়াবহ হতে পারে এবং তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা কতটা।

অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক‍্যাল সায়েন্স বা এমস-এর ডিপার্টমেন্ট অফ মেডিসিনের অধ্যাপক প্রফেসর পীযূষ রঞ্জন এএনআই-কে একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, "শিশুদের ক্ষেত্রে গুরুতর প্রভাব দেখা যাতে পারে মাঙ্কিপক্সে আক্রান্ত হলে।"

মাঙ্কিপক্সের ভাইরাস সাধারণত ছড়াতে পারে ইঁদুরজাতীয় প্রাণী, কাঠবেড়ালি, বাঁদর, এমনকী, মাঙ্কিপক্সে আক্রান্ত কুকুরের থেকেও। হু-এর বক্তব্য অনুযায়ী, মাঙ্কিপক্স যৌন সংসর্গ, বিশেষ করে সমকামী পুরুষদের মধ্যে যৌন সংসর্গের মাধ্যমে সবচেয়ে বেশি ছড়ায়। আক্রান্ত ব্যক্তির ত্বকে দেখা যাওয়া ফুসকুড়ি, তার ত্বকের চামড়া, বা দেহরস থেকে ছড়াতে পারে মাঙ্কিপক্স।

কোভিডের ক্ষেত্রে যেমন অনেক সময়েই রোগের লক্ষণ দেখা যায় না, মাঙ্কিপক্সের ক্ষেত্রে একটি সুরাহা হলো মাঙ্কিপক্সে আক্রান্ত হলে দেহে তার স্পষ্ট লক্ষণ ফুটে ওঠে। সেক্ষেত্রে শিশুরা, এমনকী, বড়রাও যাতে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসতে না পারে, সেই দিকে খেয়াল রাখা উচিত। এছাড়া উচিত ইঁদুর, কাঠবেড়ালি, বা বাঁদরের থেকে দূরে থাকা।

"তবে শিশুদের ক্ষেত্রে রোগের ভয়াবহতা বেশি হলেও, তাদের মাঙ্কিপক্সে আক্রান্ত হওয়ার আশঙ্কা কম। তাই চিন্তার বিশেষ কারণ নেই।" পাশাপাশি এমনটাও জানিয়েছেন ড. পীযূষ রঞ্জন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মাঙ্কিপক্স আতঙ্কের আঁচ ভারতেও, যৌন সম্পর্ক থেকেই সংক্রমণ? চিন্তায় চিকিৎসকরা

মাঙ্কিপক্স সম্পর্কে আরও বেশি গবেষণার প্রয়োজন। এ-বিষয়ে আন্তর্জাতিক স্তরে আলোচনার আয়োজন করা হবে পরের সপ্তাহে।

এএনআই সূত্রেই জানা যাচ্ছে, পীযূষ রঞ্জন জানিয়েছেন, মাঙ্কিপক্সের লক্ষণ চিকেন পক্স বা স্মল পক্সের মতোই। "রোগের শুরুতে রোগীর জ্বর দেখা যাবে, পাশাপাশি শরীরের লিম্ফ নোডগুলিও ফুলে স্থূল হয়ে উঠবে। এক থেকে পাঁচ দিনের মধ্যেই মুখ, হাতের পাতা ও পায়ের চেটোতে স্মল পক্স বা চিকেন পক্সে দেখা যাওয়া ঢুলি বা ফুসকুড়ির মতো দেখা যেতে পারে। তবে চোখের কর্নিয়াতে যদি ফুসকুড়ি দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু অন্ধত্বের দিকে এগোতে পারে শিশু", এএনআই-কে জানিয়েছেন পীযূষ রঞ্জন।

কিন্তু হাত ও পা ছাড়াও, যৌনাঙ্গ এবং পায়ুতেও ফুসকুড়ির মতো দেখা দিচ্ছে। চিকিৎসকদের বক্তব্য, যৌনাঙ্গ এবং পায়ুতেও ফুসকুড়ি দেখে অনেকেরই মনে হতে পারে রোগী হারপিস বা সিফিলিসে আক্রান্ত।

আইসিএমআর-ন্যাশালান ইনস্টিটিউট অফ ভাইরোলজির (পুনে) বিজ্ঞানী ড. প্রজ্ঞা যাদব 'দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস'-কে একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে জানিয়েছেন, "মাঙ্কিপক্সে আক্রান্ত হওয়ার সবচেয়ে বেশি আশঙ্কা রয়েছে শিশু, গর্ভবতী মহিলা, ডায়বেটিসে আক্রান্ত ব্যক্তি এবং যাদের রোগ-প্রতিরোধ ক্ষমতা কম, তাঁদের।"

'প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া' বা পিটিআই সূত্রে জানা যাচ্ছে, হু-এর দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক অধিকর্তা ড. পুনম ক্ষেত্রপাল সিং জানিয়েছেন, ইতিমধ্যেই দক্ষিণ-পূর্ব-এশিয়া সতর্ক হয়ে গেছে মাঙ্কিপক্সের সংক্রমণ রুখতে। তার জন্য দ্রুত রোগ নির্ণয় এবং যথাযথ পদক্ষেপও নেওয়া হচ্ছে, জানিয়েছেন তিনি। ১২ জুলাই আরব থেকে আসা এক উড়ানে এক মাঙ্কিপক্স-আক্রান্ত পঁয়ত্রিশ বছর-বয়সি পুরুষ কেরলে পৌঁছন, ১৪ জুলাই নিশ্চিত করা হয়, সেই ব্যক্তি মাঙ্কিপক্সে আক্রান্ত। ততদিন পর্যন্ত কিন্তু মাঙ্কিপক্সের ঘটনা অন্তত ভারতে দেখা যায়নি। আর সেই ঘটনার পরে কেরল-সহ পাঁচটি রাজ্যে সতর্কতা জারি হয়।

ইতিমধ্যেই সমগ্র বিশ্বে মোট ৬০০০ জন মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন তিনজন। ২০২২ সালের শুরু থেকে এ-পর্যন্ত মোট ষাটটি দেশে ছড়িয়ে পড়েছে মাঙ্কিপক্স। মাঙ্কিপক্সের বেশিরভাগ ঘটনাই দেখা গিয়েছে ইউরোপের দেশগুলিতে, আর তার পরেই রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেখতে গেলে, ছিয়াশি শতাংশ ঘটনাই দেখা গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রে মাত্র ১১ শতাংশ ঘটনা দেখা গিয়েছে। তবে কেবল ইউরোপ বা মার্কিন যুক্তরাষ্ট্রই নয়, ইতিমধ্যেই মাঙ্কিপক্স ইংল্যান্ড এবং আফ্রিকার একাধিক দেশে। আফ্রিকার নাইজেরিয়া, কঙ্গো, মধ্য আফ্রিকা তো বটেই রোগ ছড়িয়েছে পূর্ব ভূমধ্যসাগরীর দেশগুলিতেও।

রয়টার্স সূত্রে জানা যাচ্ছে, ইউরোপীয় কমিশন অতিরিক্ত চুয়ান্ন হাজার মাঙ্কিপক্সের ভ্যাকসিন ডোজে়র ব্যবস্থা করেছে। এবং তার আগে প্রাথমিকভাবে এক লক্ষ দশ হাজার ভ্যাকসিন ডোজে়র ব্যবস্থা হয়েছিল। মাঙ্কিপক্সের এই ভ্যাকসিনগুলোর নির্মাতা বেভেরিয়ান নর্ডিক নামের এক বায়োটেক সংস্থা, যাদের মূল অফিস ডেনমার্কে।

তাহলে কোভিডের মতোই মাঙ্কিপক্সেরও কি বিশ্বব্যপী ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে? আশার বিষয় হলো, কোভিডের মতো করে সহজে ছড়াতে পারে না মাঙ্কিপক্স। এই রোগে আক্রান্ত হলে কোনও দীর্ঘকালীন শারীরিক প্রভাবও থাকে না রোগীর শরীরে। সাধারণত কিছু দিনের মধ্যেই সেরে যায়। সাবধানতা অবলম্বন করলেই এর সংক্রমণ অনেকাংশে কমানো সম্ভব।

ড: পুনম ক্ষেত্রপাল সিং আরও জানাচ্ছেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার যে সমস্ত দেশে ইতিমধ্যেই মাঙ্কিপক্স ভাইরাসের সংক্রমণের ঘটনা নজরে এসেছে, সেই দেশগুলিতে মাঙ্কিপক্স-জনিত যে আশঙ্কাগুলি দেখা যেতে পারে, তার জন্য ইতিমধ্যেই কড়া পদক্ষেপ নেওয়া শুরু করেছে হু। মাঙ্কিপক্স আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলে কী ভাবে তার মোকাবিলা করা হবে, হু তার জন্যও প্রস্তুত।

তবে মাঙ্কিপক্সের লক্ষণ শরীরে দেখতে পেলেই, সঙ্গে সঙ্গে নিজেকে আলাদা করে নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আর যাই হোক, কোভিডের মতো এই রোগ কথা বলার সময়, বা হাঁচি-কাশির সময় বের হওয়া ড্রপলেটের মাধ্যমে ছড়াতে পারে না।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

করোনা সেরে গেলেও পিছু ছাড়ছে না ক্লান্তি! লং কোভিড নিয়ে নতুন গবেষণায় কী জানা গেল?

Long COVID: করোনা সংক্রমণ থেকে সুস্থ হওয়ার পরেও অনেকের শরীরে থেকে যাচ্ছে ক্লান্তি, শ্বাসকষ্ট ও স্মৃতিশক্তির সমস্যা। লং কোভিড নিয়ে নতুন মার্কিন গবেষণায় দেখা গেল, তিন বছরে প্রায় অর্ধেক রোগীর উপসর্গ কমেছে এবং এক-চতুর্থাংশ সম্পূর্ণ সুস্থ হয়েছেন। কিন্তু কোন ধরনের উপসর্গ থাকলে সুস্থ হওয়ার সম্ভাবনা বেশি? কী বলছে গবেষণা?

কলকাতা বন্দরে উদ্ধার সাড়ে ১৩ কোটি টাকার ই-সিগারেট, শরীরের কী কী ক্ষতি করে এই ইলেকট্রনিক সিগারেট?

E-Cigarette Side Effects: কলকাতা বন্দরে প্রায় ৫৫ হাজার ই-সিগারেট উদ্ধার করেছে রাজস্ব গোয়েন্দা দফতর (DRI)। উদ্ধার হওয়া পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৩.৫ কোটি টাকা। ভারতে নিষিদ্ধ এই ইলেকট্রনিক সিগারেট শরীরের কী কী ক্ষতি করতে পারে?

ফ্যাটি লিভারের চিকিৎসায় DT-109 কতটা কার্যকর হতে পারে?

Fatty liver: ফ্যাটি লিভারের চিকিৎসায় DT-109 কতটা কার্যকর? অন্ত্রের ক্ষতিকর ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণ করে কীভাবে এই পরীক্ষাধীন ওষুধ লিভারের প্রদাহ কমাতে সাহায্য করে? প্রাণীর শরীরে আশাব্যঞ্জক ফল মিললেও মানুষের ক্ষেত্রে এর কার্যকারিতা ও নিরাপত্তা কি প্রমাণিত হয়েছে? ভবিষ্যতে কি গুরুতর ফ্যাটি লিভারের চিকিৎসায় নতুন দিশা দেখাতে পারবে DT-109?

ইউক্রেনকে বিসর্জন দিয়ে পুতিনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন ট্রাম্প?

Trump Putin relationship: ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠতা বর্তমান বিশ্বরাজনীতির জটিল সমীকরণকে নতুন করে নির্ধারণ করতে পারে?

বাংলার স্বাস্থ‍্যরক্ষায় সরকারি স্বাস্থ্যব‍্যবস্থা সংহত হওয়া জরুরি: অভিজিৎ চৌধুরী

Abhijit Chowdhury Interview: তিনি বাঙালির ‘লিভারের ডাক্তারবাবু’ বলেই সমধিক পরিচিত। দীর্ঘদিন সরকারি ক্ষেত্রে কাজ করেছেন। অবসরের পরেও জড়িয়ে রয়েছেন চিকিৎসা পরিষেবার সঙ্গে। সোনারপুরে গড়ে তুলেছেন ‘লিভার ফাউন্ডেশন’। সহযোদ্ধাদের সঙ্গে মিলে তাঁর পরবর্তী স্টেশন ‘স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়’।

হঠাৎ হৃদযন্ত্র বন্ধ হলে কী করবেন? নানা পাটেকরের মৃত্যুর পর জেনে নিন CPR-এর জরুরি নিয়ম

How to perform CPR: ধরুন, হঠাৎ কেউ জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলেন। ডাকলেও সাড়া দিচ্ছেন না, স্বাভাবিকভাবে শ্বাসও নিচ্ছেন না। এমন অবস্থায় আতঙ্কিত হয়ে দাঁড়িয়ে থাকার সময় নেই। তাহলে, কী করবেন তখন?

থালায় খাবার, নাকি বিষ? খাদ্যব্যবস্থার ভিতরে যেভাবে ঢুকছে কীটনাশক ও কর্পোরেট নিয়ন্ত্রণ

Poison on the Plate: বায়ার-মনসান্টো ও সিনজেনটার মতো 'বিগ সিক্স' কর্পোরেটের নিয়ন্ত্রণে চলে গিয়েছে বিশ্বের বীজ বাজার। ২০২৩ সালে ভারতে ১০,৭৮৬ জন খাদ্য উৎপাদক কৃষক ও কৃষিশ্রমিকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। ২৮ শতাংশ খাদ্য নমুনায় কীটনাশকের অবশিষ্টাংশ পাওয়া যাচ্ছে। কৃষিকাজে ব্যবহৃত গ্লাইফোসেটকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ক্ষতিকারক ‘সম্ভাব্য কার্সিনোজেন’ হিসেবে স্বীকৃতি দিয়েছে, তবুও এর ব্যবহার থামেনি। অন্যদিকে, প্রচারের অন্তরালে সিকিম আমাদের দেশের প্রথম শতভাগ জৈব কৃষির রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছে। সারা বিশ্বজুড়ে কৃষিবিদ বন্দনা শিবার ‘পয়জন-ফ্রি ফুড অ্যান্ড ফার্মিং ২০৩০’ অভিযানের ডাক আমাদের খাবারের থালাকে বিষমুক্ত করার আহ্বান জানাচ্ছে।

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।