ফাঁকা স্টেডিয়ামেই ওয়ার্ল্ড কাপের উদ্বোধনী ম্যাচ! এরই নামে 'আচ্ছে দিন'?

ICC World Cup 2023: একি! দর্শকাসনে লোক কোথায়? ১ লক্ষ ৩০ হাজার দর্শকের থাকার কথা যে ম্যাচে, সেখানে মাত্র কয়েক হাজার আসনও পূর্ণ হল না!

Sohini Das
৪ মিনিট
ফাঁকা স্টেডিয়ামেই ওয়ার্ল্ড কাপের উদ্বোধনী ম্যাচ! এরই নামে 'আচ্ছে দিন'?

আটচল্লিশ পেরিয়ে উনপঞ্চাশ বছরে পা দিল আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ইতিহাস। ১৩তম ক্রিকেট বিশ্বকাপের আসর এবার ভারতে। সেই নিয়ে উত্তেজনা তুঙ্গে। তবু উদ্বোধনী ম্যাচে ভরল না দর্শকাসন। প্রায় দশর্কশূন্য মাঠেই ব্যাটে ঝড় তুলল দুই দল। টিভির ওপারে দর্শক থাকলেও গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়াম যেন প্রথম দিনে ধূ ধূ মাঠ।

এক নয়, দুই নয়, চার বছর পর পর আসে ক্রিকেটের এই মহাযুদ্ধ। স্বাভাবিক ভাবেই তা নিয়ে উত্তেজনার শেষ নেই ক্রিকেট ভক্তদের। এ বার আইসিসি (মেনস) ক্রিকেট বিশ্বকাপের আসর আবার বসেছে ভারতে। ফলে তা যে কেকের উপর অতিরিক্ত চেরি বলাই বাহুল্য। বহু আগে থেকেই মারপিট পড়ে গিয়েছে টিকিটের জন্য। মানুষ এখনও একটা বিশ্বকাপ ম্যাচের টিকিটের জন্য কার্যত আত্মহারা। বৃহস্পতিবার সূচি মেনেই শুরু হয়ে গিয়েছে ২২ গজের যুদ্ধ। ১৩তম ওডিআই বিশ্বকাপ। পৃথিবীর অন্যতম বৃহত্তম স্টেডিয়াম গুজরাতের মোতেরা তথা নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড। কিন্তু একি! দর্শকাসনে লোক কোথায়? ১ লক্ষ ৩০ হাজার দর্শকের থাকার কথা যে ম্যাচে, সেখানে মাত্র কয়েক হাজার আসনও পূর্ণ হল না!

আগে স্টেডিয়ামটির নাম ছিল সর্দার বল্লভভাই প্যাটেলের নামে। ২০২১ সালে স্টেডিয়ামের নাম থেকে সরে যায় বল্লবভাই প্যাটেলের নাম। তার জায়গায় এসে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর নামেই নামাঙ্কিত হয়, ভারতের তো বটেই, পৃথিবীর হবু বৃহত্তম স্টেডিয়াম। সেখানেই বৃহস্পতিবার মুখোমুখি হয়েছিল একবার করে বিশ্বকাপজয়ী দুই দল। উদ্বোধনী ম্যাচ বলে কথা। তবে আসন ভরল না একেবারেই। বিশ্বের অন্য়তম বৃহত্তম স্টেডিয়ামে টিমটিম করে জ্বলল মাত্র চারটি হাজার আসন। বাকি রইল ধূধূ মাঠ।

স্বাভাবিক ভাবেই ব্যাপারটি চোখে লেগেছে অনেকেরই। সোশ্যাল মিডিয়া থেকে এক্স-এর মতো মাইক্রোব্লগিং সাইটে অনেকেই প্রশ্ন তুলেছেন 'লোক কোথায়'? আরও এক ধাপ এগিয়ে অনেকে আবার সংশয়ও প্রকাশ করেছেন, বিশ্বকাপের আসরের জন্য ভারত আদৌ সঠিক জায়গা কিনা তা নিয়ে। তবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আগে যে জমকালো অনুষ্ঠানটি হয়ে থাকে, এবার সেটিও ছিল গড়হাজির। তবে বিশ্বকাপ ট্রফিটি সকলের সামনে প্রকাশ করতে এদিন স্টেডিয়ামে হাজির ছিলেন ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকর স্বয়ং। তিনি এই টুর্নামেন্টের অ্যাম্বাসেডারও বটে। তবে সচিনের টানও মাঠমুখী করতে পারল না এদিন ক্রিকেটভক্তদের।

নিউজিল্যান্ড ও ইংল্যান্ড হেভিওয়েট দল হলেও ভারতে এই দুটি দলের জনপ্রিয়তা তেমন নয় বলেই মনে করছেন কেউ কেউ। তার উপর গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়াম আকারে বেশ দানবীয়। প্রায় ১ লক্ষ ৩০ হাজার দর্শক বসানোর ক্ষমতা রয়েছে সেখানে। আর বৃহস্পতিবারের ম্যাচে আসন ভরেছে মাত্র ৪ হাজার। মোতেরা স্টেডিয়ামের আকারের কারণেই হয়তো ব্যাপারটি আরও চোখে লেগেছে।

Legit a bigger crowd for the first World Cup game (also between these two teams, also in Ahmedabad) in 1996

  • আপনার জন্য আরও কিছু লেখা
ঘরের মাটিতে শুরু ১৩তম ক্রিকেট বিশ্বকাপ! ফিরে দেখা ২২ গজের যুদ্ধের ইতিহাস

ICC World Cup 2023: ২২ গজের এই মহাযুদ্ধ কিন্ত আজকের নয়। প্রায় ৪৮ বছর পেরিয়ে ৪৯-এ পা দিল আইসিসি মেনস ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। সব মিলিয়ে মোট ১২টি টুর্নামেন্ট।

— Daniel Brettig 🏏 (@danbrettig)

  • আপনার জন্য আরও কিছু লেখা
ক্রিকেটের শেষ ঈশ্বর, আমজনতার শেষ ভরসা সচিনই?

Sachin Tendulkar: সচিনও বহুদিন ৯৯-এর গেরোয় আটকে ছিলেন। তারপর ১০০তম সেঞ্চুরি। হাঁফ ছেড়ে বেঁচেছিল দেশ।

ইংল্যান্ডের মহিলা ক্রিকেটার ড্যানি ওয়াট তো প্রশ্নই করে বসেছেন সোশ্যাল ব্লগিং সাইট এক্স-এ। "ভিড় কোথায়?" সঙ্গে ফাঁকা দর্শকাসনের ছবিও ভাগ করে নিয়েছেন তিনি। ইংল্যান্ডের ক্রীড়া সাংবাদিক ড্যানিয়েল ব্রেটিগ ১৯৯৬ সালের বিশ্বকাপের একটি ভিস্যুয়াল শেয়ার করেছেন এক্স-এ। সেবারও ভারতেই বসেছিল বিশ্বকাপের আসর, এবং আহমেদাবাদের ওই স্টেডিয়ামই ছিল কানায় কানায় দর্শক-পূর্ণ। তবে কি ভারতীয়দের ক্রিকেট খেলার প্রতি আগ্রহ কমেছে নাকি ভারতে আসতে চাইছেন না দেশ-বিদেশের ক্রিকেট অনুরাগীরা। না, সেসব নয়। বরং এর জন্য ভারতীয় ভিসা পেতে দেরি হওয়ার মতো একাধিক সমস্যাকে সামনে আনা হয়েছে। মনে করা হচ্ছে, সেসব জটিলতার কারণেই ক্রিকেটপ্রেমীরা যথাসময়ে খেলা দেখতে আসতে পারেননি এ দেশে। যে কারণে ফাঁকা বিশ্বকাপের স্টেডিয়ামও। আর এর পরেই প্রশ্ন উঠেছে বিশ্বকাপের আয়োজক হিসেবে ভারত কতটা পাকাপোক্ত তা নিয়েও।

ব্যাপারটি নিয়ে বিসিসিআই সভাপতি জয় শাহকেও দুষেছেন অনেকে। উদ্বোধনী ম্যাচে স্টেডিয়ামে দর্শকাসন ভরানোর ব্যাপারটি কেন নিশ্চিত করতে পারেননি বিসিসিআই সভাপতি, উঠেছে প্রশ্ন। আর সেই দায় খানিকটা বর্তায় ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থার কাঁধেও।

Maybe it wouldn't have been this embarassing if you hadn't started ticket sales at the last minute repulsing fans who wanted to travel from NZ/ENG, hoarding tickets and then giving them away for free as a way to save face at the last minute.

You can build the biggest stadium.…

— Manya (@CSKian716)

বৃহস্পতিবার ম্যাচ শুরু হওয়ার সময় হুড়মুড়িয়ে স্টেডিয়ামে লোক ঢুকতে শুরু করলেও, পরে দেখা যায় এতসব হুড়োহুড়ি সবটাই ফাঁকি। কারণ স্টেডিয়ামের দর্শকাসন ভরেইনি প্রায় বলতে গেলে। এমনকী প্রচুর বিনামূল্যের টিকিটও বিতড়ন করা হয়েছিল আহমেদাবাদে। বেশ কয়েকটি ক্যান্সার আক্রান্ত শিশুদের সংস্থাকে আমন্ত্রণ জানানো হয়েছিল খেলা দেখার জন্য। খেলা দেখতে টেনে আনা হল মহিলাদেরও। 'তা সত্ত্বেও দর্শকাসন ফাঁকাই রইল অর্ধেকেরও বেশি। এত বড় স্টেডিয়াম জুড়ে ছড়িয়ে ছিটিয়ে বসার কারণে আরও যেন চোখে বিঁধল এই শূন্যতা।

ইংল্যান্ড- নিউজিল্যান্ড ম্যাচে ভারতীয়দের আগ্রহ কম হলেও বিদেশি দর্শকদের বেশি থাকার কথা ছিল স্টেডিয়াম জুড়ে। আর সেটাই হয়নি। আর তার জন্য ভারত সরকারের ভিসাগত জটিলতাকেই দুষেছেন বড় অংশ। স্বাভাবিক ভাবেই বিজেপি সরকারের বিদেশনীতি নিয়েও উঠে গিয়েছে প্রশ্ন। তবে প্রথম ম্যাচে দর্শক কম থাকলেও সামনে রয়েছে সমস্ত হাইভোল্টেজ ম্যাচ। সেই ম্যাচগুলিতে দর্শকাসন ভরবে বলেই আশাবাদী আয়োজকেরা। আগামী ৮ তারিখ এই ১৩তম বিশ্বকাপে প্রথম বার ময়দানে নামবে ভারত। উল্টোদিকে থাকবে পাঁচ বারের জয়ী অস্ট্রেলিয়া। সেই ম্যাচে যে দর্শকদের বসতে দেওয়ার জায়গা কম পড়বে, তা নিয়ে প্রায় নিঃসংশয় আইসিসি ও আয়োজক দেশের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই। এখন দেখার যে আদৌ তা হয় কিনা!

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।