Israel-Gaza War: যুদ্ধবিরতির প্রস্তাব পাশ রাষ্ট্রপুঞ্জে, কেন ভোট দিল না ভারত?

Israel-Hamas Conflict: রাষ্ট্রপুঞ্জে উত্থিত প্রস্তাবে নাকি ইজরায়েলের উপর সশস্ত্র প্যালেস্তিনীয় গোষ্ঠী হামাসের হামলার কথা উল্লেখ ছিল না। বিদেশ মন্ত্রক সূত্রের খবর, সে কারণেই ভোটদান থেকে বিরত থাকে ভারত।

Sohini Das
২ মিনিট
Israel-Gaza War: যুদ্ধবিরতির প্রস্তাব পাশ রাষ্ট্রপুঞ্জে, কেন ভোট দিল না ভারত?

যুদ্ধবিরতি প্রসঙ্গে ফের নিরপেক্ষ রইল ভারত। রাষ্ট্রপুঞ্জে যুদ্ধবিরতির প্রস্তাবে ভোটাভুটিতে আবারও অংশ নিল না তারা। ইউক্রেন-রাশিয়ার সময়েও একই ভূমিকা নিতে দেখা গিয়েছিল মোদির ভারতকে। এবারেও সেই ছবিটা বদলালো না। তা সত্ত্বেও শুক্রবার রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের অধিবেশনে পাশ হয়ে গেল গাজা ভূখণ্ডে অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাব। প্রায় এক মাস হতে যায়, গাজায় একের পর এক হামলা চালিয়েই যাচ্ছে ইজরায়েল। ইতিমধ্যেই সাড়ে ৬ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে গাজা সীমান্তে।

গোড়া থেকেই ইজরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সরব হয়ে এসেছে আরব দেশগুলি। তাদের তরফেইন রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করেছিল জর্ডান। প্রস্তাবের পত্রে ভোট দেয় ১২০টি সদস্য দেশ। বিপক্ষে ভোট দিয়েছেন ১৪টি দেশের প্রতিনিধিরা। ভারত-সহ ৪৫টি সদস্যরাষ্ট্র ভোটদানে বিরত ছিল।

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের সময়েও যুদ্ধবিরতির প্রস্তাব উঠেছিল রাষ্ট্রপুঞ্জে। সে সময় ভোটদানে বিরত ছিল ভারত। এবারও সেই একই রকম অবস্থান বজায় রাখল তারা। বিপক্ষ দেশগুলির মধ্যে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের মতো দেশগুলি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
গাজার ইন্টারনেট পরিষেবা ধ্বংস! বধ্যভূমিতে গণহত্যার পথে এগোচ্ছে ইজরায়েল?

Gaza Internet Destroyed : গাজায় বসবাসকারী মানুষ নিজেদের পরিবার বা বন্ধুদের সঙ্গে যোগাযোগ করতেই পারেননি, প্রিয়জন বেঁচে আছেন কিনা জানেন না অনেকেই।

রাষ্ট্রপুঞ্জে উত্থিত প্রস্তাবে নাকি ইজরায়েলের উপর সশস্ত্র প্যালেস্তিনীয় গোষ্ঠী হামাসের হামলার কথা উল্লেখ ছিল না। বিদেশ মন্ত্রক সূত্রের খবর, সে কারণেই ভোটদান থেকে বিরত থাকে ভারত। জর্ডনের ওই প্রস্তাবের সঙ্গে ‘হামাসের আক্রমণের’ প্রসঙ্গ সংযোজনের জন্য একটি সংশোধনী প্রস্তাব এনেছিল কানাডা। ভারতের তরফে সমর্থন করা হলেও সংশোধনী প্রস্তাবটি ভোটাভুটিতে খারিজ হয়ে যায়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
হামাসকে সুড়ঙ্গে শেষ করতে তৈরি ইজরায়েলের স্পঞ্জ বোমা! কী এই অভাবনীয় অস্ত্র?

Israel Hamas Sponge Bomb : টানেল নেটওয়ার্কের মাধ্যমে হামাসের বিরুদ্ধে লড়াই করার জন্য ইজরায়েল এই স্পঞ্জ বোমা তৈরি করছে বলে জানা গেছে।

রাষ্ট্রপুঞ্জে যুদ্ধবিরতির প্রস্তাবে সমস্ত দেশ একমত না হলেও, প্রায় সব কটি দেশই গাজার সাধারণ মানুষের উপর ভয়াবহ সন্ত্রাস ও নির্বিচার হামলার নিন্দা করেছে। যে ভাবে গাজা জুড়ে ভয়াবহ হিংসার ঘটনা ঘটে চলেছে লাগাতার, তা ঠিক নয় বলেই দাবি করেছে সবকটি দেশ। সবদিক থেকেই কার্যত অবরুদ্ধ করে ফেলা হয়েছে গাজাকে। প্রাথমিক ভাবে গাজায় খাদ্য, পানীয় জল ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছিল ইজরায়েল। আপাতত সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবাও। যাতে গাজায় কী ঘটছে, সেই খবর বাইরে না বেরোতে পারে। রাষ্ট্রপুঞ্জের প্রস্তাবে গাজার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ও আন্তর্জাতিক ত্রাণ পাঠাতে বাধা না দেওয়ার কথা বলা হয়েছে।

একই সঙ্গে রাষ্ট্রপুঞ্জে উঠেছে পণবন্দিদের অবিলম্বে ও নিঃশর্তে মুক্তির কথাও। আন্তর্জাতিক আইন মেনে পণবন্দিদের নিরাপত্তা, শারীরিক সুস্থতার দিকে নজর দেওয়া এবং তাঁদের সঙ্গে মানবিক আচরণ করারও আহ্বান জানানো হয়েছে দু-পক্ষের কাছেই।

তবে রাষ্ট্রপুঞ্জে যুদ্ধবিরতি প্রস্তাব পাশ হলেও শান্তি কি ফিরবে দুদেশের মধ্যে। থামবে কি ভয়াবহ এই রক্তক্ষয়ী যুদ্ধ? কিন্তু ইতিহাস বলছে অন্য কথা। অতীতে গাজা ও ওয়েস্ট ব্যাঙ্কে সেনা অভিযানের সময়ে অনেক বারই রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের গৃহীত প্রস্তাব উপেক্ষা করেছে ইজরায়েল। আসলে, সাধারণ পরিষদে গৃহীত কোনও প্রস্তাব মেনে চলার আইনি বাধ্যবাধকতা নেই রাষ্ট্রপুঞ্জের সদস্য দেশগুলির। তবে বিশ্বের অধিকাংশ দেশই সাধারণ পরিষদের সদস্য হওয়ায় কূটনৈতিক স্তরে গৃহীত প্রস্তাবগুলির যথেষ্ট গুরুত্ব রয়েছে। তবে ইজরায়েলের চূড়ান্ত আগ্রাসনের সামনে আদৌ সেই কূটনৈতিক প্রস্তাব গুরুত্ব পাবে কি না সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। ইতিমধ্যেই গাজায় বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। ফলে গাজার কোনও খবরাখবরই বাইরে পৌঁছতে পারছে না। এই পরিস্থিতিতে নতুন করে গাজা ধ্বংস করার কোন পরিকল্পনা আঁটছে, তা ঠাহর করা কঠিন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

‘সব নির্বাচনেই কারচুপি’, কেন এমন দাবি রাহুল গান্ধীর?

Rahul Gandhi election rigging claim: রাহুল গান্ধী কেন দাবি করলেন, ভারতের সব নির্বাচনেই কারচুপি হচ্ছে? নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কী প্রশ্ন তুলেছেন তিনি? সরকারবিরোধী মনোভাব বা অ্যান্টি-ইনকামবেন্সি কীভাবে ভোটের রাজনীতিতে কাজ করে? তাঁর অভিযোগের পক্ষে কী কী তথ্য ও প্রমাণ তুলে ধরা হয়েছে?

সিজেপির তিন দাবি, জ্ঞানেশ কুমার না সরলে ফের বড় আন্দোলন

Election Commission of India: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, নির্বাচন পরিচালনার পদ্ধতি এবং ২০২৩ সালের আইনের বৈধতা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে তিনটি গুরুত্বপূর্ণ দাবি জানিয়েছে সিজেপি। তাদের দাবির মধ্যে রয়েছে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ, নির্বাচন প্রক্রিয়া স্থগিত করা এবং ২০২৩ সালের নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত আইন প্রত্যাহার।

থানার গেটেই মারধর প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীরকে, সাধারণ মানুষ কতটা নিরাপদ?

Humayun Kabir: ঘটনার পর এখনও পর্যন্ত তিনি কোনো লিখিত অভিযোগ দায়ের করতে পারেননি বলেও জানিয়েছেন। তাঁর বক্তব্য, শারীরিক অসুস্থতার কারণে তখন অভিযোগ করা সম্ভব হয়নি। সুস্থ হয়ে তিনি লিখিত অভিযোগ করবেন।

দুই কমিশনারের আপত্তিতে ফের আলোচনায় সীমা খান্না, কমিশনে ঠিক কী দায়িত্ব তাঁর?

Seema Khanna and ECINet: ভোটার তালিকা ও ইসিআইনেট (ECINet) নিয়ে নির্বাচন কমিশনের অন্দরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। দুই নির্বাচন কমিশনারের আপত্তিতে সামনে এসেছে আইটি বিভাগের ভূমিকা এবং ডিরেক্টর জেনারেল (IT) সীমা খান্নার নাম। কে এই সীমা খান্না? নির্বাচন কমিশনে তাঁর দায়িত্ব কী? ভোটার তালিকা পরিচালনায় তাঁর ভূমিকা নিয়েই বা কেন উঠছে প্রশ্ন?

সরকারকে ৪ দিনের সময়সীমা বেধে দিল চা-শ্রমিকরা, ঠিক কী কী দাবি?

Dooars tea workers: ২২ সেপ্টেম্বর বকেয়া মজুরি ও অন্যান্য পাওনা মেটানোর দাবিতে হাঁটাপাড়া, ধুমচিপাড়া ও গারগান্ডার চা-শ্রমিকরা মুখ্যমন্ত্রীর কাছে পদযাত্রা শুরু করেন। একই দিনে তোর্সার প্রস্তাবিত ল্যান্ড পোর্ট প্রকল্পে ক্ষতিগ্রস্ত মানুষও জমি ও অধিকার রক্ষার দাবিতে পদযাত্রা করেন। দুই পদযাত্রাই পুলিশ আটকে দেয়।

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের অন্দরেই আপত্তি, ১০ মাসে দুই কমিশনারের ১৪ বার প্রশ্ন

Election Commission SIR: এসআইআর ঘিরে নির্বাচন কমিশনের অন্দরেই তৈরি হয়েছে মতপার্থক্য। গত ১০ মাসে দুই নির্বাচন কমিশনার ১৪ বার আপত্তি জানিয়েছেন বলে দাবি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে। ফর্ম ৬ বদল, ভোটার তথ্যভান্ডারের কেন্দ্রীয়করণ, পশ্চিমবঙ্গের আপিল এবং প্রযুক্তিগত ব্যবস্থাপনা নিয়েও উঠেছে একাধিক প্রশ্ন। ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় স্বচ্ছতা ও আইন মেনে চলার বিষয়টি ফের আলোচনায়।

হুথিরা যেভাবে স্থানীয় বিদ্রোহী থেকে মধ্যপ্রাচ্যের শক্তিতে পরিণত হলো

Houthi Expansion in Yemen: ইয়েমেনে ফের কেন যুদ্ধের আশঙ্কা তৈরি হচ্ছে? হুথিরা কীভাবে স্থানীয় জায়দি আন্দোলন থেকে শক্তিশালী সামরিক-রাজনৈতিক শক্তিতে পরিণত হল? ইরানের সঙ্গে তাদের সম্পর্ক কতটা গভীর? মোখা ও হানিশ দ্বীপপুঞ্জ দখলের পর কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাব আল-মান্দাব? এই সংঘাতের প্রভাব কি শেষ পর্যন্ত বিশ্ব বাণিজ্য, জ্বালানি পরিবহণ ও মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে পড়বে?