আইআরসিটিসি কেলেঙ্কারি! লালুর পরিবারের বিরুদ্ধে কী কী অভিযোগ?

IRCTC Scam: বর্তমানে বিভিন্ন সমীক্ষায় দেখা গিয়েছে, তেজস্বী যাদব মুখ্যমন্ত্রী পদের দৌড়ে এগিয়ে আছেন। এই অবস্থায় তাঁর ও পরিবারের বিরুদ্ধে দুর্নীতি মামলায় চার্জগঠন নিঃসন্দেহে আরজেডির জন্য বড় ধাক্কা।

Tanvia Barua
৪ মিনিট
আইআরসিটিসি কেলেঙ্কারি! লালুর পরিবারের বিরুদ্ধে কী কী অভিযোগ?

দিল্লির রাউস অ্যাভেনিউ আদালতের রায় যেন বিহারের রাজনীতিতে নতুন ঝড় তুলল। বহু প্রতীক্ষিত আইআরসিটিসি দুর্নীতি মামলায় আদালত বৃহস্পতিবার জানিয়েছে, রাষ্ট্রের সাবেক রেলমন্ত্রী ও আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব, তাঁর স্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী এবং বর্তমান উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের বিরুদ্ধে দুর্নীতি, প্রতারণা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ প্রমাণসাপেক্ষে চার্জগঠন করা হলো। আদালতের স্পষ্ট বক্তব্য, “লালুপ্রসাদ যাদব এই ষড়যন্ত্রের মূল কাণ্ডারী ছিলেন।” সরকারি পদে থেকে ব্যক্তিস্বার্থে ক্ষমতার অপব্যবহার করেছেন বলে মনে করছে আদালত।

কী এই আইআরসিটিসি কেলেঙ্কারি?

২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে লালু প্রসাদ যাদব ছিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী। ২০০৫ সালে রেল মন্ত্রক সিদ্ধান্ত নেয়, আইআরসিটিসির রাঁচি ও পুরীর দুটি হোটেল বেসরকারি সংস্থার হাতে লিজে দেওয়া হবে। এজন্য দরপত্র আহ্বান করা হয়। এই হোটেলগুলির দায়িত্ব দেওয়া হয় সুজাতা হোটেল প্রাইভেট লিমিটেড নামের বিহারের একটি সংস্থাকে। সংস্থাটির মালিক ছিলেন বিজয় কোচর ও বিনয় কোচর। কিন্তু অভিযোগ, সেই সময়ে ‘সুজাতা গ্রুপ’-এর লিজ নেওয়ার মতো ক্ষমতা ছিল না। অথচ রেলের শর্ত এমনভাবে তৈরি করা হয় যে, শেষ পর্যন্ত ওই সংস্থার হাতেই হোটেলগুলি তুলে দেওয়া হয়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
রাহুলের যাত্রায় বিহারে কংগ্রেসের ভোটভাগ্য ফিরবে?

Voter Adhikar Yatra: এই যাত্রায় ভোট জালিয়াতির বিষয়টি প্রকাশ্যে এসেছে, মানুষের ইস্যুতে পরিণত হয়েছে। এক কংগ্রেস নেতা বলেন, "বছরের পর বছর কংগ্রেস বিহারে নিষ্ক্রিয় ছিল। রাহুল গান্ধীর যাত্রা এটিকে জাগিয়েছে।"

এই সময়েই পটনায় তিন একর জমি বিক্রি করে ‘সুজাতা হোটেল’। জমিটি কেনে ‘ডিলাইট মার্কেটিং প্রাইভেট লিমিটেড’ নামের একটি সংস্থা, যারা ওই জমির জন্য দেয় ১.৪৭ কোটি টাকা। আশ্চর্যের বিষয়, জমি বিক্রির কিছুদিন পরেই ‘সুজাতা হোটেল’ লিজে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করে এবং ২০০৬ সালে তারা পেয়ে যায় ১৫ বছরের জন্য আইআরসিটিসির বিএনআর রাঁচি এবং বিএনআর পুরী দুটি হোটেল চালানোর দায়িত্ব। পরে তদন্তে জানা যায়, ‘ডিলাইট মার্কেটিং’-এর মালিক ছিলেন আরজেডি সাংসদ প্রেমচন্দ্র গুপ্ত, যিনি লালুপ্রসাদ যাদবের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। ২০১৪ সালে প্রেমচন্দ্র তাঁর সংস্থাকে দেউলিয়া ঘোষণা করেন এবং সেই জমিটি বিক্রি করে দেন ‘লারা প্রজেক্ট এলএলপি’ নামের একটি সংস্থাকে মাত্র ৬৪ লক্ষ টাকায়।

সিবিআই জানিয়েছে, এই প্রক্রিয়ায় বাজার মূল্যের চেয়ে অনেক কম দামে ওই সংস্থাকে হোটেলগুলির দায়িত্ব দেওয়া হয়। বিনিময়ে লালু যাদবের পরিবারকে পটনার প্রাইম লোকেশনে একাধিক জমি ‘উপহার’ হিসেবে দেওয়া হয়েছিল। সংস্থাটির পক্ষ থেকে এই জমি হস্তান্তরের বিনিময়ে সরকারের কাছ থেকে নানা সুবিধা নেওয়া হয় বলেও অভিযোগ। তদন্তে উঠে এসেছে, লালুর স্ত্রী রাবড়ি দেবী এবং ছেলে তেজস্বী যাদবও ষড়যন্ত্রে জড়িত ছিলেন, কারণ তাঁদের নামে বা তাঁদের ঘনিষ্ঠদের নামে এই জমিগুলি রেজিস্ট্রি করা হয়েছিল। আদালত জানিয়েছে, তাঁরা 'ষড়যন্ত্রে সক্রিয় অংশগ্রহণকারী'।

আদালতের এই সিদ্ধান্তের সময়টিও তাৎপর্যপূর্ণ। কারণ, ৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে বিহার বিধানসভা নির্বাচন, এবং দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত এই মামলার চার্জগঠন করল সেই নির্বাচনের ঠিক কয়েক সপ্তাহ আগে। ফলে স্বাভাবিকভাবেই এর রাজনৈতিক অভিঘাত গভীর। নীতীশ কুমারের বিজেপি জোট এই সুযোগে আরজেডি-কে কোণঠাসা করতে চাইবে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। ইতোমধ্যেই বিজেপি নেতারা অভিযোগ তুলেছেন, যাদের হাতে বিহারের ভবিষ্যৎ, তারা দুর্নীতির জালে জড়িয়ে আছে। অন্যদিকে, আরজেডি শিবিরেও ক্ষোভ ও প্রতিবাদের সুর স্পষ্ট।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কেন বিহারের ভোটার তালিকায় 'নিবিড় সংশোধন' নিয়ে বিতর্ক?

Bihar: এই জরিপে উঠে এসেছে, বিহারের ৭১% এরও বেশি দলিত ভোটার, বিশেষ নিবিড় সংশোধন (SIR)-এ ভোটাধিকার হারানোর ভয় পাচ্ছেন।

আরজেডি নেতাদের বক্তব্য, এটা নিছকই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা, ভোটের আগে তাঁদের ভাবমূর্তি নষ্ট করতেই কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করা হচ্ছে। লালুপ্রসাদ যাদব সাংবাদিকদের বলেন, “আমরা নির্দোষ। আদালতের উপর আমাদের আস্থা আছে। বিজেপি ভোটের মুখে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে।” তেজস্বী যাদব এক্স-এ লিখেছিলেন, “কয়েক দিন আগে প্রচারে এসে অমিত শাহ বলেছিলেন, আমাকে নির্বাচনে লড়তে দেবেন না। এখন কেন্দ্রীয় সংস্থাগুলিকে কাজে লাগিয়ে সেই হুমকি কার্যকর করছেন।”

এই আইআরসিটিসি হোটেল দুর্নীতি মামলা প্রথম উঠে আসে ২০১৭ সালে, যখন সিবিআই আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করে। ২০১৮ সালে লালু, রাবড়ি ও তেজস্বীর নামে চার্জশিট দাখিল করা হয়। তবে এতদিন আদালতের প্রাথমিক শুনানি চলছিল। এবার আদালত চার্জগঠন করে জানিয়ে দিল তাঁদের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ আছে, তাই পূর্ণাঙ্গ বিচার প্রক্রিয়া শুরু হবে।

এই মামলা শুধু দুর্নীতির অভিযোগেই সীমাবদ্ধ নয়, বরং এটি বিহারের রাজনীতিতে লালুর পরিবারের ভাবমূর্তির পুনর্মূল্যায়নের সূচনা হতে পারে। লালুপ্রসাদ একসময় দেশের অন্যতম প্রভাবশালী রাজনীতিক ছিলেন, রেলমন্ত্রী থাকাকালীন ‘সস্তা টিকিট’ নীতিতে তিনি জনপ্রিয়তা পেয়েছিলেন। অন্যদিকে ১৯৯০-এর দশকের ‘চারা কেলেঙ্কারি’ মামলা, পরে ‘চাকরির বিনিময়ে জমি’ মামলাতেও তাঁর নাম জড়ায়। সেই সময় আরজেডি বিহারে রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়েছিল। কিন্তু সাম্প্রতিক বছরগুলিতে তেজস্বীর নেতৃত্বে দল আবার ঘুরে দাঁড়িয়েছে, যুব ভোটারদের মধ্যে নতুন করে সমর্থনও জুটেছে। বর্তমানে বিভিন্ন সমীক্ষায় দেখা গিয়েছে, তেজস্বী যাদব মুখ্যমন্ত্রী পদের দৌড়ে এগিয়ে আছেন। এই অবস্থায় তাঁর ও পরিবারের বিরুদ্ধে দুর্নীতি মামলায় চার্জগঠন নিঃসন্দেহে আরজেডির জন্য বড় ধাক্কা।

আদালতের রায় অনুযায়ী, এখন মামলার পরবর্তী ধাপ শুরু হবে। দোষ প্রমাণিত হলে লালুপ্রসাদ যাদব এবং তাঁর পরিবারের সদস্যদের সাত বছরের সশ্রম কারাদণ্ড বা যাবজ্জীবন জেল হতে পারে। পাশাপাশি, মোটা অঙ্কের জরিমানাও দিতে হতে পারে। তবে এর আগে তাঁরা উচ্চ আদালতে আপিল করতে পারবেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই মামলার প্রভাব শুধু আদালতেই সীমাবদ্ধ থাকবে না, বরং তা বিহারের ভোটবাক্সেও প্রতিফলিত হতে পারে। একদিকে দুর্নীতির অভিযোগে আরজেডি চাপে, অন্যদিকে সহানুভূতির ঢেউও উঠতে পারে বিশেষ করে গ্রামীণ ভোটারদের মধ্যে, যারা লালু প্রসাদ যাদবকে এখনও ‘গরিবের নেতা’ হিসেবে মনে রেখেছেন।

এখন বিহার বিধানসভা ভোটের দিনগণনা শুরু। ভোট হবে দু’দফায়, আর ফল প্রকাশ ১৪ নভেম্বর।তারই মধ্যে আইআরসিটিসি কেলেঙ্কারি মামলার এই নতুন মোড় বিহারের রাজনীতিকে আবারও সরগরম করে তুলেছে। আদালতের এই সিদ্ধান্ত ভোটের ফলাফলে কতটা প্রভাব ফেলবে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। ভোটের আগে এই আইনি ধাক্কা রাজনীতির অঙ্ককে কতটা পাল্টাবে, তা জানতেই এখন তাকিয়ে আছে গোটা দেশ।

লিখেছেন
Tanvia Barua
Tanvia Barua
7 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।