জেলে অবর্ণনীয় অত্যাচারের শিকার প্যালেস্টাইনের ম্যান্ডেলা মারওয়ান বারঘুতি

Marwan Barghouti: প্যালেস্টাইনের বন্দিদের অধিকার বিষয়ক সংস্থা আসরা মিডিয়া অফিস জানিয়েছে, আক্রমণের ফলে বারঘুতির চারটি পাঁজর ভেঙে গিয়েছে।

Tanvia Barua
২ মিনিট
জেলে অবর্ণনীয় অত্যাচারের শিকার প্যালেস্টাইনের ম্যান্ডেলা মারওয়ান বারঘুতি

ইজরায়েলের কারাগারে বন্দি প্যালেস্টাইনের নেতা মারওয়ান বারঘুতিকে কারারক্ষীরা মারধর করেছে বলে তাঁর পরিবার অভিযোগ করেছে। বারঘুতির ছেলে আরব বারঘুতি জানিয়েছেন, ১৪ সেপ্টেম্বর যখন তাঁর বাবাকে গানোত কারাগার থেকে মেগিদ্দো কারাগারে নিয়ে যাওয়া হচ্ছিল, তখনই ঘটনাটি ঘটে।

আরবের দাবি, কারাগার বদলের সময় আটজন ইজরায়েলি রক্ষী তাঁর বাবাকে ঘুষি, লাথি মারে। এমনকি তাঁকে মাটিতে ফেলে তাঁর মাথা, বুক ও পায়ে গুরুতর আঘাত করা হয়। এতে বারঘুতি কিছুক্ষণের জন্য অচেতন হয়ে পড়েন। পরে তাঁকে নতুন কারাগারে নিয়ে যাওয়া হয়, সেখানে কয়েকদিন তিনি হাঁটতেও পারছিলেন না। প্যালেস্টাইনের বন্দিদের অধিকার বিষয়ক সংস্থা আসরা মিডিয়া অফিস জানিয়েছে, আক্রমণের ফলে বারঘুতির চারটি পাঁজর ভেঙে গিয়েছে। তাঁদের মতে, এই ঘটনায় ইজরায়েলি কর্তৃপক্ষ আবারও দেখাল, বন্দিদের সঙ্গে কেমন অমানবিক আচরণ করা হয়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
যুদ্ধ শেষ! এখন কী পরিস্থিতি গাজায়?

Gaza Ceasefire: যুদ্ধবিরতির পরও গাজার ৫৩ শতাংশ এলাকা ইজরায়েলি সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে। এই সব অঞ্চলগুলিতে মানুষ ফিরেও যেতে পারছে না।

বারঘুতির পরিবার বলছে, এটি গত দুই বছরের মধ্যে তাঁর উপর চতুর্থ হামলা। তাঁকে প্রায়ই একা সেলে রাখা হয়। বিশেষ করে ২০২৩ সালের অক্টোবর মাসে গাজা যুদ্ধ শুরুর পর থেকে তাঁকে অন্য বন্দিদের সঙ্গে দেখা করার অনুমতি অবধি দেওয়া হয় না। অন্যদিকে ইজরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, “বারঘুতির সঙ্গে যা করা হয়েছে, তা নিয়ম মেনে করা হয়েছে। তিনি একজন খুনি, তাই তার সঙ্গে কঠোর আচরণ করা হবে।” তাঁর দাবি, নির্যাতনের খবরগুলো মিথ্যা এবং রাজনৈতিকভাবে প্রচারিত।

উল্লেখ্য, ৬৬ বছর বয়সি মারওয়ান বারঘুতি বহু বছর ধরে ইজরায়েলে বন্দি। তিনি প্যালেস্টাইনের রাজনৈতিক দল ফাতাহর নেতা। দ্বিতীয় ইন্তিফাদার সময় ইজরায়েল তাঁকে গ্রেফতার করে। এরপর তাঁকে কয়েকটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু প্যালেস্টাইনের অনেকেই তাঁকে জাতীয় প্রতিরোধের প্রতীক হিসেবে দেখে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
গাজায় প্রতি ৫২ মিনিটে একজন শিশুর মৃত্যু! সামনে এল যে তথ্য

Gaza Crisis: নিহতদের মধ্যে ১,০২৯ জনের বয়স এক বছরের নিচে, ৫,০৩১ জনের বয়স পাঁচ বছরের কম, আর ৪২০ জন শিশু যুদ্ধের মাঝেই জন্ম নিয়ে মারা গিয়েছে। ১,১০২ জন শিশু যুদ্ধের কারণে হাত বা পা হারিয়েছে।

বিশ্লেষকরা মনে করেন, বারঘুতি প্যালেস্টাইনিদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় নেতাদের একজন। তাঁর নাম প্যালেস্টাইনের ভবিষ্যৎ নেতৃত্বের সম্ভাব্য প্রার্থী হিসেবেও আলোচিত। তাই তাঁকে কারাগারে রেখে দেওয়া এবং মুক্তির তালিকা থেকে বাদ দেওয়ার মাধ্যমে ইজরায়েল রাজনৈতিকভাবে চাপ তৈরি করছে।

বারঘুতির ছেলে আরব বলেছেন, “ইজরায়েল চায় না বাবার মতো কোনো শক্তিশালী নেতা প্যালেস্টাইনে ফিরে আসুক। তাই তাঁকে বারবার নির্যাতন করা হচ্ছে।” মানবাধিকার সংস্থাগুলি এই ঘটনার তদন্ত দাবি করেছে। তারা বলছে, ইজরায়েলি কারাগারে প্যালেস্টাইনি বন্দিদের উপর নির্যাতন নতুন কিছু নয়, তবে বারঘুতির মতো একজন গুরুত্বপূর্ণ নেতার উপর হামলা এই ইস্যুকে আরও গুরুতর করে তুলেছে।

মারওয়ান বারঘুতির উপর এই হামলার ঘটনা আবারও মনে করিয়ে দিল, ইজরায়েলি কারাগারগুলিতে প্যালেস্টাইনের বন্দিদের অবস্থা কতটা শোচনীয়। রাজনৈতিক মতভেদ বা প্রতিরোধের প্রতীক হওয়াই অনেক সময় তাঁদের জন্য হয়ে উঠছে শাস্তির কারণ। বারঘুতি শুধু একজন বন্দি নন, তিনি প্যালেস্টাইনের স্বাধীনতার সংগ্রামের প্রতীক, যাঁর কণ্ঠস্বরকে দমন করতে চাইছে ইজরায়েলি শাসন। বারঘুতির প্রতি এই আচরণ হয়ত সাময়িকভাবে তাঁকে নীরব করে রাখতে পারবে, কিন্তু তাঁর লড়াই ও প্রতিরোধের বার্তা প্যালেস্টাইনের প্রতিটি ঘরে প্রতিধ্বনিত হয়ে চলবে, বলে মনে করছেন বিশ্লেষকদের একাংশ।

লিখেছেন
Tanvia Barua
Tanvia Barua
7 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।