আগুনের গোলা হয়ে উঠল চলন্ত বিমান! যেভাবে বাঁচলেন যাত্রীরা

Japan Plane Caught Fire : বিমানটিতে সেই মুহূর্তে উপস্থিত ৩৬৭ জন যাত্রী এবং ১২ জন ক্রু। সবাইকেই নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

inscript
২ মিনিট
আগুনের গোলা হয়ে উঠল চলন্ত বিমান! যেভাবে বাঁচলেন যাত্রীরা

সবে আকাশ থেকে নেমে আসছে বিমানটি। ভিতরে থাকা যাত্রীরা ধীরে ধীরে প্রস্তুত হচ্ছেন অবতরণের জন্য। রানওয়েতে নামতেই গলগল করে আগুন ধরে গেল ওই বিমানে। চলন্ত বিমানে এমন দাউদাউ আগুন লাগার দৃশ্য দেখলে আঁতকে ওঠাই স্বাভাবিক এই ভেবে যে, ভেতরে থাকা যাত্রীদের অবস্থা ঠিক কী হতে পারে! ভূমিকম্পে জেরবার হয়ে রয়েছে জাপান, তারই মধ্যে আবার বিমান দুর্ঘটনা। জাপান এয়ারলাইন্সের বিমান মঙ্গলবার টোকিওর হানেদা বিমানবন্দরের রানওয়েতে একটি উপকূলরক্ষী বিমানের সঙ্গে ধাক্কা খাওয়ার পরেই আগুনের গোলা হয়ে ওঠে।

ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, বিমানটি রানওয়েতে যত এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে আগুন ছড়িয়ে পড়ছে বিমানের বাইরের অংশে। বিমানটিতে সেই মুহূর্তে উপস্থিত ৩৬৭ জন যাত্রী এবং ১২ জন ক্রু। সবাইকেই নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। বিমানে ওই মুহূর্তে আটজন শিশুও ছিল।

Japan airlines plane on fire at Haneda Airport Tokyo.

— Taurus4🇺🇦ShoTimeFella🎗️ (@Atacms_4_Ukr)

যে উপকূলরক্ষী বিমানের সঙ্গে সংঘর্ষ লাগে সেই বিমানের ছয়জন ক্রু সদস্যের মধ্যে একজন নিরাপদে ছিলেন ঠিকই কিন্তু বাকি পাঁচজনের পরিচয় পাওয়া যায়নি। কীভাবে ধাক্কা লাগল, কীভাবেই বা আগুন ধরে গেল তার কারণ খুব স্পষ্ট নয়। কর্তৃপক্ষ জানাচ্ছে, সোমবার মধ্য জাপানে যে বিশাল ভূমিকম্প ঘটে সেই উদ্ধারকাজে সাহায্যের জন্যই উপকূলরক্ষী বিমানটি প্রস্তুত ছিল। বিমানটি এই ঘটনার কিছুক্ষণ আগেই উত্তর জাপানের হোক্কাইডো দ্বীপের সাপোরো বিমানবন্দর থেকে সেখানে এসেছিল।

বিশ্বের অন্যতম ব্যস্ত হানেদা বিমানবন্দরের একজন উপকূলরক্ষী কর্মকর্তা জানাচ্ছেন, কোনও সংঘর্ষ হয়েছে কিনা তা স্পষ্ট নয় এখনও। তবে এটা নিশ্চিত যে কোস্টাল গার্ডের বিমান তাতে জড়িত ছিল। যাত্রীবাহী বিমানটি নামার পরেই রানওয়েতে থাকা অন্য বিমানের সঙ্গে ধাক্কা খেয়েছিল।

JAL plane on fire at Tokyo Airport

— アトリン ✊🏾 (@phoojux)

বিমানের ভিতরের একজন যাত্রীর তোলা ফুটেজে দেখা যাচ্ছে যে কেবিন ধোঁয়ায় ভরে যায় নিমেষের মধ্যে। বাইরের থেকে পাওয়া নানা ভিডিও ফুটেজে দেখা গেছে জানালা থেকে আগুনের শিখা বেরিয়ে আসছে। পুরো বিমানটিই আগুনের কবলে চলে যাওয়ার আগে উদ্ধারকর্মীদের তৎপরতা চোখে পড়ে ভিডিওতে। দমকলের ৭০টিরও বেশি ইঞ্জিন আগুন নেভাতে মোতায়েন করা হয়।

জাপানে এমন ধরনের ঘটনা ঘটেনি দীর্ঘকাল। বেশ কয়েক দশকের মধ্যে গুরুতর বিমান দুর্ঘটনার খবরই নেই জাপানে। শেষ এমন ভয়াবহ ঘটনা ঘটেছিল ১৯৮৫ সালে। টোকিও থেকে ওসাকা যাওয়ার একটি JAL জাম্বো জেট বিমান মধ্য গুনমা অঞ্চলে ভেঙে পড়ে। বিমানের ৫২০ জন যাত্রী এবং ক্রু তাতে নিহত হন।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।