দু'কামরার ফ্ল্যাটে থাকেন রতন টাটার ভাই! লাইমলাইট থেকে বহু দূরে অবস্থান জিমির

Sindhu Som
৩ মিনিট
দু'কামরার ফ্ল্যাটে থাকেন রতন টাটার ভাই! লাইমলাইট থেকে বহু দূরে অবস্থান জিমির

‘টাটা’ নামটি এদেশের বাণিজ্যের সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িত। হেভি ইন্ডাস্ট্রি থেকে শুরু করে দৈনন্দিন জীবনের নানা জিনিসপত্রে মানুষের অজান্তেই জড়িয়ে রয়েছে এই নামটি। কিছু নজরে আসে। কিছু চট করে আসে না। সেখানে আলো পড়ে কখনও সখনও। লাইমলাইটের বাইরের মঞ্চ থেকে যায় বরাবরই দৃষ্টির আওতার বাইরে। টাটাভাইদের মধ্যে যাঁর খবর সবার আগে পাওয়া যায়, বা বলা যায় খবর যিনি তৈরি করেন, তিনি রতন টাটা। তবে তাঁর ছোটভাই জিমি টাটার সঙ্গে মানুষ কতটা পরিচিত? বলা শক্ত।

কয়েকদিন আগে হর্ষ গোয়েঙ্কার একটি ট্যুইট ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। ট্যুইটে গোয়েঙ্কা বলেছেন, “আপনারা কি জানেন, রতন টাটার ছোট ভাই জিমি টাটা মুম্বইয়ের কোলাবায় একটি দুকামরার ফ্ল্যাটে থাকেন! অত্যন্ত ছিমছাম তাঁর জীবন! ব্যবসায় মতি ছিল না কোনওদিনই, স্কোয়াশটা খেলেন কিন্তু জব্বর। আমায় প্রতিবার হারিয়ে দিয়ে যান।”

Did you know of Ratan Tata's younger brother Jimmy Tata who lives a quiet reticent life in a humble 2 bhk flat in Colaba, Mumbai! Never interested in business, he was a very good squash player and would beat me every time.

Low profile like the Tata group!

— Harsh Goenka (@hvgoenka)

এরপরই নানা মত ছড়িয়ে পড়তে থাকে নেট দুনিয়ায়। এত ছিমছাম সাধারণ জীবন যাপনের জন্য বহুলোকেই তাঁকে সাধুবাদ জানান। আবার অনেকের মতে, এটা তাঁর চয়েস। টাকার তো আর কমতি নেই। তবু এইভাবে থাকাই পছন্দ করেন তিনি। কম খরচে জীবন কাটানো বেছে নেওয়া আর দারিদ্রের মধ্যে ফারাক রয়েছে আকাশ পাতাল। এরকমভাবেই নানা মুনির নানা মত নানা আলোচনায় উত্তাল ফেসবুক ট্যুইটার।

প্রসঙ্গত জিমি, নওল টাটা ও তাঁর প্রথম স্ত্রী সুনির পুত্র। এই নওল টাটা ছিলেন নওয়াজ ভাই টাটার দত্তক নেওয়া পুত্র। নওল টাটার জন্মদাত্রী মা জামশেদজী টাটার স্ত্রী হীরাবাঈ টাটার বোন। রতন টাটা জিমির বড় ভাই, কিন্তু পরে তাঁকে দত্তক নেন জাহাঙ্গীর রতনজি দাদাভাই টাটা। টাটা সন্স এবং অন্যান্য টাটা কোম্পানির শেয়ার হোল্ডার জিমি। যদিও ব্যবসায় নামতে চাননি কখনওই। সাধারণ জীবন যাপন করতে ভালোবাসেন। এমনকি কোনও মোবাইল ফোন পর্যন্ত নেই তাঁর। শুধু খবরের কাগজের মধ্যে দিয়েই বাইরের জগতের নানা তথ্য পৌঁছায় তাঁর কাছে। তবে টাটা গ্রুপের খুঁটিনাটির খবর রয়েছে জিমির সংগ্রহে। হ্যাম্পটন কোর্টের সাত তলায় দু'কামরার ফ্ল্যাট জিমির। ঘরের এক কোনায় একটি টিভি রয়েছে। ফাইল এবং সুটকেসে ঘরের দেয়াল ঢেকে ফেলেছে প্রায়। এই হচ্ছে তাঁর ঘরের চিত্র। আশেপাশের লোকজনের বক্তব্য, এই ব্যাচেলর ভদ্রলোকটি ঘর থেকে বেরোনই না প্রায়। কেউ দরজায় নক করলেও দরজা খোলার ব্যাপারে জিমি অত্যন্ত সাবধান। বর্তমানে তাঁর বয়স ৮১। টাটা মোটরস, টিসিএস, টাটা স্টিল, টিসিএস-এর মতো সংস্থায় কিছু শেয়ার রয়েছে জিমির নামে। কিন্তু বিতর্ক থেকে তিনি শতহস্ত দূরে। এমনকী সাইরাস মিস্ত্রি বিতর্কের সময়েও তিনি কোনও বৈঠকে অংশ নেননি। কেউ জীবন সম্পর্কে জিজ্ঞেস করলে ফাইল ধরিয়ে দেন জিমি। ফাইলে সযত্নে রাখা আছে টাটা গ্রুপের পেপার কাটিং-সহ বিবিধবৃত্তান্ত, মন্তব্য সমেত সেগুলিকে সংরক্ষণ করছেন তিনি।

হর্ষের ট্যুইটের উত্তরে উঠে এসেছে নানা ধরনের রিট্যুইট। কেউ বলছেন, কীসে এমন পার্থক্য হয়? এক ভাই কিংবদন্তি ব্যবসায়ী, অন্য ভাই ব্যবসা ছুঁয়েও দেখলেন না কখনও। কেউ উত্তর করেছেন, জে আর ডি, অর্থাৎ জাহাঙ্গীর রতনজি দাদাভাই টাটার মতো নামজাদা মানুষ যাঁকে দত্তক নেন, তাঁর শুরুটা যে আর চারপাঁচ জনের থেকে আলাদা হবে–এতে আর সন্দেহ কী? দুইভাই দু'রকম জে আর ডির জন্যই। আবার কেউ হর্ষ গোয়েঙ্কাকে ধন্যবাদ জানিয়ে স্বীকার করেছেন জিমি টাটার কথা আমরা জানতাম না। প্রতিটি মানুষের নিয়তি আলাদা আলাদা। সত্যিই তো, লাইম লাইটের বাইরে থাকা এই অতি সাধারণ যাপনে অভ্যস্ত মানুষটাকে আমরা কজনই বা খেয়াল করেছি!

তথ্যঋণ–

Raghav, Punit. 2022. “Ratan Tata’s Younger Brother Jimmy Tata Lives in a Two Bedroom Flat and Does Not Have a Mobile Phone. Ratan Tata’s Younger Brother Jimmy Tata Lives in a Flat in Mumbai.” The Google (blog). January 22, 2022.

“Ratan Tata Brother: Ratan Tata’s Brother Jimmy Tata Lives in a 2-Room Flat, Doesn’t Even Have a Mobile Phone | | Know about Brother of Ratan Tata Jimmy Tata Living Simple Life in Mumbai.” n.d.

“Ratan Tata’s Brother Jimmy Lives in a Simple 2BHK in Mumbai, Tweets Harsh Goenka - Nation.” n.d.

“Ratan Tata’s Brother Jimmy Tata ‘Lives In A Humble 2 Bhk’: Harsh Goenka.” n.d. Moneycontrol.

“Tata Family.” 2021. In Wikipedia.

The Times of India. 2016. “Jimmy Naval Tata, the Brother, a Tata Trustee, Who Lives in the Shadows,” December 21, 2016.

“Who Is Jimmy Tata? Meet the Low Profile Brother of Ratan Tata.” n.d.

লিখেছেন
Sindhu Som
Sindhu Som
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।