কেউ মধুচন্দ্রিমায় গিয়ে, কেউ পর্যটকদের বাঁচাতে গিয়ে নিহত! পহেলগাঁও প্রাণ কাড়ল যাদের

Pahalgam Attack: ধর্ম পরিচয় জিজ্ঞেস করে হত্যার অভিযোগ উঠলেও, পহেলগাঁওয়ের ওই উপত্যকায় প্রাণ গিয়েছে একজন স্থানীয়েরও, ধর্মে মুসলিম।

inscript
৩ মিনিট
কেউ মধুচন্দ্রিমায় গিয়ে, কেউ পর্যটকদের বাঁচাতে গিয়ে নিহত! পহেলগাঁও প্রাণ কাড়ল যাদের

মার্চের শেষ থেকে শুরু হয়েছিল কাশ্মীর ভ্রমণের পালা। অধিকাংশ মানুষের ফেসবুক স্ক্রোল করলেই দেখা যাচ্ছিল ভূস্বর্গের নৈসর্গে আনন্দমুহূর্ত উপভোগের ছবি। এখন ফেসবুক জুড়ে হাহাকার। প্রতি সেকেন্ডে ভেসে উঠছে মধুচন্দ্রিমায় গিয়ে স্বামীর লাশ আঁকড়ে বসে থাকা যুবতীর ছবি। সাধারণ মানুষ, উপত্যকায় আনন্দ করছেন, ছবি তুলছেন আর তখনই হামলা! অভিযোগ উঠেছে, ধর্মীয় পরিচয় জেনে খুন করা হয়েছে নিরস্ত্র পর্যটকদের। ২৭ জনের দেহ মিলেছে। যাদের মধ্যে এই বাংলার একাধিক পর্যটকও রয়েছেন।

পহেলগামে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন তিন বাঙালি, দু’জন কলকাতার, একজন পুরুলিয়ার বাসিন্দা।

কলকাতার বৈষ্ণবঘাটা পাটুলির বাসিন্দা বিতান অধিকারী স্ত্রী সোহিনী এবং সন্তানকে নিয়ে কাশ্মীর ঘুরতে গেছিলেন। মঙ্গলবার এই মর্মান্তিক ঘটনার আগেও বাড়িতে ফোন করেছেন কথা বলেছেন। পরমুহূর্তেই সব শেষ। বিতান ও তাঁর স্ত্রী কর্মসূত্রে থাকতেন ফ্লোরিডায়। গত ৮ এপ্রিল তিন বছরের পুত্র হৃদানকে নিয়ে কলকাতায় আসেন তাঁরা। ১৬ এপ্রিল তিন জনে জম্মু-কাশ্মীর বেড়াতে যান। সেখানে স্ত্রী সোহিনীর চোখের সামনে জঙ্গিরা গুলি করে তাঁর স্বামীকে! বাড়ি ফিরেছে বিতানের নিথর দেহ।

বেহালার সখেরবাজারের বাসিন্দা সমীর গুহও পরিবার নিয়ে কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন। স্বামীর দেহ নিয়ে ফিরছেন স্ত্রী শবরী। কেন্দ্রীয় সরকারি কর্মচারী সমীর গুহকে স্ত্রীর সামনেই গুলি করে খুন করে জঙ্গিরা। সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে স্ত্রী জানিয়েছেন, মুখোশধারী ছিল সকল জঙ্গিই। সকলকে মাটিতে শুয়ে পড়তে নির্দেশ দিয়েছিল তারা। সকলের হাতেই বন্দুক দেখে বাকি সকলের মতোই সমীর, শর্বরীও ভয়ে শুয়ে পড়েন। তারপর পরিচয় জেনে গুলি করে জঙ্গিরা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
পহেলগাঁও হামলা: কাশ্মীর উপত্যকা জুড়ে কীভাবে সক্রিয় কোন কোন জঙ্গি গোষ্ঠী?

Kashmir Terrorist Groups: এখনও পর্যন্ত লস্কর-ই-তৈবার মূল মাথাকে টার্গেট করতে পারেনি ভারতীয় সেনা। হাফিজ সাইদ এখনও ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকায় একেবারে শীর্ষে।

পহেলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন পুরুলিয়ার ঝালদার বাসিন্দা মণীশরঞ্জন মিশ্র। তিনি নিজে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আইবিতে কাজ করতেন। রাঁচি থেকে সদ্য বদলি হয়ে হায়দরাবাদে যান স্ত্রী, ছেলে এবং মেয়েকে নিয়ে। নবর্ষের দিন, ১৫ এপ্রিল সপরিবার অযোধ্যা যান। সেখান থেকে হরিদ্বার হয়ে পহেলগাঁও। সেখান থেকে বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার কথা ছিল, যোগ দেওয়ার কথা ছিল বাবা, মা এবং ভাইয়ের পরিবারেরও। সেই পরিকল্পনা মতোই মঙ্গলবার ঝালদার বাড়ি থেকে মণীশের পরিবার রওনা দেয় বৈষ্ণোদেবীর উদ্দেশে। কিন্তু ডালটনগঞ্জ পৌঁছনোর পরই ফোনে খবর আসে জঙ্গিহানায় মৃত্যু হয়েছে মণীশের।

জানা গিয়েছে, জম্মু-কাশ্মীরে ছুটি কাটাতে গিয়ে কর্নাটকের মঞ্জুনাথ রাওয়ের মৃত্যু হয়েছে। প্রাণে বেঁচে গিয়েছেন স্ত্রী পল্লবী এবং তাঁদের পুত্র। পল্লবীর দাবি, তাঁর স্বামীকে খুন করার পর জঙ্গিদের একজন তাঁকে বলে, ‘‘তোকে মারব না। যা, মোদিকে গিয়ে বল।’’

বেঙ্গালুরুর ভারত ভূষণকে স্ত্রী সুজাতা আর তাঁর ছোট্ট ৩ বছরের ছেলের সামনে মাথায় গুলি করা হয়। জানিয়েছেন, পহেলগাঁওয়ের বৈসরনের অমন মনোরম তৃণভূমিতে ঘোরার সময় আরবি ভাষায় একাধিক শ্লোগান শুনতে পান তাঁরা। কী ঘটছে তা দেখতে সুজাতা ঘুরে দাঁড়াতেই গুলির শব্দ শুনতে পান।

মধুচন্দ্রিমায় গিয়ে নিহত স্বামীর পাশে যে যুবতীর বসে থাকার ছবি নাড়িয়ে দিয়েছে ভারতবর্ষকে, জানা গেছে দিন সাতেক আগেই ২৬ বছরের বিনয় নরওয়ালের সঙ্গে ২৪ বছরের হিমাংশীর বিয়ে হয়। পেশায় নৌসেনার লেফটেন্যান্ট বিনয়। ভিসার জটিলতায় ইউরোপে মধুচন্দ্রিমার পরিকল্পনা ভেস্তে যায়, বদলে কাশ্মীরে যান তাঁরা। সেখানে নববিবাহিতার চোখের সামনে খুন করে দেওয়া হলো স্বামীকে।

ধর্ম পরিচয় জিজ্ঞেস করে হত্যার অভিযোগ উঠলেও, পহেলগাঁওয়ের ওই উপত্যকায় প্রাণ গিয়েছে একজন স্থানীয়েরও, ধর্মে মুসলিম। পর্যটকদের লক্ষ্য করে জঙ্গিদের গুলি চালানোর মুহূর্তে এক জঙ্গির উপর ঝাঁপিয়ে পড়ে বন্দুক ছিনিয়ে নিতে চেষ্টা করেছিলেন সৈয়দ আদিল হুসেন শাহ। একে ৪৭-এর গুলিতে ঝাঁঝরা হয়ে যান তিনিও।

পর্যটকদের টাট্টু ঘোড়ায় চড়িয়ে ঘোরানোই ছিল তাঁর জীবিকা। মঙ্গলবার দুপুরে পর্যটকদের কাছে এসে জঙ্গিরা একে একে গুলি করে হত্যা করতে শুরু করতেই এগিয়ে আসেন আদিল। প্রত্যক্ষদর্শীদের বয়ানে, পর্যটকদের বাঁচাতে এক জঙ্গির হাত থেকে বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন সইদ আদিল। তাঁকে লক্ষ্য করেও গুলি চালিয়ে দেন জঙ্গিরা। ঘটনাস্থলেই মারা যান পরিবারের একমাত্র রোজগেরে সইদ।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।