'আর্জেন্টিনাকে ভালোবাসি', মেসি-মারাদোনাকে নিয়ে গান বাঁধলেন ইস্টবেঙ্গল-মোহনবাগানের ফুটবলার

Fifa World Cup 2022 : বিশ্বকাপ ফাইনালের আগে সেই গান দিয়েই জানিয়েছেন নিজের সমর্থন। গানের বিষয়? মেসি, মারাদোনা, আর্জেন্টিনার মঙ্গল কামনা…

inscript
২ মিনিট
'আর্জেন্টিনাকে ভালোবাসি', মেসি-মারাদোনাকে নিয়ে গান বাঁধলেন ইস্টবেঙ্গল-মোহনবাগানের ফুটবলার

সাধারণত বলা হয়, ভারতীয়দের অন্যতম ধর্ম হল ক্রিকেট। কিন্তু ফুটবলও এই দেশের মানুষের রক্তে মিশে আছে। আর বাংলা? একের পর এক ফুটবল রত্নের জন্ম দিয়েছে এই রাজ্য। বিশ্বকাপ এলে অলিতে গলিতে সাজানো থাকে ব্রাজিল, আর্জেন্টিনার পতাকা। পেলে, মারাদোনার পাশে জায়গা পান মেসি, রোনাল্ডো, নেইমাররা। বিশ্বকাপের আবহে কলকাতা ময়দানেরই এক ফুটবলার গান বাঁধলেন আর্জেন্টিনাকে নিয়ে। বিশ্বকাপ ফাইনালের আগে সেই গান দিয়েই জানিয়েছেন নিজের সমর্থন। গানের বিষয়? মেসি, মারাদোনা, আর্জেন্টিনার মঙ্গল কামনা…

"আর্জেন্টিনা মানে মারাদোনা, আর্জেন্টিনা মানে মেসি; আর্জেন্টিনা মানে শুধু ফুটবল খেলা, আমরা আর্জেন্টিনাকে ভালোবাসি।" মারাদোনা-মেসিকে নিয়ে এমনই গান বাঁধলেন বাংলার প্রাক্তন ফুটবলার ভুবন চ্যাটার্জি। ১৮ ডিসেম্বর, রবিবার বিশ্বকাপ ফুটবলের মেগা ফাইনালের আগে ইতিমধ্যেই সেই গান বাঙালির মন ছুঁয়েছে।

তার আগে ভুবন চ্যাটার্জির দিকে একবার ফিরে দেখা যাক। কলকাতা ভেটারেন্স ক্লাবের হয়ে ফুটবলে হাতেখড়ি হয়েছিল ভুবন চ্যাটার্জির। এরপর আশির দশকের মাঝামাঝি সময় থেকেই গোলকিপার হিসাবে ময়দান কাঁপিয়েছেন এই বাঙালি। দুই প্রধান মোহনবাগান-ইস্টবেঙ্গল টালিগঞ্জ তো বটেই, অগ্রগামী, বিএনআর, এরিয়ান, পোর্ট ট্রাস্ট, কলকাতা পুলিশের জার্সিও পরেছেন তিনি।

১৯৯৬ সালে ফুটবল ছেড়েছেন। কিন্তু তারপরও মাঠ বিমুখ হয়ে থাকতে পারেননি ভুবনবাবু। বহুদিন যাবৎ কোচিং করিয়েছেন। বহুমুখী প্রতিভার অধিকারী এই বাঙালী ২০০৬ সাল থেকে নিজে গান লেখেন। পাশাপাশি তাতে সুর দেওয়া এবং গান করা সবই সামলেছেন নিজের মুন্সিয়ানায়। এখনও পর্যন্ত অনেকগুলিই অ্যালবাম রয়েছে তাঁর। আর্জেন্টিনার মেসির হাতে বিশ্বকাপ দেখতে চেয়ে এবার গান বেঁধেছেন হাওড়ার শিবপুর মন্দিরতলার বাসিন্দা ভুবন চ্যাটার্জি। সঙ্গে পেয়েছেন সহধর্মিণী কাকলিকে। গানের কথা ও সুর ভুবনবাবুরই। কণ্ঠে তাঁর সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী কাকলি চ্যাটার্জি। ভুবন চ্যাটার্জি বলেন, "এটা নতুন গান। গান লিখে সুর করে গাইলাম। গোটা আর্জেন্টিনা দলের শুভ কামনায় গান উৎসর্গ করেছি।"

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।