আজই প্রথম নয়, এর আগেও রহস্যময় আলো দেখেছে কলকাতার আকাশ

Kolkata Mysterious Lights: এই সবের মধ্যেই উস্কে যাচ্ছে আজ থেকে প্রায় ৬৮০০ বছর আগের স্মৃতি। ধূমকেতুর একবার পরিক্রমণ করার সময়কাল নাকি এতটাই।

Kankana Mukherjee
২ মিনিট
আজই প্রথম নয়, এর আগেও রহস্যময় আলো দেখেছে কলকাতার আকাশ

রাজনীতি, কূটনীতি অথবা বিশ্বকাপের জোরদার জল্পনা নয়, আচমকা আকাশে মিলল অন্য হদিশ। আজ সন্ধের শুরুতে খোদ কলকাতার আকাশে অচেনা আলো চোখে পড়তেই শুরু হয়ে যায় জল্পনা। কীসের আলো? কীভাবে এল? এসব নিয়ে নেট মাধ্যম উত্তাল। আকাশে দেখা এ যেন এক রহস্যময় আলোকচ্ছটা। যেন কেউ টর্চ জ্বালিয়ে আলোর ফোকাস ফেলেছেন আকাশে।

জল্পনার জট ক্রমশ আরও পাকিয়েছে। সঠিক নিষ্পত্তির আশায় ক্রমাগত পরীক্ষা নিরীক্ষা চলছে। সংবাদিক মহল কোমর বেঁধে নেমে পড়েছে স্মৃতির ধুলো ঝেড়ে আগের ঘটে যাওয়া ঘটনার সঙ্গে তুলনা টানায়। আজকের এই অজানা আলো নিয়ে সামনে এসেছে একাধিক বয়ান। কেউ বলছে এটি অজানা কোনও বস্তু, কেউ বলেছেন মহাকাশযানের অংশ, নিখাদ উল্কাপাত বলেও মনে করেছেন কেউ কেউ, কেউ আবার তুলনা টেনেছেন খোদ হ্যালির ধূমকেতুর সঙ্গে।

এই সবের মধ্যেই উস্কে যাচ্ছে আজ থেকে প্রায় ৬৮০০ বছর আগের স্মৃতি। ধূমকেতুর একবার পরিক্রমণ করার সময়কাল নাকি এতটাই। বছর দুই আগেই ধূমকেতুর সামনে আসার খবর শিরোনামে এসেছিল। তখনই বলা হয়েছিল এ ঘটনাটি ঘটার পর আবারও পরবর্তী ধূমকেতুটি আসতে সময় লেগে যাবে ওই ৬৮০০ বছরই। তখন খালি চোখে কিছুই দেখা যায়নি, কেউ কেউ দূরবীন দিয়ে খানিকটা আঁচ করেছিলেন। ফলে আজ যখন এরকম একটা রহস্যময় অজানা আলোর খোঁজ মিলল তখন সেই জল্পনায় আরও ঘৃতাহুতি পড়ল।

এমন আলো আগেও দেখেছে তিলোত্তমার আকাশ। এর আগে ১৯৮৬ সালে পশ্চিমবঙ্গ ও কলকাতার আশেপাশের আকাশে দেখা গিয়েছিল হ্যালির ধূমকেতু। তারপর ১৯৯৬ সালে টেলিস্কোপের সাহায্যে বিজ্ঞানীরা হদিশ পেয়েছিলেন ‘হায়াকাতু’র। তার ঠিক পরের বছর আবারও রহস্য ঘনিয়েছিল শহরের আকাশে। ১৯৯৭ সালে আর প্রয়োজন পড়েনি টেলিস্কোপের। সেবার খালি চোখে দেখা গিয়েছিল ‘হেলবপ’ ধূমকেতু। কিন্তু তখনই বিজ্ঞানীরা ভবিষ্যৎবাণী করেছিলেন এই ঘটনার পুনরায় সাক্ষী হতে অপেক্ষা করতে হতে পারে ৬৮০০ বছর। কিন্তু তার এত আগেই এমন অতিথির আকস্মিক দর্শনে হতবাক হয়ে গিয়েছে গোটা বিজ্ঞান মহল। তবে কি পৃথিবীর প্রতি অমোঘ টানই এত কম সময়ের মধ্যেই আবার ফিরিয়ে আনল রহস্যময় এই আলোকে। উত্তর খুঁজছে গোটা দুনিয়া।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।