গুজরাটে ভেঙে পড়ল লন্ডনগামী বিমান! বহু মৃত্যুর আশঙ্কা

Air India Plane: বিমানটিতে অন্তত ২৪২ জন যাত্রী ছিলেন। উড়ানের কিছুক্ষণ পরেই এই দুর্ঘটনা ঘটে। বিমানটি ব্রিটেনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল।

inscript
২ মিনিট
গুজরাটে ভেঙে পড়ল লন্ডনগামী বিমান! বহু মৃত্যুর আশঙ্কা

বড় বিমান দুর্ঘটনা গুজরাটে। আহমেদাবাদে বিমানবন্দরের কাছেই ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান। বৃহস্পতিবার সকালে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে শাহিবাগের মেঘানিনগর এলাকায় এয়ার ইন্ডিয়ার একটি বিমান ভেঙে পড়ে। বিমানটিতে অন্তত ২৪২ জন যাত্রী ছিলেন। এটি ছিল এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার ৭৮৭ যাত্রীবাহী বিমান। ৩০০ জন যাত্রী ধারণক্ষমতার এআই১৭১ বিমানটি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছিল। তাই যাত্রার জন্য প্রচুর জ্বালানি ছিল ওই বিমানে। উড়ানের কিছুক্ষণ পরেই এই দুর্ঘটনা ঘটে।

আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে শাহিবাগের মেঘানিনগর এলাকায় লন্ডনগামী এয়ার ইন্ডিয়া বিমানটি ভেঙে পড়ে। দুর্ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়। কানফাটা শব্দ পান স্থানীয় বাসিন্দারা। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা দেখা যায়। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই এলাকায়। দমকল, পুলিশ এবং অ্যাম্বুলেন্সসহ জরুরি পরিষেবা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে।

এখনও মৃত্যু বা আহতের সংখ্যা নির্দিষ্টভাবে না পাওয়া গেলেও বহু প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার কারণ জানতে শুরু হয়েছে তদন্ত। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের তরফে এক্স হ্যান্ডেলে এই দুর্ঘটনার বিষয় উল্লেখ বলা হয়েছে যে, বিস্তারিত তথ্য যাচাই করা হচ্ছে এবং যত দ্রুত সম্ভব এয়ার ইন্ডিয়ার ওয়েবসাইট এবং এক্স হ্যান্ডেলে জানানো হবে।

Flight AI171, operating Ahmedabad-London Gatwick, was involved in an incident today, 12 June 2025. At this moment, we are ascertaining the details and will share further updates at the earliest on

and on our X handle (

).

-Air India…

— Air India (@airindia)

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিমান দুর্ঘটনাটি নিয়ে গুজরাটের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছেন। সমস্ত রকমের কেন্দ্রীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।

Union Home Minister Amit Shah has spoken to the Gujarat Chief Minister, Home Minister and the Police Commissioner regarding the plane crash. He also assured to provide Central government assistance.

— ANI (@ANI)

কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রাম মোহন নায়ডু এক্স-এ পোস্ট করেছেন, “আমেদাবাদে বিমান দুর্ঘটনার খবরে আমি হতবাক, মর্মাহত। আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি। আমি নিজে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। সমস্ত বিমান চলাচল ও জরুরি পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে দ্রুত যৌথ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছি। উদ্ধারকারী দলগুলিকে মোতায়েন করা হয়েছে, এবং ঘটনাস্থলে চিকিৎসা সহায়তা ও ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার জন্য সর্বপ্রকার প্রচেষ্টা চালানো হচ্ছে। বিমানে থাকা যাত্রী ও এবং তাদের পরিবারের জন্য প্রার্থনা।”

Shocked and devastated to learn about the flight crash in Ahmedabad.

We are on highest alert. I am personally monitoring the situation and have directed all aviation and emergency response agencies to take swift and coordinated action.

Rescue teams have been mobilised, and all…

— Ram Mohan Naidu Kinjarapu (@RamMNK)

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। উদ্ধারকাজ চলছে, তবে ধোঁয়া ও আগুনের কারণে কাজে বাধা পড়ছে বলে জানা গেছে। বিস্তারিত তথ্যের জন্য চোখ রাখুন ইনস্ক্রিপ্টে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।