পৃথিবী দেখার নেশা! বাড়ি-গাড়ি সব ছেড়ে শূন্য থেকে শুরু করতে চান ব্যক্তি

Travel The World: কষ্ট করে গড়ে তোলা ঘর সংসার, শখের জিনিসপত্র ছেড়ে চলে যাওয়া মুখের কথা নয়। আর সেই কাজটাই করতে চলেছেন স্টিভেন।

Sohini Das
২ মিনিট
পৃথিবী দেখার নেশা! বাড়ি-গাড়ি সব ছেড়ে শূন্য থেকে শুরু করতে চান ব্যক্তি

পায়ের তলায় সর্ষে। সেই সর্ষের নেশা যে মানুষকে কতদূর ছোটাতে পারে, তা ভ্রমণপ্রেমী মাত্রেই হাড়ে হাড়ে জানেন। পাহাড়, সমুদ্র, জঙ্গলের উন্মাদনা মানুষের ঘুম কাড়ে। তাকে ঘর থেকে বের করে এনে ফেলে পথের মধ্যে। মূল্যবান তুচ্ছ হয়ে যায়, তুচ্ছ হয়ে ওঠে দামী।

সিনেমা, গল্পে, উপন্যাসে এমন চরিত্র আমরা অনেক দেখেছি, অনেক পড়েছি। রবীন্দ্রনাথের অতিথি গল্পের তারাপদ থেকে শরৎ চাটুজ্জের শ্রীকান্ত, পথ যাদের ঘরছাড়া করেছে এমন চরিত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সাহিত্য থেকে সিনেমায়। আমাদের আশপাশেও এমন অনেকেই আছেন, যাঁরা ধরাবাঁধা গতের বাইরেই জীবনকে দেখে অভ্যস্ত।

আরও শুনুন: ছয় বছরে ৩০টি দেশে ভ্রমণ, অথচ চড়েননি একটিও ফ্লাইট! কীভাবে সম্ভব করলেন এই দম্পতি?

নব্বই দশকে মুখ ঢেকেছিল বিজ্ঞাপনে। সোশ্যাল মিডিয়ার যুগে শুধু মুখ নয়, মানুষের সমস্তটাই ঢেকে গিয়েছে তার ছায়ায়। এমনকী সোশ্যাল মিডিয়ায় চলে ব্যবসা বাণিজ্য। ফেসবুক খুললেই মার্কেটপ্লেস জুড়ে নানা ধরনের জিনিসের বিজ্ঞাপন। বাড়ি থেকে শুরু করে শাড়ি, কী না বিক্রি হয় সেখানে। তবে জীবন? তা-ও কি বিক্রি হয় সোশ্যাল মিডিয়ায়! নিউজিল্যান্ডের গোল্ড কোস্টের বাসিন্দা স্টিভেন টল। ফেসবুক মার্কেটপ্লেসে নিজের গোটা জীবনটাই তুলে দিয়েছেন তিনি। নিজের বাড়ি, গাড়ি, সমস্ত সম্পত্তি থেকে চাকরি, সব কিছুই বিক্রির জন্য তুলে দিয়েছেন তিনি। গোটাটাই একটা প্যাকেজ। যিনি কিনবেন, গোটাটাই পাবেন একসঙ্গে। সমস্ত কিছু ছেড়ে নতুন জীবন শুরু করতে চান স্টিভেন।

এককালে মানুষ সংসার ছেড়ে বিবাগি হত। স্টিভেনের ব্যাপারটাও যেন অনেকটা তেমনই। বিবাগীই হতে চান স্টিভেন। গোটা পৃথিবী ঘুরে দেখতে চান। বিপুল টাকার সম্পত্তি রয়েছে স্টিভেনের। সাজানো গোছানো চারটি বেডরুমের লাউঞ্জ স্যুট যার দাম ৮৬৩০ নিউজিল্যান্ড ডলার মূল্যের কাছাকাছি। বিনোদনের সমস্ত ব্যবস্থা, আউটডোর বার কী নেই তাঁর। ওই প্যাকেজের আওতায় পড়ছে গোটাটাই। তার সঙ্গে নিজের গোটা ব্যবসাটাই বিক্রিতে তুলেছেন স্টিভেন। সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন, তাঁর ট্রাকের ব্যবসা সামলানোর পক্ষে যথেষ্ট সহজ। মাত্র একবেলাতেই কাজ শিখে ফেলতে পারবেন যে কেউ। ফলে গাড়ি, বাড়ির সঙ্গে মিলছে আস্ত একটা ব্যবসাও।

সর্বস্ব ছেড়ে যাচ্ছেন তিনি। তবে ছাড়ছেন না সঙ্গী প্রিয়তমাকে। মজা করেই স্টিভেন জানিয়েছেন, এই পুরো প্যাকেজের মধ্যে শুধু তার বাড়ি, গাড়ি, ব্যবসাই পড়ে। তাঁর প্রেমিকা নন। স্টিভেন চান, কোনও পরিবার বা তরুণ-তরুণী তাঁর এই বাড়িগাড়ির দায়িত্ব বুঝে নিন। পাশাপাশি যত্ন করে যা যা তিনি তৈরি করেছেন, সে সমস্ত কিছুই উপভোগ করুন তাঁরা। না, একটি গাড়ি নয়। একটি আস্ত ক্যারাভ্যান, তিনটি গাড়ি, ওয়ার্ক আউটের প্রচুর জিনিসপত্র, এমনকী প্রচুর বাদ্যযন্ত্রও বিক্রি করে দিচ্ছেন স্টিভেন। এ সমস্ত কিছুই কষ্টের উপার্জন দিয়ে কষ্ট করে তৈরি করেছিলেন তিনি।

আরও শুনুন: মেট্রো চড়ে গিনেস বুকে নাম! করেছেন কী দিল্লির এই ব্যক্তি?

কষ্ট করে গড়ে তোলা ঘর সংসার, শখের জিনিসপত্র ছেড়ে চলে যাওয়া মুখের কথা নয়। আর সেই কাজটাই করতে চলেছেন স্টিভেন। আর এ সমস্তটাই তিনি করছেন, নতুন দেশ দেখার নেশায়। নতুন করে আবার নিজের পৃথিবীটা গড়ে নিতে চান তিনি। সাজিয়ে নিতে চান নিজের পরিশ্রমে। সকলের এই সাহস থাকে না। তবু পৃথিবী দেখার নেশা, পায়ের তলায় লেগে থাকা সর্ষে, এমন অনেক কিছুই করিয়ে নেয়, যা হোরাশিওদের নোটবুকে লেখা থাকে না।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।