ইনস্ক্রিপ্টের খবরেই সিলমোহর, উত্তরপাড়া কেন্দ্রেই প্রার্থী মীনাক্ষী

২০২৪ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রের বিধানসভা অংশগুলির মধ্যে উত্তরপাড়া থেকেই সিপিএম তুলনামূলকভাবে বেশি ভোট পেয়েছিল।

inscript
৩ মিনিট
ইনস্ক্রিপ্টের খবরেই সিলমোহর, উত্তরপাড়া কেন্দ্রেই প্রার্থী মীনাক্ষী

ইনস্ক্রিপ্টের খবরেই সিলমোহর। উত্তরপাড়া কেন্দ্র থেকেই সিপিএমের প্রার্থী করা হলো মীনাক্ষী মুখোপাধ্যায়-কে। নির্বাচন কমিশন তরফে ভোট ঘোষণার পরদিন বামফ্রন্টের প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করলেন বিমান বসু। আগামী তিন-চারদিনের মধ্যে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলে জানান বামফ্রন্ট চেয়ারম্যান। প্রথম দফায় ১৯২ আসনে প্রার্থী ঘোষনা করা হলো। সেই তালিকায় গুরুত্বপূর্ণ চমক— উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে সিপিএম-এর যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়-কে। জোটের আসন সমঝোতা নিয়ে যখন আলিমুদ্দিনে একের পর এক বৈঠক চলছিল, ঠিক সেই সময়েই রাজনৈতিক মহলে চর্চায় উঠে আসে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে মীনাক্ষী-র প্রার্থী হওয়ার সম্ভাবনা।

উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রটি দীপ্সিতা ধর-এর লড়াই করা শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রের বিধানসভা অংশগুলির মধ্যে উত্তরপাড়া থেকেই সিপিএম তুলনামূলকভাবে বেশি ভোট পেয়েছিল। ফলে এই আসনকে সম্ভাবনাময় হিসেবেই দেখছে বাম নেতৃত্ব। সেই কারণেই পরিচিত ও সংগঠিত মুখ হিসেবে মীনাক্ষী মুখোপাধ্যায়কে এখানে প্রার্থী করা হয়েছে বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের মত।

  • আপনার জন্য আরও কিছু লেখা
নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত, ৬০ লক্ষ বিচারাধীন ভোটারের কী হবে?

নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেলেও বিচারাধীন লক্ষ লক্ষ ভোটারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। রাজ্যের নির্বাচনী রাজনীতিতে এই প্রশ্নই এখন নতুন করে গুরুত্ব পাচ্ছে।

পশ্চিম বর্ধমানের কুলটির মেয়ে মীনাক্ষী মুখোপাধ্যায় দীর্ঘদিন ধরেই বাম রাজনীতির সঙ্গে যুক্ত। ছাত্রজীবন থেকেই তিনি বামপন্থী আন্দোলনে সক্রিয়। ২০০৮ সালে ডিওয়াইএফআই-এর সদস্য হওয়ার পর দ্রুত সংগঠনের অন্যতম পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। পরে রাজ্য সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য এবং রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য।

রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর বিএড-ও সম্পন্ন করেছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে জমা দেওয়া হলফনামায় তিনি জানান, সিপিআই(এম)-এর হোলটাইমার কর্মী হিসেবে মাসিক ৫ হাজার টাকা ভাতা পান। এর বাইরে তাঁর অন্য কোনো আয়ের উৎস নেই।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কেন ভোটে জিততে পারছে না সিপিএম? যা বললেন সৃজন ভট্টাচার্য

সৃজন ভট্টাচার্যের বিশ্লেষণ অনুযায়ী, সিপিএমের নির্বাচনী দুর্বলতার পেছনে রয়েছে সংগঠনের ক্ষয়, অর্থের অসম প্রভাব এবং রাজনীতির ইস্যু বদলের মতো একাধিক কারণ।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়-এর বিরুদ্ধে নন্দীগ্রাম আসন থেকে সিপিএম-এর প্রার্থী হয়েছিলেন মীনাক্ষী। সেই নির্বাচনে তাঁর অপর প্রতিদ্বন্দ্বী ছিলেন শুভেন্দু অধিকারী। ফলাফলে মাত্র ৬,২৬৭ ভোট পেয়ে তৃতীয় স্থানে থাকলেও, দলের তরফে তাঁকে সামনে আনার রাজনৈতিক বার্তা স্পষ্ট ছিল— একজন তরুণ, লড়াকু মহিলা মুখকে রাজ্য রাজনীতিতে তুলে ধরার চেষ্টা।

দলীয় অন্দরে মীনাক্ষী মুখোপাধ্যায়কে বরাবরই গুরুত্ব দেওয়া হয়েছে। গ্রাম্য ভাষায় কথা বলার ভঙ্গি এবং আন্দোলনমুখী রাজনীতির জন্য সংগঠনের কর্মী-সমর্থকদের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা রয়েছে। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুও প্রকাশ্যে তাঁকে ‘ক্যাপ্টেন’ বলে সম্বোধন করেছিলেন, যা রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্য তৈরি করেছিল।

উত্তরপাড়া আসনে গত তিনটি বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। ২০২১ সালে এই কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী কাঞ্চন মল্লিক ৯৩,৮৭৮ ভোট পেয়ে জয়ী হন। তবে বিধায়ক হওয়ার পর থেকেই এলাকায় কিছু অসন্তোষ তৈরি হয়েছে বলে স্থানীয় সূত্রের দাবি। সেই রাজনৈতিক জমিকেই কাজে লাগাতে চাইছে বামেরা। গত কয়েক মাসে উত্তরপাড়ায় যাতায়াতও বেড়েছে মীনাক্ষীর। বাংলা বাঁচাও যাত্রা এবং তার পরবর্তী সময়ে রাজ্য জুড়েই জনসংযোগের কাজ চললেও, এই বিধানসভা কেন্দ্রটিকে বিশেষ গুরুত্ব দিতে গেছে বাম শিবিরে। নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের অনেক আগেই মাঠে নেমে জমি চষে ফেলেছেন সিপিএমের ক্যাপ্টেন।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই প্রার্থী ঘোষণা শুধু একটি আসনের লড়াই নয়, বরং বৃহত্তর রাজনৈতিক বার্তাও বহন করছে। তৃণমূলের কাছে যেমন মুখ্য নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, তেমনই বাম রাজনীতিতেও নতুন প্রজন্মের একটি মুখ হিসেবে মীনাক্ষী মুখোপাধ্যায়কে তুলে ধরার কৌশল স্পষ্ট। তবে উত্তরপাড়ায় এই পরীক্ষায় বামেদের সাফল্য কতটা মিলবে, তার উত্তর দেবে সময়ই।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।