শরীরে একবার ঢুকলেই খেয়ে ফেলবে মস্তিস্ক! ভয়ংকর এই রোগ চিন্তা বাড়াচ্ছে পৃথিবীর

Brain Eating Amoeba : কোনও জোম্বি অ্যাপোকেলিপস বা ভূতের সিনেমার চিত্রনাট্য বলে মনে হতেই পারে। কিন্তু বাস্তবে এমনটাই ঘটেছে।

Aritra Som
৩ মিনিট
শরীরে একবার ঢুকলেই খেয়ে ফেলবে মস্তিস্ক! ভয়ংকর এই রোগ চিন্তা বাড়াচ্ছে পৃথিবীর

‘বকবক করে মাথাটা একেবারে খেয়ে নিল।’ বাড়িতে, বন্ধুদের মধ্যে কিংবা রাস্তাঘাটে চলতে চলতে এরকম কথা প্রায়ই শুনতে পায় বাঙালি। প্রচলিত প্রবাদও হয়ে গিয়েছে এটি। কিন্তু সত্যি সত্যি যদি ‘কেউ এসে’ মাথা খেয়ে নেয়? নিজের অজান্তেই কখন মাথায় চড়ে বসবে সে। তারপর একটু একটু করে মাথা খাওয়া শুরু করবে। আপনিও ধীরে ধীরে মৃত্যুর দিকে এগোতে শুরু করবেন। কোনও জোম্বি অ্যাপোকেলিপস বা ভূতের সিনেমার চিত্রনাট্য বলে মনে হতেই পারে। কিন্তু বাস্তবে এমনটাই ঘটেছে এই পৃথিবীতে। ‘ঘিলুখেকো’ এই প্রাণীই এখন মানুষের চিন্তার কারণ।

সম্প্রতি খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে এই ‘মাথাখেকোর’ ঘটনা। ঘটনাটি দক্ষিণ কোরিয়ার। ৫০ বছর বয়সী এক ব্যক্তি আচমকাই মারা যান। ইতিমধ্যেই চিনে করোনা ভাইরাসের নতুন স্ট্রেইনের প্রকোপ বেড়েছে। তাহলে কি এই ব্যক্তির মৃত্যুও করোনায়? পরীক্ষা করে আরও অদ্ভুত তথ্য পান চিকিৎসকরা। করোনা নয়, তবে হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোকে দক্ষিণ কোরিয়ার এই ব্যক্তির মৃত্যু হয়নি। কোরিয়া ডিজিজ কন্ট্রোল ও প্রিভেনশন এজেন্সি জানিয়েছে, তাঁর শরীরে বিশেষ প্রজাতির একটি অ্যামিবা পাওয়া গিয়েছে। আর এই অ্যামিবাই তাঁর মৃত্যুর কারণ। থাইল্যান্ড থেকে সম্প্রতি তিনি দেশে ফিরেছিলেন। হয়তো সেখানেই এই অ্যামিবা তাঁর শরীরে ঢোকে। তাৎপর্যপূর্ণ হল, এই বিশেষ অ্যামিবাই ‘ঘিলুখেকো’ হিসেবে কুখ্যাত।

এই রোগের পরিচয় কী?

  • আপনার জন্য আরও কিছু লেখা
করোনা বদলে দিয়েছে টিন-এজারদের মস্তিষ্ক! ভয়াবহ তথ্য উঠে এল গবেষণায়

Covid and Depression: কোভিড ১৯-এর প্রভাবে শিশু ও তরুণদের মানসিক স্বাস্থ্য এবং সুস্থতার ওপর যে প্রভাব পড়েছে তা অনেকদিন পর্যন্ত স্থায়ী থাকবে।

পরিচয় জানার আগে, অ্যামিবাটির সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। জীবনবিজ্ঞান বইয়ের অত্যন্ত পরিচিত এই প্রাণীটির অনেক প্রকারভেদ আছে। সেরকমই একটি প্রকার হল নায়গ্লেরিয়া ফাউলেরি (Naegleria Fowleri)। এদের শরীর বলে আছে কেবলমাত্র একটি কোষ। আণুবীক্ষণিক এই জীবটিই দায়ী এই রোগের জন্য। নায়গ্লেরিয়া অ্যামিবার দ্বারা ছড়ানো এই রোগটির পোশাকি নাম ‘প্রাইমারি অ্যামিবিক মেনিনজিয়ো এনসেফেলাইটিস’।

কী করে ছড়ায় এই রোগ?

মানুষ থেকে মানুষের মধ্যে, কিংবা কোনও প্রাণী থেকে মানুষের মধ্যে এই রোগ ছড়ায় না। নায়গ্লেরিয়া অ্যামিবার বসবাস হচ্ছে জলা জায়গা। মোটামুটি উষ্ণ জলে (২৩ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস), পুকুরে, নদীতে কিংবা অন্য কোনও জলাশয়ে এই বিশেষ অ্যামিবার বাসা। মূলত নাক দিয়ে মানুষের দেহে প্রবেশ করে এটি। ওইরকম কোনও জলাশয়ে যদি কেউ নামেন, তাহলে তাঁর নাকদিয়ে এই অ্যামিবা শরীরে ঢুকে যায়। তারপর সেখান থেকে চলে যায় মস্তিস্কে। সেখানে গিয়ে মস্তিস্কের কোষ, স্নায়ুর কোষের ক্ষতি করতে শুরু করে। অ্যামিবার আক্রমণে সেই কোষ ধ্বংস হয়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
করোনার পর কোন ভাইরাস? অতিমারীর ভয়াল দিন ফেরাচ্ছে জলবায়ুর ভোলবদল?

জলবায়ু পরিবর্তনের কারণে আশঙ্কা থাকছে অনেক মানুষের গৃহহীন হওয়ার। সেই সংখ্যার মধ্যে অনেকেই জলবায়ু উদ্বাস্তুতে পরিনত হবেন, বাধ্য হবেন অস্বাস্থ্যকর পরিবেশে বাস করতে।

উপসর্গ কী?

মেনিনজিয়ো এনসেফেলাইটিস – এই নামটির মধ্যেই লুকিয়ে আছে উপসর্গ। নায়গ্লেরিয়া অ্যামিবার আক্রমণের পর উপসর্গ অনেকটা এনসেফেলাইটিস আর মেনিনজাইটিসের মতো। মোটামুটি ১২ দিনের মধ্যে লক্ষণ দেখা দিতে শুরু করে। তারপর একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যেতে শুরু করে রোগী। প্রথমে সাধারণ জ্বর, বমি, মাথা ব্যথার মতো লক্ষণ দেখা যায়। ফলে অন্য রোগের সঙ্গে গুলিয়ে ফেলেন আক্রান্ত। ধীরে ধীরে মস্তিস্কের কোষ যত ধ্বংস হতে থাকে, ততই অকেজো হতে থাকে সব। একসময় নেমে আসে কোমা। তারপর, মৃত্যু।

এর প্রতিকার কী? এই রোগের ইতিহাস আছে?

দক্ষিণ কোরিয়ার ওই ব্যক্তিই একমাত্র আক্রান্ত নন। চলতি বছর অক্টোবর মাসের শেষের দিকে আমেরিকায় লাস ভেগাসের এক ব্যক্তি এই কারণেই মারা যান। তিনিও কোনও জলাশয়ে স্নান করতে নেমেছিলেন বলে জানা গিয়েছিল। পরিসংখ্যান বলে, ১৯৬২ সাল থেকে ২০২১ অবধি আমেরিকায় ১৫৪ জন এই রোগে আক্রান্ত হয়েছেন। বেঁচে ফিরেছেন মাত্র চারজন!

তবে চিকিৎসকরা বলছেন, ঘাবড়ানোর কোনও কারণ নেই। এই অ্যামিবা মানুষ থেকে মানুষে ছড়ায় না। তাই ছোঁয়াচে হওয়ার আশঙ্কা একেবারেই নেই। একেবারে পরিবেশ থেকেই সরাসরি প্রাণীর দেহে ঢোকে নায়গ্লেরিয়া অ্যামিবা। প্রাথমিকভাবে মোটামুটি উষ্ণ জলাশয়গুলি এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। যদি স্নান করতেই হয়, তবে নাক বাঁচিয়ে করতে হবে।

লিখেছেন
Aritra Som
Aritra Som
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

চিনির বিকল্প স্টেভিয়া! ঘরের বাগানে রাখা যায় যে ‘মধু পাতা’

Stevia benefits: গাছ থেকে সদ্য তোলা কাঁচা পাতা কিংবা রোদে শুকিয়ে নেওয়া পাতা সরাসরি চা বা যেকোনো পানীয়ের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়। এতে চিনির মতো একই রকম মিষ্টতা পাওয়া যায়। স্টিভিয়ার নির্যাস থেকে তৈরি মিষ্টান্ন ডায়াবেটিস রোগীরা খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির ঝুঁকি থাকে না বললেই চলে।

ফুটপাথের ধারের সেই খাবার যেভাবে হয়ে উঠল কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্য

Kolkata Street food history: সুতানুটি-গোবিন্দপুর-কলিকাতার শ্রমজীবী মানুষের তৃপ্তির জন্য জন্ম হয়েছিল ফুটপাতের খাবারের। ঈশ্বরচন্দ্র গুপ্তের 'সংবাদ প্রভাকর' থেকে হুতোম প্যাঁচার নকশা, এফএও সমীক্ষা থেকে এফএসএসএআই আইন হয়ে ২০২৫ সালে রাসেল স্ট্রিটে প্লাস্টিক-মুক্ত ফুড হাবের জন্ম। কলকাতার স্ট্রিট ফুড আজও এই শহরের প্রাণ। এই শহরের অন্যতম ঐতিহ্য।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কেন আরশোলার মৃত্যুতে দুঃখ পেয়েছিলেন?

Sanae Takaichi cockroach story: ঘটনাটি আপাতদৃষ্টিতে খুব সাধারণ। সরকারি বাসভবনে গভীর রাতে একা কাজ করতে গিয়ে তিনি একটি আরশোলা দেখতে পেয়েছিলেন। সচরাচর আরশোলা দেখলে তিনি চিৎকার করে ওঠেন, কিন্তু সেদিন তিনি সেটিকে মারেননি।

স্ট্রেস কি সবসময় খারাপ? কখন স্বাভাবিক চাপ হয়ে ওঠে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি?

mental stress: একটি ইঁদুরের উপর পরীক্ষা করতে গিয়ে তারা দেখেছেন, একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ইঁদুরটির মধ্যে স্ট্রেস বাড়ানোর সঙ্গে তার কাজকর্মের মান আরও উন্নত হয়েছে। কিন্তু নির্দিষ্ট সীমা পার করবার পর পরই তার ফলাফল করার সর্বোচ্চ সম্ভাবনা ক্রমশ কমতে কমতে শেষে সেটা প্রায় শূন্যতে নেমে গিয়েছে।

নিজের সর্বস্ব দিয়ে হাসপাতাল গড়েছিলেন রাধাগোবিন্দ কর

History of RG Kar Medical College and Hospital: আজ যে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বারবার খবরের শিরোনামে, তার দীর্ঘ ইতিহাস কী? কে ছিলেন রাধাগোবিন্দ কর, যিনি নিজের সম্পত্তি বিক্রি করে গরিব মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল গড়ে তুলেছিলেন? প্লেগের সময় মানুষের পাশে দাঁড়ানো, বাংলায় চিকিৎসাবিজ্ঞান চর্চা ও সমাজসেবায় তাঁর অবদান আজ কতটা মনে রাখা হয়েছে?

হিরোশিমা-নাগাসাকির আগুন থেকে বেঁচে যাঁরা, কেমন ছিল তাঁদের পরের জীবন?

Hiroshima, Nagasaki: বিস্ফোরণের বহু বছর পর এমিকোর ঘরে মেয়ে এল, আর তারও পর জন্ম নিল এমিকোর নাতনি কাজুমি কুওয়াহারা। নবজাতক নাতনিকে দেখে চিকিৎসকেরা পরিষ্কার জানিয়ে দিলেন, "এই বাচ্চা তিন দিনের বেশি বাঁচবে না।" জিনের ভিতরে লুকিয়ে থাকা কোনো অজানা দুর্বলতা যেন জন্ম থেকেই জাপটে ধরেছিল ছোট কাজুমিকে।

কেন কম ঘুমেও কেউ সুস্থ, কেউ হারাচ্ছেন স্মৃতি? জানালেন গবেষকরা

sleep deprivation and brain health: গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে AQP4 (Aquaporin-4) নামে একটি জিন। এই জিনকে অনেকটা মস্তিষ্কের 'সাফাই কর্মী' বলা যায়। আমরা যখন গভীর ঘুমে থাকি, তখন মস্তিষ্কে শুরু হয় এক বিশেষ পরিষ্কার করার কাজ। সারাদিনে জমে থাকা বর্জ্য এবং আলঝাইমার্স রোগের সঙ্গে যুক্ত ক্ষতিকর প্রোটিন এই সময় ধীরে ধীরে শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে। আর সেই গুরুত্বপূর্ণ কাজে বড় ভূমিকা পালন করে AQP4 জিন।