করোনা বদলে দিয়েছে টিন-এজারদের মস্তিষ্ক! ভয়াবহ তথ্য উঠে এল গবেষণায়

Covid and Depression: কোভিড ১৯-এর প্রভাবে শিশু ও তরুণদের মানসিক স্বাস্থ্য এবং সুস্থতার ওপর যে প্রভাব পড়েছে তা অনেকদিন পর্যন্ত স্থায়ী থাকবে।

Piya Saha
৩ মিনিট
করোনা বদলে দিয়েছে টিন-এজারদের মস্তিষ্ক! ভয়াবহ তথ্য উঠে এল গবেষণায়

প্রায় দু'বছর করোনায় ঘরবন্দি অবস্থায় কেটেছে গোটা বিশ্বের। আজ অতিমারীর চোখরাঙানি কমলেও বহু যুবক যুবতী অস্থিরতা কাটিয়ে উঠতে পারেনি। সম্প্রতি একটি সমীক্ষায় প্রকাশিত হয়েছে যে, কিশোর কিশোরীদের মধ্যে মহামারী সম্পর্কিত স্ট্রেসের কারণে মস্তিষ্কের বয়স তাঁদের শারীরিক বয়সের তুলনায় বৃদ্ধি পেয়েছে, যা যথেষ্ট চিন্তার বলেই মনে করছেন গবেষকরা। গবেষণা থেকে ইঙ্গিত মিলেছে যে, কিশোর কিশোরীদের মানসিক ও স্নায়বিক স্বাস্থ্যের প্রভাব আরও খারাপ হতে পারে। গবেষণা প্রকাশিত হয়েছে রিপোর্টটি বায়োলজিক্যাল সাইকিয়াট্রি : গ্লোবাল ওপেন সায়েন্স জার্নালে।

গবেষণা রিপোর্ট কী বলছে?

  • আপনার জন্য আরও কিছু লেখা
করোনার পর ফের মহামারীর সামনে পৃথিবী? কারণ দেখিয়ে ভয়াবহ ইঙ্গিত বিজ্ঞানীদের

Global Warming Pollution: বিশ্ব উষ্ণায়নের জন্য বরফ গলার ফলে কেবল মাটিই উন্মুক্ত হচ্ছে না। কয়েক হাজার বছর ধরে বরফের ভেতর আটকে থাকা ভাইরাস, জীবাণুরাও মুক্তি পাচ্ছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের তরফে আয়োজিত এক সমীক্ষা থেকে জানা গেছে, শুধুমাত্র ২০২০ সালে প্রাপ্ত বয়স্কদের মধ্যে উদ্বেগ ও বিষণ্ণতা আগের বছরের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেড়েছে। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওই সমীক্ষার সঙ্গে জড়িত এক গবেষক ইয়ান গটলিবের মতে, বিশ্ব জুড়ে চলতে থাকা নানা গবেষণা থেকে আমরা জানি যে শারীরিকভাবে মহামারীর কতখানি বিরূপ প্রভাব পড়েছে আমাদের উপর। এমনকী মানসিক স্বাস্থ্যের উপরেও যে ক্ষতিকারক প্রভাব ফেলেছে এই মহামারী তাও অনেকেই ভালো মতো জানেন। কিন্তু কিশোর কিশোরীদের মানসিক স্বাস্থ্যের উপর এর প্রভাব জানা ছিল না। এই গবেষণা থেকে তা অনেকটাই পরিষ্কার। গটলিব আরও উল্লেখ করেন, আমাদের বয়সের সঙ্গে সঙ্গে মস্তিষ্কের গঠনও স্বাভাবিকভাবেই পরিবর্তন হতে থাকে। বয়ঃসন্ধিকালে এবং কিশোর বয়সে মানব মস্তিষ্কের হিপোক্যাম্পাস এবং অ্যামিগডালা উভয় অংশই বৃদ্ধি পেতে শুরু করে। মস্তিষ্কের এই অংশ আমাদের নির্দিষ্ট স্মৃতি এবং আবেগকে নিয়ন্ত্রণ করে। একই সময়ে নির্বাহী কার্যকারিতার সঙ্গে জড়িত কর্টেক্স অঞ্চলের টিস্যু পাতলা হয়ে যায়।

গটলিব তাঁর গবেষণার জন্য মহামারীর আগে এবং লকডাউন চলাকালীন ১৬৩ জন কিশোর কিশোরীর এমআরআই স্ক্যানের তুলনা করে দেখেন। এরপরই তিনি লক্ষ্য করেন, যেসব কিশোর কিশোরীরা ঘরবন্দি অবস্থায় কাটিয়েছেন তাঁদের ক্ষেত্রে মস্তিষ্কের বৃদ্ধি দ্রুত সম্পন্ন হয়েছে। যার ফলে মস্তিষ্কের বয়স শারীরিক বয়সের তুলনায় বেড়ে গেছে। তবে প্রসঙ্গত উল্লেখ্য, এই ধরনের পরিবর্তনগুলি শুধুমাত্র সেইসব কিশোর কিশোরীদের মধ্যেই লক্ষ্য করা গেছে যাঁরা অতিমারীর কারণে দীর্ঘস্থায়ী প্রতিকূলতা, অবহেলা, পারিবারিক কর্মহীনতা কিংবা একাধিক এই জাতীয় কারণের সম্মুখীন হয়েছে। এ ধরনের অভিজ্ঞতা পরবর্তী জীবনে মানসিক স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলবে। তবে গবেষক দল মস্তিষ্কের যে পরিবর্তনগুলি লক্ষ্য করেছেন তার ফলে কতখানি গভীর সমস্যা দেখা যাবে ভবিষ্যতে বা এই ধরনের পরিবর্তনগুলো স্থায়ী কিনা তা স্পষ্ট করে কিছু জানাননি। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক দল জানিয়েছেন, "অতিমারীর ফলে মস্তিষ্কের এই অকাল পরিণতির সঙ্গে শারীরিক পরিবর্তন কতখানি যুক্ত তার উত্তর জানতে আমাদের এখনও অপেক্ষা করতে হবে। একজন সত্তর বা আশি বছর বয়সী ব্যক্তির ক্ষেত্রে স্মৃতিভ্রংশের মতো কিছু সমস্যা খুবই সাধারণ। কিন্তু একজন ১৬ থেকে ১৭ বছর বয়সে কিশোর কিশোরীর ক্ষেত্রে মস্তিষ্কের অকাল বৃদ্ধির ফলাফল ঠিক কী? তা এখনই বোঝা যাচ্ছে না।"

  • আপনার জন্য আরও কিছু লেখা
কোভিড সারছে, শরীর সারছে না? অজান্তেই দানা বেঁধেছে এই মারণ অসুখ

কোভিডে আক্রান্ত হওয়ার পর কোনও কোনও রোগীর ক্ষেত্রে থাইরয়েড হরমোন বেশি সক্রিয় হয়ে হচ্ছে, যাকে বিজ্ঞানের পরিভাষায় বলে থাইরোটক্সিকোসিস। আবার দেখা যাচ্ছে, কোনও কোনও রোগীর ক্ষেত্রে ব্যাহত হচ্ছে থাইরয়েডের কাজ।

তবে গটলিব জানিয়েছেন, মহামারীর আগে তাঁদের ল্যাবে বয়ঃসন্ধিকালীন বিষণ্ণতার উপর দীর্ঘমেয়াদি গবেষণার জন্য সানফ্রান্সিসকো এলাকার একদল শিশু এবং কিশোর কিশোরীকে বেছে নেওয়া হয়। কিন্তু করোনার প্রভাবে যুবকদের নিয়মিতভাবে পরীক্ষা করা সম্ভব হয়নি। এরপর অতিমারি পরিস্থিতি খানিক ঠিক হতেই ফের গবেষণার কাজ শুরু করেন গটলিব। এরপরই নতুন এই তথ্য হাতে আসে গবেষক দলের। গটলিব আরও মনে করেন, প্রাপ্ত ফলাফল ভবিষ্যতে মহামারী কাটিয়ে ওঠা প্রজন্মের বিষয়ে নতুন গবেষণার জন্য খুবই উপযোগী হবে। ভবিষ্যতের তিনি নিজেও এই সংক্রান্ত দীর্ঘ গবেষণা করবেন বলেও জানিয়েছেন।

মানসিক স্বাস্থ্য ও করোনা

শুধু গটলিবের গবেষণা নয় বিশ্বজুড়ে বহু গবেষণা রিপোর্টে প্রমাণ পাওয়া গেছে করানোর ফলে মানসিক স্বাস্থ্যের উপর গভীর প্রভাব পড়েছে। গত বছর ইউনিসেফের এক সমীক্ষা রিপোর্টে জানানো হয়েছিল, কোভিড ১৯-এর প্রভাবে শিশু ও তরুণদের মানসিক স্বাস্থ্য এবং সুস্থতার ওপর যে প্রভাব পড়েছে তা অনেকদিন পর্যন্ত স্থায়ী থাকবে। দ্য স্টেট অফ দ্য ওয়ার্ল্ড চিলড্রেন ২০২১; অন মাই মাইন্ড , প্রমোটিং, প্রটেকটিং অ্যান্ড কেয়ারিং ফর দ্য চিলড্রেনস মেন্টাল হেলথ শীর্ষক ওই প্রতিবেদনে একবিংশ শতাব্দীতে শিশু কিশোরদের মানসিক স্বাস্থ্যের উপর বিশদ আলোচনা করা হয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, অতিমারীর আগেও শিশু কিশোরদের মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা ছিল এবং এক্ষেত্রে সমস্যা সমাধানের জন্য যথেষ্ট বিনিয়োগ ছিল না। তবে করোনা যে ক্ষতের পরিমাণ আরও বাড়িয়ে দিয়েছে এ ব্যাপারে কোনও সন্দেহ নেই। সমীক্ষায় দেখা গেছে ,বিশ্বের ২১ দেশের প্রায় ১৯ শতাংশ তরুণ তরুণী (১৫-২৪ বছর বয়সী) হতাশায় ভুগছে এবং তাঁদের কাজ করার উদ্যোগের অভাব রয়েছে। সুতরাং করোনা থেকে খানিক স্বস্তি পেলেও মানসিক স্বাস্থ্যের উপর এর প্রভাব যে সুদূর প্রসারী তা বারে বারে প্রমাণিত হয়েছে।

লিখেছেন
Piya Saha
Piya Saha
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

চিনির বিকল্প স্টেভিয়া! ঘরের বাগানে রাখা যায় যে ‘মধু পাতা’

Stevia benefits: গাছ থেকে সদ্য তোলা কাঁচা পাতা কিংবা রোদে শুকিয়ে নেওয়া পাতা সরাসরি চা বা যেকোনো পানীয়ের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়। এতে চিনির মতো একই রকম মিষ্টতা পাওয়া যায়। স্টিভিয়ার নির্যাস থেকে তৈরি মিষ্টান্ন ডায়াবেটিস রোগীরা খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির ঝুঁকি থাকে না বললেই চলে।

ফুটপাথের ধারের সেই খাবার যেভাবে হয়ে উঠল কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্য

Kolkata Street food history: সুতানুটি-গোবিন্দপুর-কলিকাতার শ্রমজীবী মানুষের তৃপ্তির জন্য জন্ম হয়েছিল ফুটপাতের খাবারের। ঈশ্বরচন্দ্র গুপ্তের 'সংবাদ প্রভাকর' থেকে হুতোম প্যাঁচার নকশা, এফএও সমীক্ষা থেকে এফএসএসএআই আইন হয়ে ২০২৫ সালে রাসেল স্ট্রিটে প্লাস্টিক-মুক্ত ফুড হাবের জন্ম। কলকাতার স্ট্রিট ফুড আজও এই শহরের প্রাণ। এই শহরের অন্যতম ঐতিহ্য।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কেন আরশোলার মৃত্যুতে দুঃখ পেয়েছিলেন?

Sanae Takaichi cockroach story: ঘটনাটি আপাতদৃষ্টিতে খুব সাধারণ। সরকারি বাসভবনে গভীর রাতে একা কাজ করতে গিয়ে তিনি একটি আরশোলা দেখতে পেয়েছিলেন। সচরাচর আরশোলা দেখলে তিনি চিৎকার করে ওঠেন, কিন্তু সেদিন তিনি সেটিকে মারেননি।

স্ট্রেস কি সবসময় খারাপ? কখন স্বাভাবিক চাপ হয়ে ওঠে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি?

mental stress: একটি ইঁদুরের উপর পরীক্ষা করতে গিয়ে তারা দেখেছেন, একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ইঁদুরটির মধ্যে স্ট্রেস বাড়ানোর সঙ্গে তার কাজকর্মের মান আরও উন্নত হয়েছে। কিন্তু নির্দিষ্ট সীমা পার করবার পর পরই তার ফলাফল করার সর্বোচ্চ সম্ভাবনা ক্রমশ কমতে কমতে শেষে সেটা প্রায় শূন্যতে নেমে গিয়েছে।

নিজের সর্বস্ব দিয়ে হাসপাতাল গড়েছিলেন রাধাগোবিন্দ কর

History of RG Kar Medical College and Hospital: আজ যে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বারবার খবরের শিরোনামে, তার দীর্ঘ ইতিহাস কী? কে ছিলেন রাধাগোবিন্দ কর, যিনি নিজের সম্পত্তি বিক্রি করে গরিব মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল গড়ে তুলেছিলেন? প্লেগের সময় মানুষের পাশে দাঁড়ানো, বাংলায় চিকিৎসাবিজ্ঞান চর্চা ও সমাজসেবায় তাঁর অবদান আজ কতটা মনে রাখা হয়েছে?

হিরোশিমা-নাগাসাকির আগুন থেকে বেঁচে যাঁরা, কেমন ছিল তাঁদের পরের জীবন?

Hiroshima, Nagasaki: বিস্ফোরণের বহু বছর পর এমিকোর ঘরে মেয়ে এল, আর তারও পর জন্ম নিল এমিকোর নাতনি কাজুমি কুওয়াহারা। নবজাতক নাতনিকে দেখে চিকিৎসকেরা পরিষ্কার জানিয়ে দিলেন, "এই বাচ্চা তিন দিনের বেশি বাঁচবে না।" জিনের ভিতরে লুকিয়ে থাকা কোনো অজানা দুর্বলতা যেন জন্ম থেকেই জাপটে ধরেছিল ছোট কাজুমিকে।

কেন কম ঘুমেও কেউ সুস্থ, কেউ হারাচ্ছেন স্মৃতি? জানালেন গবেষকরা

sleep deprivation and brain health: গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে AQP4 (Aquaporin-4) নামে একটি জিন। এই জিনকে অনেকটা মস্তিষ্কের 'সাফাই কর্মী' বলা যায়। আমরা যখন গভীর ঘুমে থাকি, তখন মস্তিষ্কে শুরু হয় এক বিশেষ পরিষ্কার করার কাজ। সারাদিনে জমে থাকা বর্জ্য এবং আলঝাইমার্স রোগের সঙ্গে যুক্ত ক্ষতিকর প্রোটিন এই সময় ধীরে ধীরে শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে। আর সেই গুরুত্বপূর্ণ কাজে বড় ভূমিকা পালন করে AQP4 জিন।