করোনার পর কোন ভাইরাস? অতিমারীর ভয়াল দিন ফেরাচ্ছে জলবায়ুর ভোলবদল?

জলবায়ু পরিবর্তনের কারণে আশঙ্কা থাকছে অনেক মানুষের গৃহহীন হওয়ার। সেই সংখ্যার মধ্যে অনেকেই জলবায়ু উদ্বাস্তুতে পরিনত হবেন, বাধ্য হবেন অস্বাস্থ্যকর পরিবেশে বাস করতে।

Satyaki Tat
৩ মিনিট
করোনার পর কোন ভাইরাস? অতিমারীর ভয়াল দিন ফেরাচ্ছে জলবায়ুর ভোলবদল?

জলবায়ু পরিবর্তন নিয়ে আজকাল অনেক জায়গাতেই অনেক লেখালিখি হচ্ছে। অনেককিছু সামনে আসছে, যা আমাদের মনে যথেষ্ট ভীতির সঞ্চার করছে, বেশিরভাগেরই করছে না যদিও। পৃথিবীতে প্রাণের স্পন্দন মুছে ফেলার মতো তীব্র জায়গায় যাওয়ার অপেক্ষা করতে হবে না আমাদের। তাপমাত্রার সামান্য বৃদ্ধিও ডেকে আনবে মহাবিপদ। সত্যি বলতে, তা ইতিমধ্যেই আনছে। যেমন সম্প্রতি বিজ্ঞানীদের গবেষণায় উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। জলবায়ু পরিবর্তনের কারণে যে-কোনও ধরনের সংক্রামক রোগ এবং তার ক্ষমতা বৃদ্ধি পাবে ৫৮ শতাংশ। তা সাধারণ জলবাহিত রোগ হোক, বা প্লেগের মতো মারণ রোগ।

একদল পরিবেশ-বিজ্ঞানী এবং স্বাস্থ্যবিদ এক দশকেরও বেশি প্যাথোজেন-সংক্রান্ত গবেষণাপত্র পড়েছেন এবং সেইখান থেকেই পাওয়া তথ্যের ম্যাপই এই ভয়াবহ সম্ভাবনার কথা জানাচ্ছে। গবেষণা বলছে, ৩৭৫টি সংক্রামক রোগের মধ্যে ২১৮টিই আরও বেশি তীব্র রূপ ধারণ করতে চলেছে জলবায়ু পরিবর্তনের কারণে।

যেমন জলবায়ু পরিবর্তনের কারণে বন্যার প্রকোপ বাড়বে, সেই সঙ্গে বৃদ্ধি পাবে জলবাহিত রোগের সংখ্যা। যেমন, হেপাটাইটিস। ক্রমবর্ধমান তাপমাত্রা বাড়াবে মশার বংশবৃদ্ধি। ডেঙ্গি থেকে শুরু করে প্রকোপ বাড়বে ম্যালেরিয়ার। সেই সঙ্গে বাড়বে খরা এবং বৃদ্ধি পাবে ইঁদুরের বাড়বাড়ন্ত, কারণ তারা আরও বেশি করে খাদ্যের খোঁজে গেরস্থালিতে প্রবেশ করবে, সেই সঙ্গে বয়ে আনবে বিভিন্ন রোগ। বাড়বে হান্তাভাইরাসে আক্রান্তের সংখ্যা।

মোট কথা, জলবায়ু পরিবর্তনের কারণে এই ধরনের সংক্রমণের সংখ্যা এবং সম্ভাবনা বৃদ্ধি পাবে বহু গুণ। এমতাবস্থায় কোনওভাবেই আশা করা যায় না যে, সমাজ এই প্রতিকূল অবস্থার সঙ্গে মানিয়ে নেবে। সমাধান একটাই। গ্রিনহাউস গ্যাস যাতে কম নিঃসরণ হয়, সেই ব্যবস্থা করতে হবে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কলকাতার বাতাসে বিষ! উদাসীন থেকে কত বড় বিপদ ডেকে আনছে শহরবাসী

বাতাসে PM 2.5 ধূলিকণার নিরিখে কলকাতা গোটা বিশ্বে এই মুহূর্তে দ্বিতীয় স্থান অধিকার করেছে। প্রথম স্থানেও কোনও চমক নেই। শিল্ড দেশের বাইরে যায়নি। প্রথম স্থান অধিকার করেছে রাজধানী দিল্লি।

সেই সঙ্গে এই সংক্রমণ রুখতে প্রয়োজন পরিকল্পনা, যা এখন থেকেই করা প্রয়োজন। প্রয়োজন সমস্তরকম সংক্রমণের সম্ভাব্য পথের মানচিত্র তৈরি রাখা। জলবায়ু পরিবর্তনের কারণে যেসব ব্যাকটেরিয়া বা ভাইরাসের বাড়বাড়ন্ত হবে, তাঁদের সম্পর্কেও সম‍্যক ধারণা রাখা প্রয়োজন।

এই গবেষকরা মূলত দশটি বিষয়ের ওপর জোর দিয়েছেন, যা গ্রিনহাউস গ্যাস নিঃসরণের সঙ্গে সম্পর্কিত। বায়ুমন্ডলীয় তাপমাত্রা বৃদ্ধি, তাপপ্রবাহ, খরা, দাবানল, অতি বৃষ্টি, বন্যা, ঘূর্ণিঝড়, সমুদ্রের জলস্তর বৃদ্ধি, সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি এবং জমির চরিত্র পরিবর্তন। সেই সঙ্গে এই দশটি বিষয় কীভাবে বিভিন্ন রোগকে প্রভাবিত করে, তার তুলনামূলক এক অধ্যয়ন করেছেন। ৭৭,০০০ গবেষণাপত্র তাঁরা ঘেঁটেছেন। তারপরেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন তারা।

দেখা যাচ্ছে, সবথেকে বেশি বৃদ্ধি পাবে মশা এবং মশাবাহিত রোগ, বাদুড়বাহিত রোগ এবং ইঁদুরবাহিত রোগ, এবং এর নেপথ্যে সবথেকে বেশি দায় থাকবে বায়ুমন্ডলের তাপমাত্রা বৃদ্ধি পাওয়া, অতি বৃষ্টি এবং তার কারণে হওয়া বন্যা।

এছাড়াও আশঙ্কা থাকছে ভাইরাস এবং ব্যাকটেরিয়াগুলির চরিত্রবদলের, আরও শক্তিশালী হয়ে ওঠার। যেমন তাপমাত্রা বৃদ্ধির কারণে ভাইরাসগুলির প্রতিরোধ ক্ষমতা আরও বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়া যত বেশি অনিশ্চিত হবে, তত বেশি করে ভাইরাস এবং ব্যাকটেরিয়াগুলির বংশবিস্তারের সুবিধে হবে। সেই সঙ্গে প্রথাগত চিকিৎসা এই রোগগুলিকে নিরাময় করতে ব্যর্থ হবে।

একদিকে ভাইরাস এবং ব্যাকটেরিয়াগুলি যত শক্তিশালী হবে, তত বেশি মানুষের রোগপ্রতিরোধ ক্ষমতা কমবে। একেই জলবায়ু পরিবর্তনের কারণে আশঙ্কা থাকছে অনেক মানুষের গৃহহীন হওয়ার। সেই সংখ্যার মধ্যে অনেকেই জলবায়ু উদ্বাস্তুতে পরিনত হবেন, বাধ্য হবেন অস্বাস্থ্যকর পরিবেশে বাস করতে। সেই পরিবেশে আরও বেশি রোগ ছড়াবে, এবং মহামারীর সংখ্যাও বৃদ্ধি পাবে।

এখন উপায় একটাই। জলবায়ু পরিবর্তনকে সৎভাবে, সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করা। না হলে আমাদের সামনে অপেক্ষা করছে মহাবিপদ।

লিখেছেন
Satyaki Tat
Satyaki Tat
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জলবায়ু বদলেছে, নদীর প্রবাহ বদলেছে: ৩০ বছরের পুরনো ভারত-বাংলাদেশ গঙ্গা জলবণ্টন চুক্তিতে কোন কোন পরিবর্তন দরকার?

A Flawed Pact of Farakka: ডিসেম্বরে শেষ হচ্ছে ১৯৯৬ সালের গঙ্গা জলবণ্টন চুক্তির ৩০ বছরের মেয়াদ। বাংলাদেশের নদী বিশেষজ্ঞ মনজুর এ চৌধুরীর মতে, চুক্তিটি 'ত্রুটিপূর্ণ', এতে নেই গ্যারান্টি ক্লজ, নেই পরিবেশগত প্রবাহের হিসাব, নেই জলবায়ু পরিবর্তনের বিধান। তাঁর প্রস্তাব, তিন বছরের নতুন অন্তর্বর্তী চুক্তি হোক, তারপর নেপালকে যুক্ত করে তৈরি করা হোক ত্রিপাক্ষিক কাঠামো।

থালায় খাবার, নাকি বিষ? খাদ্যব্যবস্থার ভিতরে যেভাবে ঢুকছে কীটনাশক ও কর্পোরেট নিয়ন্ত্রণ

Poison on the Plate: বায়ার-মনসান্টো ও সিনজেনটার মতো 'বিগ সিক্স' কর্পোরেটের নিয়ন্ত্রণে চলে গিয়েছে বিশ্বের বীজ বাজার। ২০২৩ সালে ভারতে ১০,৭৮৬ জন খাদ্য উৎপাদক কৃষক ও কৃষিশ্রমিকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। ২৮ শতাংশ খাদ্য নমুনায় কীটনাশকের অবশিষ্টাংশ পাওয়া যাচ্ছে। কৃষিকাজে ব্যবহৃত গ্লাইফোসেটকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ক্ষতিকারক ‘সম্ভাব্য কার্সিনোজেন’ হিসেবে স্বীকৃতি দিয়েছে, তবুও এর ব্যবহার থামেনি। অন্যদিকে, প্রচারের অন্তরালে সিকিম আমাদের দেশের প্রথম শতভাগ জৈব কৃষির রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছে। সারা বিশ্বজুড়ে কৃষিবিদ বন্দনা শিবার ‘পয়জন-ফ্রি ফুড অ্যান্ড ফার্মিং ২০৩০’ অভিযানের ডাক আমাদের খাবারের থালাকে বিষমুক্ত করার আহ্বান জানাচ্ছে।

তেলের বদলে বিদ্যুৎ! আরব সাগরের তলায় ভারত-সৌদির ৯ বিলিয়ন ডলারের মহাপ্রকল্প

India Saudi Arabia submarine power link: আরব সাগরের তলদেশ দিয়ে ভারত ও সৌদি আরবের মধ্যে প্রস্তাবিত ২১০০ কিলোমিটার দীর্ঘ সাবমেরিন বিদ্যুৎ সংযোগের একটি প্রকল্প প্রস্তাব করা হচ্ছে, যার ক্ষমতা থাকবে ৩ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের। প্রযুক্তি হিসাবে ব্যবহৃত হবে HVDC, এর ফলে প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৯ বিলিয়ন ডলার। আজ, ৫ অক্টোবর, দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠকে আলোচনা হবে প্রকল্পটির ব্যয় কমানো, অর্থায়ন মডেল ও ঝুঁকি ভাগাভাগি নিয়ে। অনেক বিশেষজ্ঞের মতে, ভারতের ওয়ান সান ওয়ান ওয়ার্ল্ড ওয়ান গ্রিড প্রকল্প ও জি-২০ তে প্রস্তাবিত ইন্ডিয়া-মিডল ইস্ট-ইউরোপ ইকোনমিক করিডোরের সঙ্গে সঙ্গতিপূর্ণ এই প্রকল্পটিকে চিনের বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভের বিকল্প হিসেবে দেখা যেতে পারে।

কয়লার দেশ হয়েও কেন বিদ্যুৎ সংকটে ভারত?

India's energy crisis 2026: হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়ায়, ভারতের ৮০ শতাংশের বেশি জ্বালানি আমদানি ধাক্কা খেয়েছে। বিদেশমন্ত্রী জয়শঙ্কর এক সময় জ্বালানিক্ষেত্রে ‘ঘাটতি নেই’ বললেও সেপ্টেম্বরে স্বীকার করলেন, জ্বালানির পরিস্থিতি বর্তমানে ‘টানটান’। ৭৬টি তাপবিদ্যুৎ কেন্দ্র সংকটজনক ভাবে মজুত করা কয়লায় চলছে। চলছে এলপিজির কালোবাজারি। ডিসকমগুলির বকেয়া জমে রয়েছে প্রায়, ৩,৩৩০ কোটি টাকা।

প্রকৃতির কোলে পিকনিক, শেষে প্লাস্টিকের পাহাড়: মানুষ কি সত্যিই প্রকৃতিকে ভালোবাসে?

Environmental Pollution: প্রশাসনের তরফে অতিরিক্ত দূষণ ছড়ানো কলকারখানা সিল করে দেওয়ার মতো প্রশাসনিক পদক্ষেপ হয়তো নেওয়া হচ্ছে। কিন্তু এতেই কি সমস্যার সমাধান মিলবে? কারণ জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ব্যক্তিগত যানবাহনের দাপট এবং বৈদ্যুতিন বর্জ্য। শ্রমবিমুখ হয়ে সবকিছু প্রস্তুত পাওয়ার মানসিকতা এবং দেশে সংস্কারের লড়াই না করে সহজে অন্য দেশে পাড়ি দেওয়ার প্রবণতাও স্পষ্ট। এই দায় এড়িয়ে কি সার্বিক সমাধান সম্ভব?

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

সিভিল সার্ভিস ছেড়ে বাঘের টানে রণথম্ভোরে, ৩৫ একর জমিতে তৈরি করলেন বন

Ranthambore tiger conservation: তাঁরা কেবল চেয়েছিলেন সংরক্ষিত বনের বাইরে বাঘেদের জন্য একটি নিরাপদ আশ্রয় গড়ে তুলতে। তারপর কুড়ি বছর পর্যটন লজ থেকে যেটুকু আয় হতো, তার প্রায় সবটাই তাঁরা সঞ্চয় করতেন ভাদলাভে কৃষকদের কাছ থেকে এক এক করে জমি কেনার জন্য। প্রায় দুই দশক ধরে একটু একটু করে ৩৫ একরেরও বেশি জমি তাঁরা কিনে নেন, যার মোট খরচ ছিল সে সময়ের হিসাবে এক কোটি টাকারও বেশি।

জলবায়ু বদল শুধু প্রকৃতির বিপদ নয়, ভারতের অর্থনীতির ভিতও নড়বড়ে করে দিচ্ছে

climate change and economy: ১৯৯০ থেকে ২০১৮ সালের মধ্যে ২১টি উন্নয়নশীল দেশের অর্থনীতি খতিয়ে দেখে একটি সমীক্ষায় উঠে এসেছে এক চমকে দেওয়ার মতো তথ্য। দেখা যাচ্ছে, বার্ষিক গড় তাপমাত্রা যদি মাত্র ১ ডিগ্রি সেলসিয়াসও বাড়ে, তবে দীর্ঘমেয়াদে সামগ্রিক উৎপাদন দক্ষতা কমে যায় প্রায় ৩.২২ শতাংশ।