বাংলাদেশে জাতীয় দুর্যোগ! কী ভাবে ঘটল এত বড় বিমান দুর্ঘটনা?

Bangladesh plane crash: মোট ১৬৪ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের বেশিরভাগই শিক্ষার্থী বলে জানা গিয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।

inscript
২ মিনিট
বাংলাদেশে জাতীয় দুর্যোগ! কী ভাবে ঘটল এত বড় বিমান দুর্ঘটনা?

ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা। এবার বাংলাদেশে। ঢাকার উত্তরায় বাংলাদেশের বায়ুসেনার প্রশিক্ষণ বিমান ২১ জুলাই একটি স্কুলের উপর ভেঙে পড়ে। উড়ানের ১২ মিনিটের মধ্যেই বিমানটি বিধ্বস্ত হয়। প্রথম আলোর তথ্য অনুযায়ী, ১৯ জনের মৃত্যু হয়েছে। দগ্ধ শতাধিক। মোট ১৬৪ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের বেশিরভাগই শিক্ষার্থী বলে জানা গিয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।

আইএসপিআর জানিয়েছে, সোমবার দুপুর ১টা ৬মিনিটে বাংলাদেশ বায়ুসেনার এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উড়ানের পরই ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি বিল্ডিংয়ে ভেঙে পড়ে। বিদ্যালয়ে সেই সময় পঠন-পাঠন চলছিল। স্বাভাবিকভাবেই শিক্ষার্থীরা উপস্থিত ছিল। এই দুর্ঘটনায় বিমানসেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারী-সহ অন্যান্যদের আহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনাস্থলের আগুন এবং ধোঁয়ার ভিডিও ছড়িয়ে গিয়েছে।

যে ভবনটিতে প্রশিক্ষণ বিমানটি ভেঙে পড়েছে সেখানে সেই সময় স্কুলের জুনিয়র শিক্ষার্থীদের ক্লাস চলছিল বলে একজন শিক্ষক জানিয়েছেন বিবিসি-কে। মাইলস্টোনের প্রভাষক রেজাউল ইসলাম বিবিসি-কে জানিয়েছেন, ছুটির আগে বা ছুটি হবে হবে এইরকম সময়ে ঘটনাটি ঘটেছে। তিনি বলেন, "একটা প্রশিক্ষণ যুদ্ধবিমান সরাসরি বিল্ডিংয়ে আঘাত করে। সেটা জুনিয়র সেকশনের বিল্ডিংয়ে পড়ে, নার্সারি, ওয়ান, টু, থ্রি- এসব ক্লাস ওই বিল্ডিংয়ে হয়। বিল্ডিংয়ের গেটে একেবারে গর্ত হয়ে আগুন ধরে যায়।"

উদ্ধারকাজ ও আইনশৃঙ্খলা রক্ষায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। প্রয়োজনে আরও ফায়ার ইঞ্জিন পাঠানো হবে। এখনও উদ্ধারকাজ চলছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
Air India plane crash : কেন রয়টার্সকে কাঠগড়ায় তুলছে পাইলটদের সংগঠন?

Air India plane crash : এই সংবাদ মাধ্যম ও সংবাদ সংস্থার বিরুদ্ধে ভুয়ো তথ্য প্রেরণের অভিযোগ উঠছে। প্রকাশ্যে ক্ষমা না-চাইলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে এফআইপি (দ্য ফেডারেশন অব ইন্ডিয়ান পাইলটস)।

বাংলাদেশ সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ভেঙে পড়া এফ-সেভেন বিজি(F-7 BG) বিমানটি বায়ুসেনার। বি ডি নিউজ-এর তথ্য অনুযায়ী, বিমানটি ভেঙে পড়ার পর আগুন ধরে যায়, অনেক দূর থেকে ধোঁয়ার কুণ্ডলী দেখা গিয়েছিল।

সোমবার বিকেল ৫টায় আইএসপিআর- এর বিজ্ঞপ্তিতে নিহত ও আহত ব্যক্তিদের তালিকা দেওয়া হয়েছে। সেই তথ্য অনুযায়ী,

কুয়েত মৈত্রী হাসপাতাল: আহত ৮, নিহত নেই;

জাতীয় বার্ন ইনস্টিটিউটে আহত ৭০, নিহত ২;

  • আপনার জন্য আরও কিছু লেখা
আমেদাবাদ বিমান দুর্ঘটনা: প্রাথমিক রিপোর্টের সুর নিয়ে পাইলটদের সংগঠনের ক্ষোভ

AAIB Report : প্রাথমিক রিপোর্টে পাইলটদের প্রশিক্ষণ বা অভিজ্ঞতার প্রশংসা না করে শুধু তাদের ব্যর্থতার কথা তুলে ধরা হয়েছে। এই বার্তাকে পেশাদার পাইলটদের প্রতি অবিচার বলেই মনে করছেন।

সিএমএইচ ঢাকায় আহত ১৪ ও নিহত ১১;

কুর্মিটোলা জেনারেল হসপিটালে আহত নেই নিহত ২;

উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে আহত ১১ ও নিহত ২;

উত্তরা আধুনিক হসপিটাল আহত ৬০ ও নিহত ১;

উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল আহত ১, নিহত নেই

বিমান বিধ্বস্তের ঘটনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস শোক বার্তা দিয়েছেন। বাংলাদেশে আগামীকাল ২১ জুলাই একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সকল সরকারি , বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশী মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। আহত নিহতদের জন্য দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বিমান বিধ্বস্তের ঘটনাটি কীভাবে ঘটলো, সরকার সেটি খতিয়ে দেখবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

প্রধান উপদেষ্টা ইউনূস বার্তায় আরও জানিয়েছেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় জরুরী প্রয়োজনে ন‍্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন এন্ড প্লাস্টিক সার্জারিতে ইমার্জেন্সি হটলাইন চালু করা হয়েছে। হটলাইন নম্বর- ০১৯৪৯০৪৩৬৯৭

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।