নোংরা রক্তই আয়ু কমাচ্ছে দ্রুত! পরিচিত যেসব খাবারই আসলে রক্ত পরিষ্কারের টোটকা...

Blood Purifier: নির্দিষ্ট কিছু খাবার, দূষণ, চাপ এবং অন্যান্য কারণে প্রতিদিন আমাদের শরীরে টক্সিন বা দূষক পদার্থ জমা হয়।

inscript
২ মিনিট
নোংরা রক্তই আয়ু কমাচ্ছে দ্রুত! পরিচিত যেসব খাবারই আসলে রক্ত পরিষ্কারের টোটকা...

রক্তের দূষণ রোধে ছোটবেলা থেকেই নানা টোটকা বাড়িতে বাড়িতে প্রচলিত। রক্ত পরিষ্কার না হলে তার সরাসরি প্রভাব পড়ে স্বাস্থ্যে। পড়াটাই স্বাভাবিক। শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান রক্ত, তাই সামগ্রিক সুস্থতার জন্য রক্তকে সুস্থ এবং পরিষ্কার রাখা প্রয়োজন। রক্তের লোহিত কণিকাই (RBCs) মূলত শরীরের সমস্ত অংশে অক্সিজেন পরিবহনে সাহায্য করে। রক্তে পর্যাপ্ত অক্সিজেন না পৌঁছলে শরীর স্বাভাবিক ছন্দে কাজ করতেও পারে না। তাই রক্তকে সুস্থ রাখার জন্য, হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে, রক্তে প্রয়োজনীয় পুষ্টি যোগ করতে এবং স্বাস্থ্যকর রক্ত প্রবাহ বজায় রাখতে কিছু বিষয় মাথায় রাখা দরকার।

হরমোন, চিনি, চর্বি এবং কোশগুলিকে দেহের ইমিউন সিস্টেমে পরিবহন করা থেকে শুরু করে শরীর পরিষ্কার এবং গতিশীল রাখার কাজ সামলায় রক্ত। নির্দিষ্ট কিছু খাবার, দূষণ, চাপ এবং অন্যান্য কারণে প্রতিদিন আমাদের শরীরে টক্সিন বা দূষক পদার্থ জমা হয়। ডিটক্সিফিকেশন প্রক্রিয়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ত্বকের হাল ফেরায়। ফুসফুস, কিডনি এবং লিভার রক্তকে স্বাভাবিকভাবে পরিশুদ্ধ করার কাজ করেই। তবে পাশাপাশি কিছু খাবার রয়েছে যা এই কাজটিকে আরও কিছুটা সহজ করে তুলতে পারে।

কেন রক্তকে পরিষ্কার করা গুরুত্বপূর্ণ?

ত্বকের সমস্যা যেমন ব্রণ, দাগ এবং শুষ্ক চামড়ার সমস্যা কমবে, কারণ এই সমস্যার সবগুলিই রক্তে উপস্থিত দূষকের কারণে ঘটে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
উচ্চ রক্তচাপ মানেই মৃত্যুর হাতছানি, ভারতে হু হু করে বাড়ছে হৃদরোগের ঝুঁকি

অনুমান করা হয়েছে, ২০৫০ সালের মধ্যে স্ট্রোকের কারণে মৃত্যুর ৮০ শতাংশই হবে মধ্য ও নিম্ন আয়ের দেশগুলিতে। আগামী দিনে ভারতীয়দের মধ্যে স্ট্রোকের ঝুঁকি আরও বাড়বে।

রক্ত পরিষ্কার থাকলে অ্যালার্জি, মাথাব্যথা, বমি বমি ভাব, ইত্যাদির সমস্যাও কমে।

স্বাস্থ্যকর রক্ত সরবরাহ দেহের প্রধান অঙ্গ এবং তাদের কার্যকারিতাকে প্রভাবিত করে। কিডনি, হার্ট, লিভার, ফুসফুস এবং লিম্ফ্যাটিক সিস্টেম সবই সুস্থ রক্তের উপর নির্ভরশীল। ফুসফুস এবং শরীরের বাকি অংশ থেকে কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের মতো গ্যাসের নিরবচ্ছিন্ন পরিবহনের জন্য রক্ত পরিষ্কার থাকা গুরুত্বপূর্ণ।

রক্ত পরিশোধন প্রক্রিয়ায় সাহায্য করে। শরীরের pH মান, জলের ভারসাম্য এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। স্বাস্থ্যকর রক্তে শ্বেত রক্তকণিকা থাকে যা আঘাত লাগলে রক্তের ক্ষয় কমাতে সাহায্য করে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
দেহ থেকে অবিরাম রক্তপাত, ভূতের মতো চেহারা! মারাত্মক যে ভাইরাস ছড়াচ্ছে বিশ্বজুড়ে

Marburg Virus disease: বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এই রোগীদের চেহারা 'ভূতের মতো' দেখায়, চোখ কোটরে ঢুকে যায়, মুখ অভিব্যক্তিহীন হয়ে পড়ে, চরম আলস্য জাঁকিয়ে বসে।

লাল রক্তকণিকা কীভাবে বাড়ানো যায়?

বিশেষজ্ঞদের মতে, ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেলে রক্তে লোহিত রক্তকণিকার উৎপাদন বাড়ে। আয়রন, ভিটামিন সি এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টিসমৃদ্ধ খাবার লোহিত রক্তকণিকার উৎপাদন বাড়াতে এবং সারা শরীরে অক্সিজেন প্রবাহ উন্নত করতে সাহায্য করে।

আয়রন সমৃদ্ধ গমের ঘাসের রস, ব্ল্যাকস্ট্র্যাপ, গুড়, কিডনি বিনস এবং তোফু রক্তের হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে।

পালং শাক এবং ব্রকোলির মতো শাক সবজি প্রয়োজনীয় পুষ্টিগুণে ভরপুর যা রক্তের স্বাস্থ্য উন্নত করে।

কমলালেবুর রস, খেজুর, মধু, কিসমিশ, প্রুন জ্যুস সবই আয়রন এবং প্রোটিনের দুর্দান্ত উত্স, ফলে এগুলি রক্তের স্বাস্থ্য ফেরাতে পারে।

আমলকী, মঞ্জিষ্ঠা এবং গুলঞ্চর মতো ভেষজ রক্ত পরিশোধন করে স্বাস্থ্যকর রক্ত প্রবাহ বজায় রাখে।

আয়রন-সমৃদ্ধ খাবার এবং ভেষজ রক্তের স্বাস্থ্য ফেরায় তো বটেই, শরীরের প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থাকেও বাড়েতে সাহায্য করে।

খাবার ছাড়াও, রক্ত সুস্থ রাখার আরেকটি উপায় হল ব্যায়াম করা। জগিং, সাঁতার কাটা, দ্রুত হাঁটা এবং সাইকেল চালানোর মতো হালকা ব্যায়াম হৃদস্পন্দন বৃদ্ধিতে সাহায্য করে। যার ফলে শুধু কোলেস্টেরলের মাত্রা কমে তাই না হৃৎপিণ্ডের যেকোনও দূষক পদার্থও দূর হয়ে যায় এবং হৃৎপিণ্ড থেকে দেহের অঙ্গে পরিষ্কার রক্ত প্রবেশ করে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

চিনির বিকল্প স্টেভিয়া! ঘরের বাগানে রাখা যায় যে ‘মধু পাতা’

Stevia benefits: গাছ থেকে সদ্য তোলা কাঁচা পাতা কিংবা রোদে শুকিয়ে নেওয়া পাতা সরাসরি চা বা যেকোনো পানীয়ের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়। এতে চিনির মতো একই রকম মিষ্টতা পাওয়া যায়। স্টিভিয়ার নির্যাস থেকে তৈরি মিষ্টান্ন ডায়াবেটিস রোগীরা খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির ঝুঁকি থাকে না বললেই চলে।

ফুটপাথের ধারের সেই খাবার যেভাবে হয়ে উঠল কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্য

Kolkata Street food history: সুতানুটি-গোবিন্দপুর-কলিকাতার শ্রমজীবী মানুষের তৃপ্তির জন্য জন্ম হয়েছিল ফুটপাতের খাবারের। ঈশ্বরচন্দ্র গুপ্তের 'সংবাদ প্রভাকর' থেকে হুতোম প্যাঁচার নকশা, এফএও সমীক্ষা থেকে এফএসএসএআই আইন হয়ে ২০২৫ সালে রাসেল স্ট্রিটে প্লাস্টিক-মুক্ত ফুড হাবের জন্ম। কলকাতার স্ট্রিট ফুড আজও এই শহরের প্রাণ। এই শহরের অন্যতম ঐতিহ্য।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কেন আরশোলার মৃত্যুতে দুঃখ পেয়েছিলেন?

Sanae Takaichi cockroach story: ঘটনাটি আপাতদৃষ্টিতে খুব সাধারণ। সরকারি বাসভবনে গভীর রাতে একা কাজ করতে গিয়ে তিনি একটি আরশোলা দেখতে পেয়েছিলেন। সচরাচর আরশোলা দেখলে তিনি চিৎকার করে ওঠেন, কিন্তু সেদিন তিনি সেটিকে মারেননি।

স্ট্রেস কি সবসময় খারাপ? কখন স্বাভাবিক চাপ হয়ে ওঠে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি?

mental stress: একটি ইঁদুরের উপর পরীক্ষা করতে গিয়ে তারা দেখেছেন, একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ইঁদুরটির মধ্যে স্ট্রেস বাড়ানোর সঙ্গে তার কাজকর্মের মান আরও উন্নত হয়েছে। কিন্তু নির্দিষ্ট সীমা পার করবার পর পরই তার ফলাফল করার সর্বোচ্চ সম্ভাবনা ক্রমশ কমতে কমতে শেষে সেটা প্রায় শূন্যতে নেমে গিয়েছে।

নিজের সর্বস্ব দিয়ে হাসপাতাল গড়েছিলেন রাধাগোবিন্দ কর

History of RG Kar Medical College and Hospital: আজ যে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বারবার খবরের শিরোনামে, তার দীর্ঘ ইতিহাস কী? কে ছিলেন রাধাগোবিন্দ কর, যিনি নিজের সম্পত্তি বিক্রি করে গরিব মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল গড়ে তুলেছিলেন? প্লেগের সময় মানুষের পাশে দাঁড়ানো, বাংলায় চিকিৎসাবিজ্ঞান চর্চা ও সমাজসেবায় তাঁর অবদান আজ কতটা মনে রাখা হয়েছে?

হিরোশিমা-নাগাসাকির আগুন থেকে বেঁচে যাঁরা, কেমন ছিল তাঁদের পরের জীবন?

Hiroshima, Nagasaki: বিস্ফোরণের বহু বছর পর এমিকোর ঘরে মেয়ে এল, আর তারও পর জন্ম নিল এমিকোর নাতনি কাজুমি কুওয়াহারা। নবজাতক নাতনিকে দেখে চিকিৎসকেরা পরিষ্কার জানিয়ে দিলেন, "এই বাচ্চা তিন দিনের বেশি বাঁচবে না।" জিনের ভিতরে লুকিয়ে থাকা কোনো অজানা দুর্বলতা যেন জন্ম থেকেই জাপটে ধরেছিল ছোট কাজুমিকে।

কেন কম ঘুমেও কেউ সুস্থ, কেউ হারাচ্ছেন স্মৃতি? জানালেন গবেষকরা

sleep deprivation and brain health: গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে AQP4 (Aquaporin-4) নামে একটি জিন। এই জিনকে অনেকটা মস্তিষ্কের 'সাফাই কর্মী' বলা যায়। আমরা যখন গভীর ঘুমে থাকি, তখন মস্তিষ্কে শুরু হয় এক বিশেষ পরিষ্কার করার কাজ। সারাদিনে জমে থাকা বর্জ্য এবং আলঝাইমার্স রোগের সঙ্গে যুক্ত ক্ষতিকর প্রোটিন এই সময় ধীরে ধীরে শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে। আর সেই গুরুত্বপূর্ণ কাজে বড় ভূমিকা পালন করে AQP4 জিন।