কলঙ্কিনী? সন্তানকে বিষ গেলায়, নিজেও খায় যে প্রজাপতি...

Monarch Butterfly: অনেক ক্ষেত্রে এই ধরনের তরল মানুষের দেহে বিষক্রিয়া ঘটাতে পারে। কিন্তু মোনার্ক বাটারফ্লাই এতেই খুশি

Simanto Chowdhury
২ মিনিট
কলঙ্কিনী? সন্তানকে বিষ গেলায়, নিজেও খায় যে প্রজাপতি...

আশ্চর্য এর জীবন। গলগল করে বিষ গিলেও মরবে না। বিষের জ্বালা নেই, বরং বিষাক্ত তরল এর দেহের পুষ্টি। একরত্তি প্রজাপতির দেহে এমনই আছে ক্ষমতা। এ যেন এক 'কলঙ্কিনী'র জীবন। যে লোকলজ্জার ভয় থেকে বাঁচতে বিষ পান করেও মরেনি। গরল শুষে নেওয়ার আশ্চর্য ক্ষমতা তাকে ফের সবার সামনে হাজির করেছিল। সেরকমই এক প্রজাপতি মোনার্ক বাটারফ্লাই। বিষ গিলেই আনন্দ পায় এই প্রকৃতি সুন্দরী।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ম্যাগাজিন 'নেচার' এই বিষ গেলা প্রজাপতির বিষয়ে গবেষণাপত্র প্রকাশ করেছে। এই প্রতিবেদনে বলা হয়েছে, যে সব উদ্ভিদের ঘন দুধের মতো বিষ বের হয় সেই তরল চকচক করে শুষে নেয় মোনার্ক বাটারফ্লাই। এমন বিষাক্ত তরলকে আশ্চর্যজনকভাবে নিজের দেহের সঙ্গে খাপ খাইয়েছে এই প্রজাতির প্রজাপতি।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন যদিও অনেক ক্ষেত্রে এই ধরনের তরল মানুষের দেহে বিষক্রিয়া ঘটাতে পারে। কিন্তু মোনার্ক বাটারফ্লাই এতেই খুশি।

কতটা মারাত্মক গুল্ম বা উদ্ভিদের তরল বিষ? গবেষণায় উঠে এসেছে, কোনও মানুষের দেহে বেশি পরিমানে ঢুকলেই তার হার্ট অ্যাটাকের সম্ভাবনা প্রবল। যে কোনও মুহূর্তে অবশ হয়ে যাবে স্নায়ু। প্যারালাইসিসে মৃত্যু হবেই।

উদ্ভিদ থেকে বের হওয়া এমনই বিষাক্ত তরল মাখানো তীর দিয়ে হাজার হাজার বছর ধরে আদিবাসীরা শত্রুর বিরুদ্ধে লড়াই করে আসছে। শিকার করে আসছে। তারাই জানে এই বিষের কিছু প্রতিষেধক।

ছবি সৌজন্যে: Google

মিল্কউইড নিয়ে বিভিন্ন রাসায়নিক গবেষণা করা ও বিষবিজ্ঞানীরা হতবাক হয়ে যাচ্ছেন মোনার্ক বাটারফ্লাইয়ের ক্ষমতা দেখে। দেখা যাচ্ছে বিষাক্ত তরল পান করেই সুস্থ থাকতে পারে এই প্রজাপতির সন্তানেরা। বিষ গুল্মতেই তারা ডিম পাড়ে।

নেচার জানিয়েছে,বিশেষ জিনগত পরিবর্তনের ফলে মোনার্ক বাটারফ্লাই পেয়েছে বিষ হজমের ক্ষমতা। এমনিতে মিল্কউইড রস উদ্ভিদের প্রতিরক্ষা কবচ হিসেবে কাজ করে। পাখি ও কীটপতঙ্গের হামলা থেকে রক্ষা করে। কিন্তু মোনার্ক প্রজাপতির কিছুই হয়না।

বিজ্ঞানীরা দেখেছেন, দিনভর শুধু বিষাক্ত তরল খুঁজে বেড়ায় মোনার্ক বাটারফ্লাই। যেখানেই পায় সেখানেই তার প্রিয় আস্তানা। সেই বিষাক্ত উদ্ভিদের

গায়ে তৈরি করে আস্তানা। নারী প্রজাপতির ঘর আলো করে আসা লার্ভা সন্তান মাতৃদুগ্ধের মতো সাদা ঘন মিল্কউইড পান করে। সন্তানের মুখে বিষ ঢেলে দিতে কোনও খামতি নেই তার।

তবে এ তো মোনার্ক বাটারফ্লাইয়ের কাছে বিষ নয়। মানুষের কাছে যা বিষ, সেটাই যে মোনার্কের কাছে অমৃতসুধা!

সৌজন্য:

  • Genome editing retraces the evolution of toxin resistance in the monarch butterfly: nature magazine

  • ‌How Monarch Butterflies Evolved to Eat a Poisonous Plant: Scientific American

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।