অফিসের মিটিং চলতে চলতেই আচমকা 'ভ্যানিশ'! যে নিখোঁজের ঘটনায় রহস্য দানা বাঁধছে বিশ্বে

Nicola Bulley Mysterious Disappearance : এক সপ্তাহেরও বেশি সময় কেটে গিয়েছে। এখনও খুঁজে পাওয়া যায়নি নিকোলা বুলিকে। ৪৫ বছর বয়সি এই মহিলা গেলেনটা কোথায়?

inscript
৩ মিনিট
অফিসের মিটিং চলতে চলতেই আচমকা 'ভ্যানিশ'! যে নিখোঁজের ঘটনায় রহস্য দানা বাঁধছে বিশ্বে

ফাঁকা বেঞ্চে আর কিচ্ছু নেই, কেবল একটা মোবাইল পড়ে রয়েছে। এরকম ফাঁকা এলাকায় এভাবে একটা ফোন পড়ে আছে কেন! আর বেঞ্চের আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে একটা কুকুর। চোখেমুখে অদ্ভুত একটা অস্থিরতা। কাউকে একটা খুঁজছে সে। কাকে খুঁজছে? তাহলে মোবাইল আর কুকুরের মালিক একজনই? কিন্তু এভাবে একটা ফোন পড়ে আছে কেন?

আশেপাশের মানুষজন ফোনটা নিয়ে নাড়াচাড়া করতেই দেখল, কিছুক্ষণ আগেই সেখানে একটি অফিস মিটিং শেষ হয়েছে। তখনও মাইক্রোসফট টিম অ্যাপটি ফোনে খোলা রয়েছে। সেখান থেকেই দেখা যাচ্ছে ফোনের মালিকের নাম। নিকোলা বুলি (Nicola Bulley)। মিটিং চলতে চলতে কোথায় গেলেন তিনি? এভাবে ফোন আর নিজের পোষ্যকে একা ফেলে রেখে ভ্যানিশ হয়ে গেলেন?

এখান থেকেই ঘটনার শুরু। এই ঘটনাটি ঘটেছে ২৭ জানুয়ারি। তারপর এক সপ্তাহেরও বেশি সময় কেটে গিয়েছে। এখনও খুঁজে পাওয়া যায়নি নিকোলা বুলিকে। ইংল্যান্ডের ল্যাঙ্কশায়ারের ৪৫ বছর বয়সি এই মহিলা গেলেনটা কোথায়? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ইংল্যান্ডে। রহস্যজনক এই ঘটনা অচিরেই গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এখনও পুলিশ তন্নতন্ন করে খুঁজে চলেছে গোটা এলাকা। পোস্টারে পোস্টারে ছয়লাপ সমস্ত জায়গা। একটাই বক্তব্য, নিকোলা বুলিকে যেভাবেই হোক, যে অবস্থাতেই হোক, খুঁজে বের করতে হবে।

কিন্তু ঠিক কী ঘটেছে? এখনও কিছুই জানা যাচ্ছে না। তার আগের কিছু ঘটনা পুলিশের সামনে এসেছে। প্রতিদিনের মতো ২৭ জানুয়ারিও নিকোলা বুলি তাঁর দুই মেয়েকে নিয়ে স্কুলে গিয়েছিলেন। তাদের বয়স ১০ বছরও পূর্ণ হয়নি। তারপর গাড়ি নিয়ে সোজা চলে যান সেন্ট মাইকেল গ্রামে। একটি নির্দিষ্ট জায়গায় গাড়ি রেখে কুকুর উইলোকে নিয়ে একটু হাঁটাহাঁটি করেন। উইয়ের নদীর ধারের ফুটপাত ধরে হাঁটেন। মাঝে মাঝে সকালেই অফিসের মিটিং শুরু হয়। হাঁটতে হাঁটতেই অনলাইনে সেই মিটিংয়ে যোগ দেন নিকোলা। ওই সময় নদীর ধারে আরও অনেকেই আসেন। তাঁদের সঙ্গেও কথাবার্তা বলেন নিকোলা।

এটাই তাঁর রোজ সকালের রুটিন। ২৭ জানুয়ারিও তাই করছিলেন নিকোলা বুলি। কিন্তু তারপর কী হল, কেউ জানে না। উইয়ের নদীর ধারের ওই ফুটপাতেই শেষবার তাঁকে দেখা গিয়েছিল। সেখানে বসেই অনলাইন মিটিংয়ে যোগ দেন নিকোলা। মিটিং চলতে চলতেই তিনি হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে যান। ওপার থেকেও কেউ কিচ্ছু বুঝতে পারেননি। এভাবে হঠাৎ করেই কী করে কেউ নিরুদ্দেশ হতে পারে?

এই প্রশ্নই এখন তাড়া করছে পুলিশকে। সমস্ত রকম সম্ভাবনার দিক খুলে রেখেছে তারা। উইয়ের নদীর ধারেই যেহেতু এই ঘটনা ঘটেছে, তাই পা পিছলে সেখানে পড়ে গিয়ে ডুবে যাওয়াও আশ্চর্যের নয়। স্পিডবোটের মাধ্যমে একটানা তল্লাশি অভিযান চলছে। কিন্তু প্রায় ১০ দিন পেরিয়ে যাওয়ার পরও, কোনও হদিশ পাওয়া যায়নি। কাদের কাদের সঙ্গে কথা বলেছেন নিকোলা, জীবনে গত কয়েকদিন বা কয়েক বছরে বিশেষ কিছু ঘটেছে কিনা, সেই সমস্ত জানার চেষ্টা করা হচ্ছে। খুন, অপহরণ বা অন্য কোনও অপরাধের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ।

ইতিমধ্যেই নিকোলা বুলিকে নিয়ে নেট মাধ্যম উত্তাল। নিত্য নতুন তথ্য আর তত্ত্বের বন্যা বয়ে যাচ্ছে নেট জগতে। পাশাপাশি স্থানীয় বেশ কয়েকজন অন্য একটা ভয়ও পাচ্ছেন। উইয়ের নদীর ধারের সেন্ট মাইকেলস গ্রামে সাধারণত ভোরের দিকে কেউ হাঁটতে যান না। কেন, সেটা কেউ জানেন না। খারাপ আবহাওয়া অন্যতম কারণ হতে পারে, সেজন্য হয়তো অনেকে বেরোন না। নিকোলা বুলি নিজেও তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে এই খারাপ আবহাওয়ার কথা বলেছিলেন। সেটাও জানতে পেরেছে পুলিশ।

আপাতত সবদিক ভেবে রেখেই জোর কদমে তদন্ত চালাচ্ছে তারা। নিকোলা বুলির পরিবারও অত্যন্ত চিন্তায়। বারবার সংবাদমাধ্যমের সামনে আকুতি মিনতি করছে তারা। নিকোলার দুই মেয়ে বারবার বলছে, মা ঠিক চলে আসবে। একটু বেড়াতে গিয়েছে হয়তো। এখনই চলে আসবে। দরজার দিকে ঠায় তাকিয়ে আছে তারা, কখন আসবে মা। সেই অপেক্ষাতেই দিন কাটাচ্ছে ল্যাঙ্কশায়ার।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।