কোন যুক্তিতে জ্ঞানেশ কুমারের অপসারণ প্রস্তাব খারিজ হলো?

Gyanesh Kumar controversy: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-এর বিরুদ্ধে আনা অপসারণ প্রস্তাব কেন খারিজ করলেন উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন? অভিযোগগুলি কি সাংবিধানিক ‘মিসবিহেভিয়র’-এর মানদণ্ড পূরণ করতে ব্যর্থ হয়েছিল, নাকি রাজনৈতিক বিতর্কই এই সিদ্ধান্তে বড় ভূমিকা নিল?

inscript
৩ মিনিট
কোন যুক্তিতে জ্ঞানেশ কুমারের অপসারণ প্রস্তাব খারিজ হলো?

বিরোধীদের আনা মুখ্য নির্বাচন কমিশনারের অপসারণের প্রস্তাব খারিজ করে দিয়েছেন রাজ্যসভার চেয়ারম্যান ও উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনা সাতটি দুর্ব্যবহারের অভিযোগ প্রমাণ করতে যথেষ্ট নয়, বলছেন উপরাষ্ট্রপতি। ১৭ পৃষ্ঠার বিস্তারিত আদেশে তিনি স্পষ্ট জানিয়েছেন, অভিযোগগুলি রাজনৈতিক বিতর্কের জন্য গুরুত্বপূর্ণ হলেও সাংবিধানিক অপসারণের ‘মানদণ্ড’ অনুযায়ী যথাযথ নয়। উল্লেখ্য এই আদেশ সামনে আনার আগে রাজ্যসভায় এই বিষয়ে কোনো আলোচনা হয়নি।

গত ১২ মার্চ ইন্ডিয়া জোটের ৬৩ জন রাজ্যসভা সাংসদ (তৃণমূলের নেতৃত্বে) এবং লোকসভায় ১৩০ জন মিলিয়ে মোট ১৯৩ জন সাংসদ স্বাক্ষরিত নোটিস জমা দিয়েছিলেন। এটি ছিল স্বাধীন ভারতে কোনও বর্তমান মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে প্রথম অপসারণের প্রয়াস। ৬ এপ্রিল রাজ্যসভা ও লোকসভা উভয় কক্ষ থেকেই প্রস্তাব খারিজ হয়। প্রথমে কোনও কারণ জানানো হয়নি। পরে ১৭ পৃষ্ঠার আদেশে বিস্তারিত ব্যাখ্যা উঠে এসেছে। এই আদেশের কপি খতিয়ে দেখেছি আমরা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
১৫ দিন বাংলায় অমিত শাহ: রাজ্য বিজেপিতে ভরসা নেই?

Amit Shah West Bengal visit: বঙ্গ বিজেপির উপর কি সত্যিই আস্থা হারাচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব? কেন বাংলার ভোটে সরাসরি ময়দানে নামছেন অমিত শাহ? টার্গেট কমানো, বাড়তি কেন্দ্রীয় হস্তক্ষেপ—এসবই কি কৌশল, নাকি অবিশ্বাসের ইঙ্গিত? ‌

রাধাকৃষ্ণন লিখেছেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্বভাবতই রাজনৈতিক প্রভাব তৈরি করে। তাই কমিশনের স্বাধীনতা রক্ষায় অপসারণের প্রস্তাব ‘অত্যন্ত সতর্কতা ও নিরপেক্ষতার’ সঙ্গে পরীক্ষা করতে হয়। শুধু ‘রাজনৈতিক বিবেচনা’ বা ‘অস্পষ্ট আশঙ্কা’-র ভিত্তিতে এমন প্রস্তাব গ্রহণ করা যায় না। তা কমিশনের সাংবিধানিক স্বাধীনতাকেই বিপন্ন করবে।

বিরোধাীদের অভিযোগগুলির মধ্যে মুখ্য নির্বাচন কমিশনারের নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ছিল। ২০২৩ সালের আইনটি এখনও সুপ্রিম কোর্টে বিচারাধীন। রাহুল গান্ধী নিয়োগের সুপারিশে আপত্তি জানিয়েছিলেন। জ্ঞানেশ কুমার আগে সরকারি উচ্চপদে ছিলেন বলে ‘কার্যনির্বাহী বিভাগের সঙ্গে গভীর যোগ’-এর অভিযোগ উঠেছিল। আদেশে বলা হয়েছে, এসব অভিযোগ সত্যি ধরলেও তা জ্ঞানেশ কুমারের ব্যক্তিগত ‘দুর্ব্যবহার’ নয়। সরকারি কাজের অভিজ্ঞতা থাকা বা যোগাযোগ কোনও পক্ষপাতিত্বের প্রমাণ নয়। ১৯৫০ সাল থেকে অধিকাংশ মুখ্য নির্বাচন কমিশনারই সরকারি কর্মকর্তা ছিলেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মাছেভাতে বাঙালির পাতে কোপ পড়বে? বিজেপি শাসিত রাজ্য কী সংকেত দিচ্ছে?

West Bengal election 2026: বাংলার ভোটে কি এখন খাবারই সবচেয়ে বড় ইস্যু? অন্য রাজ্যের অভিজ্ঞতা কি বাংলার ভোটারদের ভাবাচ্ছে? ‘মাছে-ভাতে বাঙালি’ পরিচয় কি এবার ভোটের ফল নির্ধারণ করবে?

আরেকটি অভিযোগ ছিল গত আগস্টে মহাদেবপুরা (কর্ণাটক) নির্বাচনী কেলেঙ্কারির অভিযোগ নিয়ে জ্ঞানেশ কুমারের সাংবাদিক সম্মেলন। বিরোধী নেতাদের কাছে ক্ষমা চাওয়ার ‘নির্দেশ’ দেওয়ায় তাঁকে ‘সংসদীয় বিরোধিতাকে ভয় দেখানো’র অভিযোগ করা হয়। উপরাষ্ট্রপতির আদেশে বলা হয়, মতভেদ থাকতে পারে, কিন্তু তা অপসারণযোগ্য ‘মিসবিহেভিয়র’ নয়।

উপরাষ্ট্রপতির বিবেচনায় বিএলও মৃত্যু, ভোটার তালিকা সংশোধন (এসআইআর), মেশিন রিডেবল ভোটার লিস্ট না দেওয়া—এসব অভিযোগও খারিজ হয়েছে। উপরাষ্ট্রপতি জানাচ্ছেন কয়েকটি বিষয় সুপ্রিম কোর্টে বিচারাধীন। কমিশন যেখানে আদালতের নির্দেশ মেনেছে, সেখানে তাকে ‘দুর্ব্যবহারের’-এর দায়ে ফেলা যায় না। আদেশে স্পষ্ট বলা হয়েছে, অপসারণের ক্ষমতা সংসদের সাধারণ ক্ষমতা নয়। তা ‘বিরল ও অনিবার্য’ ক্ষেত্রেই ব্যবহার করতে হয়। রাজনৈতিক বিতর্ককে অপসারণের প্রক্রিয়ায় টেনে আনা চলবে না।

বিরোধীরা এখনও প্রতিক্রিয়া দেননি। তবে এই আদেশ স্পষ্ট করে দিয়েছে—জ্ঞানেশ কুমার বিতর্ক এখনই থামছে না।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।